Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2026, 02:00 pm
Last modified: 01 March, 2026, 02:05 pm

Related News

  • বিশেষ ফ্লাইটে ইরান থেকে দেশে ফিরছেন ১৮৬ বাংলাদেশি 
  • ইরান প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না, পারমাণবিক অস্ত্র অর্জনেরও ইচ্ছা নেই: পেজেশকিয়ান
  • ইরান নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হিসাব ভুল ছিল, দেশে এখন ‘অভূতপূর্ব ঐক্য’: মোজতবা খামেনি
  • মার্কিন যুদ্ধবিমান নামার অনুমতি দেয়নি শ্রীলঙ্কা: প্রেসিডেন্ট দিসানায়েকে
  • 'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভালের সার্বক্ষণিক তদারকিও করছেন তিনি।
টিবিএস রিপোর্ট
01 March, 2026, 02:00 pm
Last modified: 01 March, 2026, 02:05 pm
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: সংগৃহীত

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, "পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানের ঘটনাবলির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিরা কী অবস্থায় আছেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজ নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়া সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়েছে।"

তিনি আরও জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কীভাবে করা হচ্ছে, সেটিও প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন।

আতিকুর রহমান রুমন বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন। প্রবাসী কল্যাণমন্ত্রীও এ কাজে সার্বক্ষণিক নিয়োজিত আছেন।"

সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছান। দিনের কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, "ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। এ বিষয়ে একটি কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন।"

বৈঠক শেষে আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

Related Topics

টপ নিউজ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা / ইরান / ইরানে ইসরায়েলের হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • বিশেষ ফ্লাইটে ইরান থেকে দেশে ফিরছেন ১৮৬ বাংলাদেশি 
  • ইরান প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না, পারমাণবিক অস্ত্র অর্জনেরও ইচ্ছা নেই: পেজেশকিয়ান
  • ইরান নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হিসাব ভুল ছিল, দেশে এখন ‘অভূতপূর্ব ঐক্য’: মোজতবা খামেনি
  • মার্কিন যুদ্ধবিমান নামার অনুমতি দেয়নি শ্রীলঙ্কা: প্রেসিডেন্ট দিসানায়েকে
  • 'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net