Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
এপস্টিন নথিতে দাবি: রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনবাহিত রোগে আক্রান্ত হন বিল গেটস

আন্তর্জাতিক

দ্য টেলিগ্রাফ
31 January, 2026, 06:30 pm
Last modified: 31 January, 2026, 07:33 pm

Related News

  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প
  • ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

এপস্টিন নথিতে দাবি: রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনবাহিত রোগে আক্রান্ত হন বিল গেটস

২০১৯ সালে কারাবন্দী অবস্থায় মারা যাওয়া এপস্টিন আরও দাবি করেছিলেন যে, বিল গেটস তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসকে গোপনে খাওয়ানোর জন্য তার কাছে অ্যান্টিবায়োটিক চেয়েছিলেন।
দ্য টেলিগ্রাফ
31 January, 2026, 06:30 pm
Last modified: 31 January, 2026, 07:33 pm
জেফরি এপস্টিনের সাথে বিল গেটস। ছবি: দ্য টেলিগ্রাফ

জেফরি এপস্টিনের কারাগারের নথিপত্র থেকে বিল গেটসের ব্যক্তিগত জীবন নিয়ে মারাত্মক সব অভিযোগ সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত এই নথিতে দাবি করা হয়েছে, রুশ তরুণীদের সাথে শারীরিক সম্পর্কের পর মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস যৌনবাহিত রোগে (এসটিডি) আক্রান্ত হয়েছিলেন।

২০১৯ সালে কারাবন্দী অবস্থায় মারা যাওয়া এপস্টিন আরও দাবি করেছিলেন যে, বিল গেটস তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসকে গোপনে খাওয়ানোর জন্য তার কাছে অ্যান্টিবায়োটিক চেয়েছিলেন। উল্লেখ্য, বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।

অন্য একটি ইমেইলে এপস্টিন সাবেক ব্রিটিশ মন্ত্রী পিটার ম্যান্ডেলসনকে লিখেছিলেন, সিয়াটলে বিল গেটসের সাথে তার সময়টি  আনন্দদায়ক ছিল। ট্রাম্প প্রশাসনের আমলে প্রকাশিত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথিতে এপস্টিনের সাথে বিল গেটসের কিছু নতুন ছবিও পাওয়া গেছে। যদিও এসব গুরুতর অভিযোগের বিষয়ে বিল গেটস এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

এই নথিতে আরও দেখা যায়, এপস্টিন ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে (প্রিন্স অ্যান্ড্রু) ২৬ বছর বয়সী এক রুশ তরুণীর সঙ্গে নৈশভোজের প্রস্তাব দিয়েছিলেন। এছাড়া লর্ড ম্যান্ডেলসনের স্বামীকে একটি অস্টিওপ্যাথি কোর্সের জন্য ১০ হাজার পাউন্ড দেওয়ার দাবিও পাওয়া গেছে নথিতে।

মৃত্যুর সাত বছর পরও জেফ্রি এপস্টিনের ছায়া এখনো তার সংস্পর্শে আসা ব্যক্তিদের তাড়া করে ফিরছে। এক সময়ের বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসও সেই তালিকার বাইরে নন। ২০১৩ সালের ১৮ জুলাই এপস্টিন নিজের জন্য লেখা এক মেমোতে গেটসের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের কথা লিখেছিলেন।

সেখানে লেখা ছিল— আপনি আমাকে অনুরোধ করেছিলেন আপনার যৌনরোগ সংক্রান্ত ইমেইলগুলো মুছে ফেলতে। এছাড়া আপনার লিঙ্গ নিয়ে করা বর্ণনা এবং মেলিন্ডাকে গোপনে দেওয়ার জন্য আমার কাছে আপনার অ্যান্টিবায়োটিক চাওয়ার বিষয়টিও মুছে ফেলার জন্য আপনি আমাকে অনুরোধ করেছিলেন।

এদিকে বিল গেটসের একজন মুখপাত্র এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, 'এসব দাবি একেবারেই অযৌক্তিক এবং সম্পূর্ণ মিথ্যা।'  তিনি আরও বলেন, 'এই নথিগুলো কেবল এটাই প্রমাণ করে যে, বিল গেটসের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে না পারার কারণে এপস্টিন কতটা হতাশ ছিলেন এবং তাকে ফাঁসাতে ও মানহানি করতে তিনি কতদূর পর্যন্ত যেতে পারতেন।'
 
Related Topics

টপ নিউজ

বিল গেটস / গোপন নথি / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প
  • ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net