Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে পিকে হালদারের সহযোগী শুভ্রা গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 March, 2021, 01:35 pm
Last modified: 22 March, 2021, 01:38 pm

Related News

  • ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার চেষ্টায় দুদকের কোনো গাফিলতি নেই: বিশেষ তদন্ত মহাপরিচালক
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে পিকে হালদারের সহযোগী শুভ্রা গ্রেপ্তার

একটি ভুয়া কোম্পানির নামে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স থেকে ৮৭.৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রোববার তার বিরুদ্ধে মামলা করে দুদক।
টিবিএস রিপোর্ট
22 March, 2021, 01:35 pm
Last modified: 22 March, 2021, 01:38 pm
পিকে হালদার। ফাইল ছবি: সংগৃহীত

ওয়াকামা লিমিটেডের স্বত্বাধিকারী শুভ্রা রাণী ঘোষকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশের অন্যতম বড় আর্থিক কেলেংকারির মূল হোতা প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

দেশ থেকে পালোনোর চেষ্টাকালে আজ (সোমবার) সকালে বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি।

এর আগে, একটি ভুয়া কোম্পানির নামে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স থেকে ৮৭.৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রোববার তার বিরুদ্ধে মামলা করে দুদক।

কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে কানাডায় পালিয়ে থাকা পিকে হালদারের বিরুদ্ধে এ দিন দুদক আরও ছয়টি মামলা দায়ের করে। 

এসব মামলায় পিকে হালদারের নিয়ন্ত্রণাধীন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল, ভারপ্রাপ্ত এমডি আবেদ হোসেনসহ মোট ৩৭ জনকে আসামি করা হয়।

রোববার (২২ মার্চ) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাগুলো দায়ের করেন সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।

সাংবাদিকদের তিনি বলেন, দশটি কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ৪৩৪ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ৩৭ জনের বিরুদ্ধে পৃথক ৬ মামলা (রোববার) মামলা দায়ের করা হয়েছে। বাকি ৪টি মামলা সোমবার দায়ের করা হবে।

Related Topics

টপ নিউজ

পিকে হালদার / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার চেষ্টায় দুদকের কোনো গাফিলতি নেই: বিশেষ তদন্ত মহাপরিচালক
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net