Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
রাজধানীতে ১১ পিস্তলসহ আটক সুব্রত বাইনের সহযোগী বিপু ৫ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 February, 2026, 08:05 pm
Last modified: 07 February, 2026, 08:13 pm

Related News

  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • 'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট

রাজধানীতে ১১ পিস্তলসহ আটক সুব্রত বাইনের সহযোগী বিপু ৫ দিনের রিমান্ডে

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অজ্ঞাতনামা সহযোগীদের বিষয়ে আসামি সঠিক তথ্য না দিয়ে বরং উল্টাপাল্টা তথ্য প্রদান করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পুলিশি বর্ণনায় তাকে ‘অত্যন্ত চতুর প্রকৃতির’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
07 February, 2026, 08:05 pm
Last modified: 07 February, 2026, 08:13 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী মেহেদী হাসান দিপু ওরফে বিপুকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৭ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এই আদেশ প্রদান করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন বিকেলে আসামি বিপুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক সুমন মিয়া। আবেদনের প্রেক্ষিতে বিচারক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে পেশ করা রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে আসামি বিপুর জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বিপুসহ অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় দীর্ঘদিন যাবৎ বাড্ডা ও ভাটারা থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অজ্ঞাতনামা সহযোগীদের বিষয়ে আসামি তথ্য না দিয়ে বরং উল্টাপাল্টা তথ্য প্রদান করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পুলিশি বর্ণনায় তাকে 'অত্যন্ত চতুর প্রকৃতির' হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই মামলার মূল রহস্য উদ্ঘাটনে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসামি আগ্নেয়াস্ত্র সংরক্ষণ কিংবা অন্য কোথাও বিক্রি করেছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন। এছাড়া সে কোন কোন সন্ত্রাসীর কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করেছে বা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল কি না—তাও জানা জরুরি। বড় ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা কাউকে হত্যার উদ্দেশ্যে এসব অবৈধ অস্ত্র মজুদ করা হয়েছিল কি না এবং মামলার অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৮টায় বাড্ডা থানাধীন মধ্যবাড্ডা বেপারী পাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিপুকে আটক করে সেনাবাহিনীর একটি দল। এ সময় তার কাছ থেকে ১১টি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড্ডা থানার উপপরিদর্শক মো. হাসানুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

আদালত / সুব্রত বাইন / রিমান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • 'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net