Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার অবসান: ২ দিন কর্মবিরতি স্থগিত, কাল কাজে ফিরবেন শ্রমিকরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 February, 2026, 05:45 pm
Last modified: 05 February, 2026, 06:27 pm

Related News

  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার
  • ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ট্যাংকার, এ সপ্তাহে আসছে আরও চারটি

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার অবসান: ২ দিন কর্মবিরতি স্থগিত, কাল কাজে ফিরবেন শ্রমিকরা

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদ’-এর দুই সমন্বয়ক হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন।
টিবিএস রিপোর্ট
05 February, 2026, 05:45 pm
Last modified: 05 February, 2026, 06:27 pm
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস

দীর্ঘ ছয় দিন ধরে চলতে থাকা শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হওয়া অচলাবস্থার অবসান হয়েছে। নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতাদের সফল আলোচনার পর শুক্র ও শনিবার—এই দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে। ফলে আগামীকাল শুক্রবার সকাল থেকেই বন্দরে পুরোদমে কাজ শুরু করবেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন 'চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদ'-এর দুই সমন্বয়ক হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন।

তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার চুক্তি থেকে সরকার সরে না এলে আগামী রবিবার থেকে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম খোকন বলেন, 'উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা মোট চারটি দাবি উত্থাপন করেছি। আমাদের প্রধান দাবি হলো এনসিটি চুক্তি বাতিল করা। উপদেষ্টা আমাদের জানিয়েছেন, এ বিষয়ে তিনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলে আগামী দুই দিনের মধ্যে আমাদের সিদ্ধান্ত জানাবেন।'

শ্রমিকদের অন্য তিনটি দাবি ছিল, আন্দোলনরত কর্মচারীদের বদলি আদেশ প্রত্যাহার করা, আন্দোলনে নেতৃত্ব দেওয়া কর্মচারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া এবং বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যানের অপসারণ।

ইব্রাহিম খোকন আরও জানান, উপদেষ্টা তাদের দুটি দাবি ইতিমধ্যে মেনে নিয়েছেন। এছাড়া বন্দর চেয়ারম্যানের অপসারণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

ঐক্য পরিষদের অপর সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, 'সামনে পবিত্র রমজান মাস। তাই রমজানের প্রতি সম্মান এবং উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে আমরা শুক্রবার ও শনিবারের জন্য কর্মসূচি স্থগিত করেছি। উপদেষ্টা আমাদের কাছে দুই দিন সময় চেয়েছেন। এই সময়ের মধ্যে সরকার যদি এনসিটি চুক্তি থেকে সরে না আসে, তবে আমরা রবিবার থেকে পুনরায় কর্মবিরতিতে যেতে বাধ্য হব।'

বন্দর শ্রমিকদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়ে তিনি দৃঢ়ভাবে বলেন, 'কোনোভাবেই এনসিটি বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে এই চুক্তি প্রতিহত করা হবে।'

উল্লেখ্য, শ্রমিকদের এই দীর্ঘ কর্মবিরতির ফলে গত ছয় দিন ধরে দেশের প্রধান এই সমুদ্রবন্দরে পণ্য খালাস ও পরিবহনে মারাত্মক স্থবিরতা তৈরি হয়েছিল। শ্রমিকরা কাজে ফেরার ঘোষণায় ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / চট্টগ্রাম বন্দর চুক্তি / এনসিটি / কর্মবিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার
  • ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ট্যাংকার, এ সপ্তাহে আসছে আরও চারটি

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net