Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, এনসিপির নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 January, 2026, 04:10 pm
Last modified: 27 January, 2026, 04:55 pm

Related News

  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে এই ঘটনা ঘটানো হয়েছে: সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ নিয়ে আখতার
  • এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার যুবলীগের দুই আসামির ২ দিনের রিমান্ড
  • সাভারে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় যুবলীগের ২ নেতা-কর্মী আটক
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, এনসিপির নিন্দা ও প্রতিবাদ

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে তার ওপর হামলা হয় বলে জানিয়েছেন এনসিপির নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
টিবিএস রিপোর্ট
27 January, 2026, 04:10 pm
Last modified: 27 January, 2026, 04:55 pm
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে তার ওপর হামলা হয় বলে জানিয়েছেন এনসিপির নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।

জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ছাত্রশক্তির নেতা সামি আব্দুল্লাহ বলেন, 'দুপুর ১২টার দিকে তার ওপর হামলার ঘটনাটি ঘটেছে।'

এনসিপির নিন্দা ও প্রতিবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলার ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছে এনসিপি।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, কলেজের একটি অনুষ্ঠানে উপস্থিত হলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম, পানি ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। হামলাকারীরা প্রকাশ্যে 'ধানের শীষ, ধানের শীষ' স্লোগান দিয়ে সহিংসতা চালায়। যা প্রমাণ করে এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। 

বলা হয়, এর আগেও, গত ২৩ জানুয়ারি জনাব নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি প্রচারের পথসভায় একই কায়দায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব হামলা স্পষ্টতই প্রমাণ করে এসব হামলা পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।

এনসিপি মনে করে, জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে আসছেন। তার এই সাহসী অবস্থানেই ক্ষুব্ধ হয়ে রাজনৈতিক পরিচয়ের আড়ালে একটি কুচক্রী মহল তাকে ভয় দেখাতে ও নির্বাচনি মাঠ থেকে সরিয়ে দিতে এসব হামলা চালাচ্ছে।

এতে আরও বলা হয়, আমরা দৃঢ়ভাবে বলতে চাই- সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। এ ধরনের হামলা শুধু একজন প্রার্থীর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে না, বরং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকেও মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি জানাচ্ছে, এই ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় জোটের সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে নির্বাচনি সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

Related Topics

টপ নিউজ

নাসীরুদ্দীন পাটওয়ারী / এনসিপি / হামলার অভিযোগ / নিন্দা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে এই ঘটনা ঘটানো হয়েছে: সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ নিয়ে আখতার
  • এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার যুবলীগের দুই আসামির ২ দিনের রিমান্ড
  • সাভারে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় যুবলীগের ২ নেতা-কর্মী আটক
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net