Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
২০২১ সালেই প্রবৃদ্ধি ফেরার আশা করছেন বিশ্বের ৭৬ শতাংশ সিইও 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 March, 2021, 10:05 pm
Last modified: 16 March, 2021, 10:12 pm

Related News

  • বিশ্বে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনকে এখন বেশি ইতিবাচকভাবে দেখা হয়: জরিপ
  • ২০২৬-২৭ অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে কম ৬.১% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কেন্দ্রীয় ব্যাংকের
  • প্রস্তাবিত বাজেট ১৭ বছরের সংকট থেকে জাতিকে মুক্ত করবে: ১২ দলীয় জোট
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • ট্রাম্পকে হত্যাচেষ্টাগুলো ‘সাজানো’ মনে করেন অনেক আমেরিকান: জরিপ

২০২১ সালেই প্রবৃদ্ধি ফেরার আশা করছেন বিশ্বের ৭৬ শতাংশ সিইও 

১০০টি দেশ ও অঞ্চলের ৫,০৫০ জন মুখ্য নির্বাহী এবারের জরিপে অংশ নেন, যা গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি নাগাদ পরিচালিত হয় 
টিবিএস রিপোর্ট
16 March, 2021, 10:05 pm
Last modified: 16 March, 2021, 10:12 pm
প্রতীকী ছবি

এক বছরের বেশি সময় পৃথিবী দেখেছে কোভিড-১৯ অতিমারির ত্রাস। যেকারণে জীবন ও জীবিকা বিপন্ন হয় প্রায় সব দেশেই। তবুও, বিশ্ব অর্থনীতির উত্তরণ ও সেই সুবাদে ব্যবসা-বাণিজ্য পরিস্থিতির উন্নতি হবে বলে রেকর্ড মাত্রায় আশাবাদ ব্যক্ত করেছেন শীর্ষ নির্বাহীরা। বৈশ্বিক ব্যবসায়ী এ নেতাদের ৭৬ শতাংশের প্রত্যাশা করেন, চলতি ২০২১ সালেই নতুন গতি ফিরে পাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। সাম্প্রতিক এক সমীক্ষা সূত্রে এতথ্য জানা গেছে। 

ব্যবসা-বানিজ্যের পরিবেশ নিয়ে আন্তর্জাতিক কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের আস্থা জানতে জরিপটি পরিচালনা করে বহুজাতিক বাণিজ্যিক সেবাদাতা প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউজ কুপার্স (পিডব্লিসি)। সংস্থাটির গেল বছরের জরিপে মাত্র ২২ শতাংশ মুখ্য নির্বাহী প্রবৃদ্ধির উপর আস্থা রেখেছিলেন, ২০১৯ সালে যা ছিল ৪২ শতাংশ। 

২০১২ সাল থেকে প্রতিবছর জরিপটি পরিচালনা করা হচ্ছে, এরমধ্যে চলতি বছরেই সর্বোচ্চ সংখ্যক সিইও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। গত ১১ মার্চ প্রকাশিত হয় 'অ্যানুয়াল গ্লোবাল সিইও সার্ভে' শীর্ষক জরিপটির ফলাফল।   

১০০টি দেশের ৫,০৫০ জন মুখ্য নির্বাহী এবারের জরিপে অংশ নেন, যা গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি নাগাদ পরিচালিত হয়। 

অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপে। অঞ্চল দুটির নির্বাহীদের মধ্যে যথাক্রমে ৮৬ ও ৭৬ শতাংশ চলতি বছরের সামনের দিনগুলোতে বৈশ্বিক প্রবৃদ্ধি শক্তিশালী রুপ নেওয়ার অনুমান করেন।   

সমীক্ষা প্রতিবেদনে পিডব্লিসি নেটওয়ার্কের চেয়ারম্যান বব মর্টিজ বলেন, "গেল বছর পৃথিবী দেখেছে চরম মানবিক বিপর্যয়, অর্থনৈতিক সঙ্কটও অনুভূত হয় অসহনীয় মাত্রায়। মুখ্য নির্বাহীরা নতুন বিনিয়োগ এবং কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাই এবছরের আগামী দিন নিয়ে তাদের মধ্যে সতর্ক আশাবাদ দেখতে পাওয়াটা সত্যিই উৎসাহব্যঞ্জক।"

ব্যবসায় নেতৃত্ব দানকারীদের চোখে ২০২১ সাল:

তিনি আরও বলেন, "ভ্যাকসিন গবেষণায় উন্নয়ন এবং বিশ্বের অনেক দেশে তা সরবরাহ গতিশীল হওয়ার সুবাদে চলতি বছর নতুন শক্তি নিয়ে প্রবৃদ্ধি ফিরে আসবে বলে নির্বাহীরা আশা করছেন।" 

তবে সম্পূর্ণ পথটি মসৃণ নয়, ব্যবসার পথে বাঁধাও বহুমাত্রিক। তাই মুখ্য নির্বাহী সামনে এখন মৌলিক চ্যালেঞ্জ দুটি: প্রথমত, উচ্চাভিলাষী ব্যবসায়ীক অংশীদারদের আস্থা অর্জন এবং দ্বিতীয়ত, পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে ব্যবসা পরিচালনার কৌশল উদ্ভাবন এবং তার টেকসই ফলাফল অর্জন। আর ফল অর্জন করতে হবে ক্রমশ পরিবর্তনশীল বাহ্যিক পরিবেশের সঙ্গে তাল মিলিয়েই। 

"যেসব প্রতিষ্ঠান এসব লক্ষ্যপূরণ করতে পারবে; মহামারি অবসানের পর তারা আগের চাইতেও অনেক বেশি শক্তিশালী, টেকসই এবং উৎপাদনশীল হয়ে উঠবে। নতুন কোনো বৈশ্বিক সঙ্কটের অভিঘাত সহ্য করার ক্ষেত্রেও তাদের সক্ষমতা হবে অনন্য," বব মর্টিজ যোগ করেন। 
 
Related Topics

টপ নিউজ

প্রাইসওয়াটারহাউজ কুপার্স / জরিপ / মুখ্য নির্বাহী / অর্থনৈতিক প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • বিশ্বে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনকে এখন বেশি ইতিবাচকভাবে দেখা হয়: জরিপ
  • ২০২৬-২৭ অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে কম ৬.১% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কেন্দ্রীয় ব্যাংকের
  • প্রস্তাবিত বাজেট ১৭ বছরের সংকট থেকে জাতিকে মুক্ত করবে: ১২ দলীয় জোট
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • ট্রাম্পকে হত্যাচেষ্টাগুলো ‘সাজানো’ মনে করেন অনেক আমেরিকান: জরিপ

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net