Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 28, 2026
একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা-বোনদের গায়ে হাত—দুটি একসাথে চলে না: জামায়াত আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 January, 2026, 11:50 am
Last modified: 27 January, 2026, 11:56 am

Related News

  • আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নদী আগ্রাসনের প্রতিবাদ করতে হবে: রিজভী
  • বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আওয়ামী লীগ: রিজভী
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৪০০ জনকে চিকিৎসাসেবা
  • বিএনপি যখনই ক্ষমতায় গেছে, চেষ্টা করেছে ক্ষমতা কুক্ষিগত করতে: নাহিদ ইসলাম
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র জমা

একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা-বোনদের গায়ে হাত—দুটি একসাথে চলে না: জামায়াত আমির

টিবিএস রিপোর্ট
27 January, 2026, 11:50 am
Last modified: 27 January, 2026, 11:56 am
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামী/ফেসবুক

নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের বাধা ও হেনস্তার ঘটনায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা একদিকে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে, আবার অন্যদিকে নির্বাচনী প্রচারে নামলে নারীদের গায়ে হাত দেয়—তাদের এই দ্বিমুখী আচরণ একসাথে চলতে পারে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোরে নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির একটি 'বন্ধু সংগঠন'-এর প্রতি ইঙ্গিত করে বলেন, 'একদিকে আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দেবেন এবং সেইটা দেবেন মহিলাদের হাতে। আবার আরেকদিকে এই মহিলারা যখন কোনো একটা দলের পক্ষে, আদর্শের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন—তখন তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে। একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা-বোনদের গায়ে হাত; দুইটা তো একসাথে চলে না।'

তিনি প্রশ্ন রেখে বলেন, 'এ দিয়ে জাতিকে কী বার্তা দেওয়া হচ্ছে? বার্তা দেওয়া হচ্ছে—আগামীতে এমন কোনো দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা-বোনও নিরাপদ হবেন না।'

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ থাকলে তা নিজের হাতে তুলে না নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান শফিকুর রহমান। তিনি বলেন, 'আপনারা আপনাদের আদর্শের কর্মসূচি প্রচার করুন, আমরা আপনাদের ওয়েলকাম করব। কিন্তু আমাদের আদর্শ কর্মসূচির প্রচারে আপনারা বাধা দেওয়ার কে? আপনি বাধা দিতে পারেন না।'

তিনি বলেন, 'আমাদের কোনো মা-বোন বা সহকর্মী যদি নির্বাচনী কোনো আচরণবিধি ভঙ্গ করে, সেটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন। তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা সেই ব্যবস্থা মাথা পেতে নেব। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়ার? আপনি কে আমার মা-বোনকে টিজিং করার? আপনি কে তাদের গায়ে হাত দেওয়ার?'

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'গায়ে পড়ে, পায়ে পাড়া দিয়ে আমরা কারো সাথে কোনো দাঙ্গা বাজাতে চাই না। কিন্তু আমার ইজ্জত আর অধিকারের ওপর হাত দিলে আমরা ছেড়ে দেব না।'

শফিকুর রহমান আরও বলেছেন, যারা নিজেদের দলের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না এবং তাদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাদের হাতে দেশ কখনোই নিরাপদ হতে পারে না। রাজনৈতিক দলগুলোকে দেশ গড়ার আগে নিজেদের দলকে সুশৃঙ্খল করার পরামর্শ দিয়েছেন তিনি।

জামায়াতের স্বচ্ছতার দাবি করে তিনি বলেন, 'আমরা চাঁদা নেইনি, কোনো টেম্পো স্ট্যান্ডের দখল নিয়ে কারো সাথে ঝগড়া করিনি। আমরা কোনো মামলা বাণিজ্য করিনি। আমরা কোনো মা-বোনের ইজ্জতের দিকে চোখ তুলেও তাকাইনি এবং কারো অধিকার হরণ করিনি। যেই দল তার সহকর্মীদের সামলে রাখতে পারে, সেই দলটাই বাংলাদেশকে সামলে রাখতে পারবে।'

তিনি বলেন, 'যারা নিজেদের দলকে সামলে রাখতে পারে না, কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না—সেই দল যত বড় বা মাঝারিই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। আমরা ভাইদের বলি, আপনারা দেশ গড়ার আগে দলটা গড়েন ভালো করে। দলটাকে শৃঙ্খলায় আনেন; দেশ লাভবান হবে, আপনারাও লাভবান হবেন। আমাদের সহযোগিতা লাগলে তা-ও করব।'

মামলা বাণিজ্য সম্পর্কে তিনি বলেন, 'আমরা স্পষ্ট করে বলে দিয়েছি, একজন মানুষকেও মিথ্যা অভিযোগে আপনারা মামলার অন্তর্ভুক্ত করবেন না। হাজার হাজার মামলা আমরা সারা দেশে করিনি। সিমবলিক কিছু মামলা করেছি। আটটি মামলায় আসামি মাত্র একজন। আমাদের মামলার আসামি সর্বোচ্চ ৯৮ জন। এর ওপরে কোনো মামলার আসামি নেই।' 

'কিন্তু আমাদের কোনো ভাই, বন্ধু তারা মামলা করেছেন হাজারে হাজার। এগুলা দিয়ে মানুষকে হয়রান করা হয়েছে, মানুষকে নির্যাতন করা হয়েছে। আমরা এর নিন্দা জানাই, আমরা এগুলো ঘৃণা করি। এটা বিচারকে হত্যা করার সমান। আমরা এ ধরনের মামলা বাণিজ্য করতেও চাই না, দেখতেও চাই না। এ-সব থেকে মুক্তি পেতে চাইলে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন', যোগ করেন তিনি।  

Related Topics

টপ নিউজ

আমির ডা. শফিকুর রহমান / বিএনপি / বাংলাদেশ জামায়াতে ইসলামী / ফ্যামিলি কার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নদী আগ্রাসনের প্রতিবাদ করতে হবে: রিজভী
  • বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আওয়ামী লীগ: রিজভী
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৪০০ জনকে চিকিৎসাসেবা
  • বিএনপি যখনই ক্ষমতায় গেছে, চেষ্টা করেছে ক্ষমতা কুক্ষিগত করতে: নাহিদ ইসলাম
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র জমা

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net