Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
দুদক-ইসি ঠিকমতো কাজ করলে, ২০০৮ সালের ভোটে হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 January, 2026, 04:45 pm
Last modified: 11 January, 2026, 04:59 pm

Related News

  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ

দুদক-ইসি ঠিকমতো কাজ করলে, ২০০৮ সালের ভোটে হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান

রবিবার (১১ জানুয়ারি) দুদকের সাংবাদিকদের সংগঠন র‌্যাকের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
টিবিএস রিপোর্ট
11 January, 2026, 04:45 pm
Last modified: 11 January, 2026, 04:59 pm
ছবি: টিবিএস

২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হলফনামায় বিস্তর ব্যবধান ছিল। তাই দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নির্বাচন কমিশন (ইসি)  সঠিকভাবে কাজ করলে সেই সময় তার প্রার্থিতা বাতিল হতো বলে মন্তব্য করেছেন সংস্থাটির বর্তমান চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

তিনি বলেন, 'আপনাদের মনে করিয়ে দেই, ২০০৮ সালের নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলফনামায় সম্পদের যে বিবরণী দিয়েছিলেন এবং বাস্তবে আমরা যে সম্পত্তি পেয়েছিলাম, তার মধ্যে বিস্তর ব্যবধান ছিল। সে সময় যদি দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতো, তাহলে সেই সময়ই তার এই প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল। কিন্তু সেটি বাতিল হয়নি।' 

রবিবার (১১ জানুয়ারি) দুদকের সাংবাদিকদের সংগঠন র‌্যাকের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় চেয়ারম্যান ছাড়াও দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ, সচিব মোহাম্মদ খালেদ রহীম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

র‌্যাকের সাধারণ সম্পাদক তাবারুল হকের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শাফি উদ্দিন আহমদ।

অল্প সময়ে হলফনামা অনুসন্ধান কঠিন জানিয়ে তিনি বলেন, 'এই সময়ে অত সূক্ষভাবে আমাদের পক্ষে কাজ করা সম্ভব হবে না।'

হলফনামা অনুসন্ধানের সাংবাদিকদের সাহায্য চেয়ে দুদক চেয়ারম্যান বলেন, 'কোনো ব্যক্তির সম্পদ নিয়ে আপনারা যদি সন্ধিহান হন, অনুগ্রহ করে আপনারা এটা সবার আগে আমাদের হাতে দিন। আপনারা নিজেরাও তো অনুসন্ধানকারী। অনুসন্ধান করে আপনারা আমাদের অনুসন্ধানকে সহায়তা করুন। হলফনামায় প্রদর্শিত হয়নি এরকম সম্পদের মালিককে আমরা আগামী দিনে শাসক হিসেবে চাইব না।'

তিনি বলেন, 'আমাদের প্রত্যাশা সবার জন্য সুশাসন ও ন্যায়বিচার। কাজেই ন্যায়নিষ্ঠ ও সুবিচার সম্পন্ন একটি রাষ্ট্র গঠন করার জন্য যা যা প্রয়োজন, আমাদের প্রত্যাশা এই বছর আমরা সেগুলো পাব।'

তিনি আরও বলেন, 'তারপরও কতগুলো সংকট থেকে যায়। এমনিতেই দুর্নীতি আমাদের একটি বড় সংকট। এই দুর্নীতি যাতে নিরসন হয়, আমরা সেদিকে সবাই লক্ষ্য রাখব। আমাদের প্রত্যাশা থাকবে আমাদের শাসক যারা হবেন, তারা যেন ন্যায়নিষ্ঠ হন।'

Related Topics

টপ নিউজ

দুদক / ইসি / দুদক চেয়ারম্যান / শেখ হাসিনা / প্রার্থিতা / 'ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা–২০২৫'

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net