Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য: নাহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 December, 2025, 07:45 pm
Last modified: 23 December, 2025, 07:57 pm

Related News

  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • রাজশাহীতে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা
  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য: নাহিদ

আগামী দিনের বাংলাদেশে জনগণ রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা ও বাস্তবায়ন দেখতে চায় বলেও জানান এনসিপির এই নেতা।
টিবিএস রিপোর্ট
23 December, 2025, 07:45 pm
Last modified: 23 December, 2025, 07:57 pm
নাহিদ ইসলাম। ফাইল ছবি/সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্পর্কে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট থেকেই রাজনৈতিক দল হিসেবে আমরা আত্মপ্রকাশ করছি ও সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই আমাদের প্রধানতম লক্ষ্য।'

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া 'স্টার নির্বাচনী সংলাপ' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, 'গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে অনেক ধরনের বিতর্ক ও বিভাজন আছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে আমরা প্রধানত তিনটা জায়গা বোঝাই। প্রথমটা হচ্ছে—গণতান্ত্রিক একটা বন্দোবস্ত প্রতিষ্ঠা। দ্বিতীয়ত, বৈষম্যবিরোধী ন্যায্য সমাজ প্রতিষ্ঠা—যেখানে সমাজে ধনী-গরিবের বৈষম্য কমিয়ে আনতে পারব। মানুষের যে ন্যূনতম মানবাধিকার, মৌলিক অধিকার, নাগরিক অধিকারগুলো রয়েছে, তার শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থান—সেই জায়গাগুলো নিশ্চিত হবে। তৃতীয়ত, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ন থাকে ও জাতীয় মর্যাদা যেন কোথাও আপস না হয়।'

আগামী দিনের বাংলাদেশে জনগণ রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা ও বাস্তবায়ন দেখতে চায় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, 'আমরা জানি বাংলাদেশের রাজনীতির ইতিহাস হচ্ছে প্রতিশ্রুতি ভাঙার ইতিহাস। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরেও কিন্তু প্রতিশ্রুতি ভাঙা হয়েছিল। এর ফলাফল কিন্তু আসলে ভালো হয়নি। আমরা সংসদীয় গণতন্ত্রের দিকে গেলেও সেটা আবার একটা ফ্যাসিবাদের দিকে গিয়েছে। শুধু আওয়ামী লীগের উপর দায় চাপাতে আমরা পারব না। আমাদের এর আগের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিল, যারা বিরোধী রাজনীতি করেছে তাদের সবাইকে দায় নিতে হবে এবং সেই দায় নেওয়ার মাধ্যমে ভবিষ্যতে আমরা আসলে ভুলগুলো করব না। প্রতিশ্রুতি রক্ষা করব। আমাদের মনে হয়েছে এই জায়গাটাই জনগণ দেখতে চায়।'

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিও নিশ্চিত করার কথা বলেন নাহিদ। বলেন, 'এই মুহূর্তে সামাজিক ফ্যাসিবাদের উত্থান প্রতিরোধে রাষ্ট্রের পাশাপাশি আমাদের নতুন নাগরিক সমাজ ও রাজনৈতিক সম্প্রদায় লাগবে, যাতে করে দায়িত্বশীল নাগরিক তৈরি হবে, যারা নাগরিক অধিকারের প্রশ্নে কথা বলতে পারবে।'

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / এনসিপি / আহ্বায়ক / নির্বাচন / গণঅভুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • অলংকরণ: টিবিএস
    মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • ফাইল ছবি: সংগৃহীত
    সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

Related News

  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • রাজশাহীতে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা
  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
অলংকরণ: টিবিএস
ফিচার

মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের

4
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

5
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net