Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
করোনায় বাড়ছে মা ও শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যুঝুঁকি, বলছে গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 April, 2021, 06:15 pm
Last modified: 02 April, 2021, 06:21 pm

Related News

  • দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৭৩
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৫৪   
  • দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮৪৪
  • দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮৩১
  • দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮

করোনায় বাড়ছে মা ও শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যুঝুঁকি, বলছে গবেষণা

গবেষণার তথ্যানুযায়ী, কোভিড-১৯ নিয়ন্ত্রণে লকডাউনের মতো ব্যবস্থাগুলোর জন্য নয় বরং, স্বাস্থ্য খাতে কোভিড-১৯ এর কারণে চাপ বৃদ্ধি পাওয়ায় মাতৃমৃত্যুর হার বেড়েছে
টিবিএস ডেস্ক
02 April, 2021, 06:15 pm
Last modified: 02 April, 2021, 06:21 pm
যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়া রাজ্যে করোনাভাইরাস টিকা নিচ্ছেন একজন গর্ভবতী নারী। ছবি: রয়টার্স

কোভিড-১৯ মহামারিতে চরম ঝুঁকির মুখে আছেন গর্ভবতী নারী এবং তাদের অনাগত সন্তানরা। গবেষকরা বলছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে, কয়েক দশকের নিরাপদ মাতৃত্ব অর্জনের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে।

গত বছর প্রকাশিত ১৭টি দেশের প্রায় ৪০টি গবেষণাপত্র বিশ্লেষণের ফলাফল অনুযায়ী মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার এক-তৃতীয়াংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গত বুধবার মেডিকেল সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্যানুযায়ী নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোর পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হিসেবে উঠে এসেছে।

গবেষণার তথ্যানুযায়ী, কোভিড-১৯ নিয়ন্ত্রণে লকডাউনের মতো ব্যবস্থাগুলোর জন্য নয় বরং, স্বাস্থ্য খাতে কোভিড-১৯ এর কারণে চাপ বৃদ্ধি পাওয়ায় মাতৃমৃত্যুর হার বেড়েছে। বিভিন্ন দেশের গবেষণার ফলাফল অনুযায়ী, সংক্রমণের ভয়ে গর্ভবতী নারীরা তাদের স্বাস্থ্য সেবা নেওয়া কমিয়ে দিয়েছেন। একই সাথে, মাতৃত্বকালীন পরিষেবাগুলোর ব্যবস্থা কমে যাওয়ায় গর্ভবতী নারীদের ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

সেন্ট জর্জের ইউনিভার্সিটি অব লন্ডনে গবেষণাটির প্রধান লেখক আসমা খলিল বলেন, "আমাদের গবেষণায় একটি বিষয় পরিষ্কার যে, মা ও শিশুদের যে মৃত্যুগুলো এড়ানো যেত, মহামারির প্রতিবন্ধকতার কারণে আমাদের সেই মৃত্যুগুলোর সম্মুখীন হতে হয়েছে।"

মেটা অ্যানালাইসটিতে ব্রাজিল, বটসওয়ানা, কানাডা, চীন, ডেনমার্ক, ভারত, ইসরায়েল, মেক্সিকো, নেপাল যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ ১৭ টি দেশের গবেষণা পত্র বিশ্লেষণ করা হয়েছে।

জন হপকিনস ইউনিভার্সিটির আন্তর্জাতিক স্বাস্থ্য এবং গাইনোকলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার অ্যান্ড্রে ক্রেঞ্জা বলেন, গবেষণার ফলাফল বলছে মা ও শিশুর জন্য নিরাপদ গর্ভাবস্থার সাম্প্রতিক উন্নতির বিপরীত দিকে হাঁটছে বিশ্ব।  

সন্তান জন্মদান এবং প্রসবকালীন যত্নের ক্ষেত্রে বিশ্বব্যাপী স্বাস্থ্যকর্মীদের পরিচালিত স্বাস্থ্যসেবা সুরক্ষায় বিশ্ব অভাবনীয় অগ্রগতি লক্ষ্য করেছে। সাম্প্রতিক সময়ে মনোযোগ ছিল গর্ভবতী নারী ও শিশুদের সেবার মান উন্নয়নের দিকে।

"বর্তমানে আমরা আবারও পেছনের দিকে ফিরে যাচ্ছি। নারীরা যেন নিজেদের এবং অনাগত সন্তানদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পায় তা নিশ্চিত করুন। সামনের পথ অত্যন্ত কঠিন," বলেন তিনি।

  • সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট 

Related Topics

টপ নিউজ

মাতৃমৃত্যু / শিশু মৃত্যু / বিশ্ব মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৭৩
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৫৪   
  • দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮৪৪
  • দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮৩১
  • দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net