Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 11, 2026
দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

বাংলাদেশ

ইউএনবি
29 December, 2025, 07:50 pm
Last modified: 29 December, 2025, 08:04 pm

Related News

  • গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার
  • ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  
  • বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা
  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন: প্রধানমন্ত্রী

দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

প্রায় দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
ইউএনবি
29 December, 2025, 07:50 pm
Last modified: 29 December, 2025, 08:04 pm
নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান। ছবি: রাজীব ধর/ টিবিএস

দেশের নতুন রূপরেখা ও জাতি গঠনে প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, 'দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে যার যতটুকু সামর্থ্য আছে, তাকে সে অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। এমনকি রাস্তায় একটি ময়লা কাগজ পড়ে থাকলেও তা নিজ দায়িত্বে পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে।'

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রায় দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এসময় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।

এসময় কার্যালয়ের বাইরে ভিড় জমান বিএনপির হাজারো নেতা-কর্মী। তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় এসে নেতা-কর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান।

সেসময় তিনি লক্ষ্য করেন, কার্যালয়ের সামনের সড়ক ও আশপাশে নেতা-কর্মীদের ভিড়ে সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

সঙ্গে সঙ্গে মাইক হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'যেহেতু আজকে আমাদের কোনো কর্মসূচি নেই, তাই জনদুর্ভোগ এড়াতে আমি আপনাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আপনাদের অবস্থানের কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ও যানজট সৃষ্টি হচ্ছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।'

একইসঙ্গে তিনি তার অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে তারেক রহমানের গাড়িবহর নয়াপল্টনের উদ্দেশে রওনা হয়। নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে তার প্রায় আধঘণ্টা সময় লাগে। বিকেল ৪টার দিকে তিনি কার্যালয়ের মূল ফটকে পৌঁছালে তাকে স্বাগত জানান রিজভী ও মিল্লাতসহ দলের শীর্ষ নেতারা।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম, দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাসহ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তারেক রহমানের আগমনের খবরে দুপুর থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে শোডাউন করেন। এ সময় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দলটির কার্যালয় ও সংলগ্ন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির অঙ্গ-সংগঠনের স্বেচ্ছাসেবকদেরও তৎপর থাকতে দেখা যায়।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / নয়াপল্টন / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
    যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের
  • ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
    ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের
  • সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
    জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
    দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

Related News

  • গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার
  • ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  
  • বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা
  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন: প্রধানমন্ত্রী

Most Read

1
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
বাংলাদেশ

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের

2
‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
বাংলাদেশ

‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের

4
সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল

5
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net