Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অভ থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 February, 2026, 09:30 am
Last modified: 06 February, 2026, 09:44 am

Related News

  • সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল
  • বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা দিচ্ছেন, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন: তাসনিম জারা
  • শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
  • জনগণ আমাদের ভোট দিয়েছে, কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে: জামায়াত আমির
  • ইশরাকের মাদকবিরোধী অভিযানে আপত্তি নেই, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: জামায়াত আমির

‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অভ থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার

ব্যানারের স্লোগানটি নেওয়া হয়েছে ‘গেম অভ থ্রোনস’-এর একটি পরিচিত সংলাপ থেকে। সিরিজটির ‘উইন্টার ইজ কামিং’ সংলাপটি পরিবর্তন করে ব্যানারে লেখা হয়েছে ‘আওয়ার দাদু ইজ কামিং’।
টিবিএস রিপোর্ট
06 February, 2026, 09:30 am
Last modified: 06 February, 2026, 09:44 am
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরের জিন্দাবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে এবং চৌহাট্টা পয়েন্টের বিভিন্ন স্থাপনাসহ একাধিক জায়গায় এসব ব্যানার ঝুলতে দেখা যায়। ছবি: টিবিএস

গত দুদিন ধরে সিলেট নগরের বিভিন্ন মোড়ে ঝুলছে অদ্ভুত ধরনের কিছু ব্যানার। সেগুলোতে লেখা রয়েছে 'আওয়ার দাদু ইজ কামিং'। এতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি যুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরের জিন্দাবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে এবং চৌহাট্টা পয়েন্টের বিভিন্ন স্থাপনাসহ একাধিক জায়গায় এসব ব্যানার ঝুলতে দেখা যায়।

ব্যানারের স্লোগানটি নেওয়া হয়েছে জনপ্রিয় টেলিভিশন সিরিজ 'গেম অভ থ্রোনস'-এর একটি পরিচিত সংলাপ থেকে। সিরিজটির শুরুতেই ব্যবহৃত 'উইন্টার ইজ কামিং' সংলাপটি পরিবর্তন করে ব্যানারে লেখা হয়েছে 'আওয়ার দাদু ইজ কামিং'।

ব্যানারে ডা. শফিকুর রহমানকে দাঁড়িপাল্লা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা সিরিজের চরিত্র জন স্নোর তলোয়ার বহনের ভঙ্গির আদলে তৈরি। পুরো ব্যানারের পটভূমিতে তুষার ও নেকড়ের ছবি ব্যবহার করা হয়েছে।

আগামী শনিবার নির্বাচনি জনসভায় অংশ নিতে সিলেট আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওই দিন বিকেলে তিনি নগরের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এ জনসভা সফল করতে জামায়াতে ইসলামী সিলেট নগরজুড়ে প্রচারণা চালাচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানানো হয়েছে।

এর মধ্যেই নগরের বিভিন্ন মোড়ে এসব ব্যতিক্রমী ফেস্টুন ঝুলতে দেখা যায়। ফেস্টুনগুলোতে ৭ ফেব্রুয়ারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠেয় জনসভার কথাও উল্লেখ রয়েছে। নিচে লেখা রয়েছে 'দাদু ফ্যান ক্লাব'।

এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, এসব ফেস্টুনের বিষয়ে তারা অবগত নয়। কারা এসব ফেস্টুন টানিয়েছে, সে সম্পর্কেও তারা কিছু জানে না।

এর আগে, চট্টগ্রামেও গেম অভ থ্রোন্স-এর আদলে ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত ব্যানার দেখা গিয়েছিল। নগরীর বড়পোল ও চকবাজার এলাকায় এসব ব্যানার দেখা গিয়েছিল।

এ নিয়ে তখন তুমুল আলোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও আগ্রহের জন্ম দেয় ব্যানারগুলো। তবে এর সঙ্গে সাংগঠনিক কোন সম্পর্ক নেই বলে জানিয়েছিলেন জামায়াত-শিবিরের নেতারা।


আরও পড়ুন: 'উইন্টার ইজ কামিং': চট্টগ্রামে গেম অভ থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার, কাদের কাজ জানে না দল


এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে দাদু ফ্যান ক্লাব লিখে সার্চ দিলে অনেকগুলো পেজ ও গ্রুপ পাওয়া যায়। সেখানেই এই ধরনের অসংখ্য ছবি অনলাইনে ঘুরছে। নেটিজনরা সেগুলো শেয়ার দিচ্ছেন। কেউ কেউ সমালোচনাও করছেন। 

উল্লেখ্য, 'গেম অভ থ্রোনস' সিরিজের শুরুর দৃশ্যেই দর্শকদের এমন এক জগতের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যেখানে দেখা যায় শীতের রুক্ষতা ও দ্য ওয়াল-এর ওপার থেকে আসা মহাবিপদের হাতছানি। এ বিপদের নেপথ্যে রয়েছে রহস্যময় ও ভয়ংকর হোয়াইট ওয়াকারস। স্টার্ক পরিবারের মূলমন্ত্র 'উইন্টার ইজ কামিং' সতর্কবার্তার পাশাপাশি মনে করিয়ে দেয় যে, হাড়কাঁপানো শীতের সময় নর্থ জনপদকে রক্ষা করার গুরুদায়িত্ব এই পরিবারের কাঁধেই।

ওয়েস্টেরসে শীতের আগমন বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি যেমন হাউস স্টার্কের হৃত ক্ষমতা পুনরুদ্ধারের পথ তৈরি করে, তেমনি নাইট কিং-এর বিরুদ্ধে লড়ার জন্য বিভিন্ন শক্তির মধ্যে ঐক্য ও জোট গঠনের প্রয়োজনীয়তাকেও সামনে নিয়ে আসে।

Related Topics

টপ নিউজ

গেম অব থ্রোনস / ডা. শফিকুর রহমান / জামায়াতে ইসলামী / ব্যানার / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
    জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা
  • ছবি: সংগৃহীত
    বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা?
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো
  • চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
    চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

Related News

  • সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল
  • বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা দিচ্ছেন, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন: তাসনিম জারা
  • শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
  • জনগণ আমাদের ভোট দিয়েছে, কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে: জামায়াত আমির
  • ইশরাকের মাদকবিরোধী অভিযানে আপত্তি নেই, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: জামায়াত আমির

Most Read

1
জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
বাংলাদেশ

জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা?

3
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো

4
চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক

চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net