Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
তারেক রহমানের চলন্ত গাড়িতে ‘রহস্যময়’ খাম সেঁটে উধাও বাইকার; তদন্তে পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 January, 2026, 09:35 am
Last modified: 19 January, 2026, 09:53 am

Related News

  • কারিগরি ত্রুটিতে টোকিও থেকে ঢাকাগামী প্রধানমন্ত্রীর ফ্লাইটে বিলম্ব
  • ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
  • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • প্রিটি গ্রুপে অগ্নিকাণ্ড: এক মাসেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি, নেই দৃশ্যমান উদ্যোগ

তারেক রহমানের চলন্ত গাড়িতে ‘রহস্যময়’ খাম সেঁটে উধাও বাইকার; তদন্তে পুলিশ

সে সময় তারেক রহমান গাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। এ ঘটনায় গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
19 January, 2026, 09:35 am
Last modified: 19 January, 2026, 09:53 am
টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ২৫০ মডেলের একতি বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন তারেক রহমান। প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে এক অজ্ঞাত মোটরসাইকেল আরোহী 'রহস্যময়' খাম সেঁটে দেওয়ার ঘটনার তদন্ত করছে পুলিশ।

ঘটনাটি ঘটে বুধবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে গুলশানের ৬৫ নম্বর সড়কে। সে সময় তারেক রহমান গাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। তার নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) সদস্যরা তখন সামনে ও পেছন থেকে গাড়িটিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গুলশান বিভাগ) রওনক আলম আজ (১৮ জানুয়ারি) সাংবাদিকদের জানান, ওই মোটরসাইকেল আরোহীকে এখনো শনাক্ত করা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে।

পুলিশের তথ্যমতে, মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে গাড়ির কাছে এসে স্কচ টেপ দিয়ে একটি সাদা খাম গাড়িতে লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। খামের ভেতরে কী ছিল তা এখনো অজানা, কারণ পুলিশ বা বিএনপি কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

এ ঘটনায় গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশের গুলশান বিভাগের একজন কর্মকর্তা জানান, ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তবে ফুটেজটি অস্পষ্ট। ওই কর্মকর্তা আরও জানান, খামটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি এবং এটি বর্তমানে সিএসএফ-এর হেফাজতেই রয়েছে।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / রহস্যময় / পুলিশ / তদন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
    প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

Related News

  • কারিগরি ত্রুটিতে টোকিও থেকে ঢাকাগামী প্রধানমন্ত্রীর ফ্লাইটে বিলম্ব
  • ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
  • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • প্রিটি গ্রুপে অগ্নিকাণ্ড: এক মাসেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি, নেই দৃশ্যমান উদ্যোগ

Most Read

1
ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
আন্তর্জাতিক

প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

3
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net