Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
অন্তর্বর্তী সরকারের সময় কোনো চাপ অনুভব করিনি: গভর্নর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 February, 2026, 04:30 pm
Last modified: 09 February, 2026, 05:30 pm

Related News

  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক

অন্তর্বর্তী সরকারের সময় কোনো চাপ অনুভব করিনি: গভর্নর

তিনি বলেন, ‘রাজনীতিবিদরা চায় স্বল্প মেয়াদে দ্রুত অর্থনীতিকে চাঙ্গা করতে, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব হচ্ছে টেকসইভাবে উন্নয়ন করা। যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে পাই। তাই কেন্দ্রীয় ব্যাংকের ওপর কোনো ধরনের রাজনৈতিক চাপ যেন না আসে, অর্থনীতির যে শৃঙ্খলা তা যেন হারিয়ে না যায়।’
টিবিএস রিপোর্ট
09 February, 2026, 04:30 pm
Last modified: 09 February, 2026, 05:30 pm
আহসান এইচ মনসুর। স্কেচ: টিবিএস

অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পালনকালে সরকারের থেকে কোনো ধরনের চাপ অনুভব করেননি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকারের সময় গভর্নরের দায়িত্ব পালন করার সময় কোনো মহল থেকে কোনো ধরনের চাপ অনুভব করিনি, বরং অপারেশন ফ্রিডম ছিল এবং কোন ধরনের হস্তক্ষেপ হয়নি। এটা নির্দ্বিধায় বলা যায়।'

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে মুদ্রানীতি ঘোষণার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় গভর্নর বলেন, 'তবে কয়েকটি আইন সরকারের কাছে জমা দেওয়ার পরেও তা বাস্তবায়ন হয়নি। এর মধ্যে একটি ছিল বাংলাদেশ ব্যাংক অর্ডার। অক্টোবর মাসে অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ ব্যাংক অর্ডার চূড়ান্তের জন্য পাঠানো হয়েছিল, যথেষ্ট সময় থাকার পরেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে এটা একটি ব্যর্থতাই বলা যায়। কারণ এটা হওয়া উচিত ছিল।'

তিনি বলেন, 'দ্বিতীয়টি হলো ব্যাংক কোম্পানি অ্যাক্ট। এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা আইন, আমরা মনে করেছিলাম বর্তমান সরকার এটা বাস্তবায়ন করে যেতে পারবে, তবে সেটা হয়নি। তাই আমরা আশা করব যেই সরকারই আসুক না কেন, নির্বাচনি প্রচারের সময় আর্থিক উন্নয়নে যে ইশতেহার দিয়েছিল, সেটার ওপর যেন তাদের সম্মান থাকে।'

গভর্নর বলেন, 'আমরা পরবর্তী সরকারের কাছে এ বিষয়টি উপস্থাপন করব। কারণ জাতির স্বার্থে হলেও এটা করা উচিত। এটা বাস্তবায়ন করতে না পারলে অতীতে যেভাবে ব্যাংক খাতকে অপব্যবহার ও লুটপাট করা হয়েছে, তা ফিরে আসতে পারে।'

তিনি বলেন, 'রাজনীতিবিদরা চায় স্বল্পমেয়াদে দ্রুত অর্থনীতিকে চাঙ্গা করতে, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব হচ্ছে টেকসইভাবে উন্নয়ন করা। যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে পাই। তাই কেন্দ্রীয় ব্যাংকের ওপর কোনো ধরনের রাজনৈতিক চাপ যেন না আসে, অর্থনীতির যে শৃঙ্খলা তা যেন হারিয়ে না যায়।'

তিনি আরও বলেন, 'শৃঙ্খলা এখনও পুরোপুরি আসেনি, কিন্তু সেটা আসার পর যদি আমরা হারিয়ে ফেলি; তাহলে সেটা দুর্ভাগ্যজনক হবে।'

আহসান এইচ মনসুর বলেন, 'সাড়ে ৪ বিলিয়ন ডলার বাজার থেকে কেনা হয়েছে। তাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫০ হাজার কোটি টাকার ওপর অর্থ বাজারে গিয়েছে। এটা কেনার মাধ্যমে রিজার্ভ বিল্ড আপ হয়েছে। আমরা কি আইএমএফের মুখাপেক্ষী হয়ে থাকব? না। এমনকি রিজার্ভ বিল্ডিংয়ে কেন্দ্রীয় ব্যাংক আইএমএফের ওপর ডিপেন্ডেন্ট নয়।'

Related Topics

টপ নিউজ

গভর্নর / বাংলাদেশ ব্যাংক / আহসান এইচ মনসুর / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net