Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
চট্টগ্রামে বই বিনিময় উৎসবে হাজারো পাঠকের সমাগম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 January, 2026, 12:15 pm
Last modified: 10 January, 2026, 12:20 pm

Related News

  • চট্টগ্রামে জ্বালানি তেল সংকট, পাম্পগুলোতে দীর্ঘ সারি
  • চট্টগ্রামে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ চালু, এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল আছে
  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো
  • চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

চট্টগ্রামে বই বিনিময় উৎসবে হাজারো পাঠকের সমাগম

দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক হরিশংকর জলদাস।
টিবিএস রিপোর্ট
10 January, 2026, 12:15 pm
Last modified: 10 January, 2026, 12:20 pm
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের জামালখান রোডে অনুষ্ঠিত হয়ে গেল ৭ম বই বিনিময় উৎসব। পুরনো বইয়ের বদলে নতুন বই পেতে এদিন উৎসবস্থলে ভিড় করেন হাজারো পাঠকরা।

দিনভর চলা এই উৎসব শেষ হয় রাত ৮টার দিকে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এটি আয়োজন করে সোশ্যাল অর্গানাইজার 'ফেইলড ক্যামেরা স্টোরিজ'। এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড চট্টগ্রাম ব্যুরোর প্রধান শামসুদ্দিন ইলিয়াস এবং সিটি ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট আল জোবায়েদ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাঈদ খান সাগর।

এদিন জামালখান রোডে সকাল থেকেই ভিড়ে জমাতে শুরু করেন হাজারো বইপ্রেমী, বিনিময়ের জন্য তারা সঙ্গে নিয়ে এসেছিলেন আগে পড়া বই। উৎসবে মোট ১১টি স্টল বসানো হয়। ৩০ হাজারের বেশি বই বিনিময় হওয়ার আশা করছিলেন আয়োজকরা।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

প্রচলিত মেলার মতো বিক্রয়-ভিত্তি নয়, চট্টগ্রামের এই বই বিনিময় উৎসবে একজন পাঠক তার পঠিত বইটি রেখে অন্য বই বিনিময় করে নিয়ে যেতে পারেন বিনামূল্যে। জ্ঞান ভাগাভাগি করে নেওয়াই এই উৎসবের মূল উদ্দেশ্য।

'বই নয়, জ্ঞানের বিনিময়' স্লোগানে আয়োজিত এ উৎসবের যাত্রা শুরু হয় ২০২১ সালে। করোনা মহামারির সময়ে যখন লকডাউন ও অনিশ্চয়তায় একুশে বইমেলাসহ অন্যান্য সাংস্কৃতিক আয়োজন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তখনই এই বই বিনিময় উৎসবের ধারণা তৈরি হয়।

ফিল্ম অ্যাকটিভিস্ট ও বইপ্রেমী সাঈদ খান সাগর, মাহির আজরাফ এবং অঙ্কন দে অনিমেষ উৎসবের প্রথম সংস্করণটি শুরু করেছিলেন মাত্র ৬০০ বই সংগ্রহ করে। সেই প্রচেষ্টায় এক দিনে ৯ হাজারের বেশি বই বিনিময় হয়।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

এরপর থেকে এই উৎসবের জনপ্রিয়তা ও কার্যক্রম দ্রুত বাড়তে থাকে। ২০২২ সালে ২০ হাজারের বেশি বই বিনিময় হয়। এরই ধারাবাহিকতায় একই বছর শীতকালেও আয়োজন করা হয় বই বিনিময় উৎসবের। সেই উৎসবে ৩০ হাজারের বেশি বই বিনিময় হয়েছিল। এরপর পঞ্চম উৎসবে জামালখানে একদিনে ৫০ হাজারের বেশি বই বিনিময় হয়।

আয়োজকরা বলছেন, উৎসবে ধারাবাহিকভাবে পাঠকের উপস্থিতি বাড়ছে। এই বই বিনিময় উৎসব এখন চট্টগ্রাম শহরের অন্যতম প্রধান সাহিত্যিক অনুষ্ঠানে পরিণত হয়েছে বলে জানান তারা।

Related Topics

টপ নিউজ

বই / বই বিনিময় / বই মেলা / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • চট্টগ্রামে জ্বালানি তেল সংকট, পাম্পগুলোতে দীর্ঘ সারি
  • চট্টগ্রামে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ চালু, এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল আছে
  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো
  • চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net