Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে 'সন্ত্রাসী সংগঠনের' তালিকাভুক্ত করল ইইউ

আন্তর্জাতিক

বিবিসি
30 January, 2026, 11:15 am
Last modified: 30 January, 2026, 11:18 am

Related News

  • ইরানের পর ইসরায়েলের তালিকায় কি এবার তুরস্ক?
  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের
  • মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের হামলার পর হরমুজ প্রণালী নিরাপদ করতে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে 'সন্ত্রাসী সংগঠনের' তালিকাভুক্ত করল ইইউ

ইইউ'র এই সিদ্ধান্তের ফলে ইরানের রাজনীতি, অর্থনীতি ও সামরিক ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী বাহিনী আইআরজিসি এখন আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি সংগঠনগুলোর কাতারে গণ্য হবে।
বিবিসি
30 January, 2026, 11:15 am
Last modified: 30 January, 2026, 11:18 am
ছবি: ইপিএ

ইরানে সাম্প্রতিক সময়ে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের জবাবে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসিকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ।

ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া ক্যালাস জানান, এই সিদ্ধান্তের ফলে ইরানের রাজনীতি, অর্থনীতি ও সামরিক ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী বাহিনী আইআরজিসি এখন আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি সংগঠনগুলোর কাতারে গণ্য হবে।

তবে ইইউর এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টিকে 'বোকামি' উল্লেখ করে বলেছেন, এটি ইইউর একটি 'বড় ধরনের কৌশলগত ভুল'।

গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে ইরানে টানা কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, ওই সময় আইআরজিসিসহ ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে হাজারো বিক্ষোভকারী নিহত হয়েছেন। 

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, তারা ৬ হাজার ৩০১ জন নিহতের বিষয়ে নিশ্চিত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯২৫ জনই বিক্ষোভকারী। অন্যদিকে নরওয়েভিত্তিক সংগঠন 'ইরান হিউম্যান রাইটস'-এর দাবি, নিহতের চূড়ান্ত সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।

তবে ইরান সরকারের ভাষ্যমতে, নিহতের সংখ্যা ৩ হাজার ১০০-এর বেশি। তাদের দাবি, নিহতদের বেশির ভাগই নিরাপত্তাকর্মী অথবা পথচারী, যারা 'দাঙ্গাবাজদের' হামলায় প্রাণ হারিয়েছেন।

সমাজমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া ক্যালাস বলেন, 'যে সরকার নিজ দেশের হাজারো মানুষকে হত্যা করে, তারা মূলত নিজেদের পতনের পথই তৈরি করে।' 

যদিও আইআরজিসিকে সন্ত্রাসী তালিকায় ফেলার পরও ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের পথ খোলা থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিপ্লবী রক্ষীবাহিনী ছাড়াও ইরানের ৬টি প্রতিষ্ঠান ও ১৫ জন ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ। এ তালিকায় রয়েছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইসকান্দার মোমেনি, প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ ও বিচারক ইমান আফশারির নাম।

ইইউর বিবৃতিতে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংস দমন-পীড়ন এবং রাজনৈতিক কর্মী ও মানবাধিকারকর্মীদের নির্বিচার গ্রেপ্তারে এসব ব্যক্তি জড়িত। সন্ত্রাসী তালিকায় থাকার কারণে তাঁদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে এবং ইউরোপে থাকা তাঁদের সম্পদ জব্দ করা হবে, যাতে তাঁরা কোনো ধরনের সহায়তা নেটওয়ার্ক গড়ে তুলতে না পারেন।

ইরানের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী এই আইআরজিসি। ১৯৭৯ সালের বিপ্লবের পরপরই দেশটির ইসলামি শাসনব্যবস্থা রক্ষার লক্ষ্যে এটি গড়ে তোলা হয়। বর্তমানে বাহিনীটিতে প্রায় ১ লাখ ৯০ হাজার সক্রিয় সদস্য রয়েছেন। স্থল, আকাশ ও নৌপথে নিজস্ব সক্ষমতার পাশাপাশি ইরানের কৌশলগত অস্ত্রের নিয়ন্ত্রণও তাদের হাতে।

দেশের বাইরেও আইআরজিসির ব্যাপক প্রভাব রয়েছে। মিত্র সরকার ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ, অস্ত্র, প্রযুক্তি ও পরামর্শ দিয়ে সহায়তা করে তারা। এ ছাড়া ইরানের ভেতরে আধাসামরিক বাহিনী 'বাসিজ'-এর নিয়ন্ত্রণও আইআরজিসির হাতে। কয়েক লাখ সদস্যের এই বাসিজ বাহিনীকে সরকারবিরোধীদের দমনে ব্যবহার করা হয়।

Related Topics

টপ নিউজ

ইরান / বিপ্লবী গার্ড বাহিনী / আইআরজিসি / ইইউ / সন্ত্রাসী সংগঠন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ইরানের পর ইসরায়েলের তালিকায় কি এবার তুরস্ক?
  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের
  • মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের হামলার পর হরমুজ প্রণালী নিরাপদ করতে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net