Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
বরিশালে টিসিবির স্মার্ট কার্ড বিতরণে বিলম্ব, বিপাকে হাজারো মানুষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 December, 2025, 09:45 am
Last modified: 21 December, 2025, 09:47 am

Related News

  • বাস-মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্ব: মহাসড়ক অবরোধ, ফের বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ
  • বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বরিশালে বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

বরিশালে টিসিবির স্মার্ট কার্ড বিতরণে বিলম্ব, বিপাকে হাজারো মানুষ

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশন এলাকায় প্রায় ২৮ শতাংশ আবেদনকারী এখনো টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পাননি। বিভিন্ন ওয়ার্ড সচিবের কার্যালয়ে ঘুরেও কোনো সমাধান পাচ্ছেন না তারা।
টিবিএস রিপোর্ট
21 December, 2025, 09:45 am
Last modified: 21 December, 2025, 09:47 am
ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর ধান গবেষণা সড়কের বাসিন্দা আব্দুল ওহাব টিসিবির পণ্য পেতে জুন মাসে আবেদন করেছিলেন। অনলাইনে তার নামে কার্ড নম্বর দেখালেও এখনো কার্ড হাতে না পাওয়ায় টিসিবির পণ্য সংগ্রহ করতে পারছেন না তিনি। এতে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন ওহাব।

তিনি বলেন, "টিসিবির পণ্য পেলে কিছুটা খরচ কমে। সামনে রমজান মাস, এখনো কার্ড না পেলে কবে পাব—তার কোনো নিশ্চয়তা নেই। বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।"

শুধু আব্দুল ওহাবই নন, খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশন এলাকায় প্রায় ২৮ শতাংশ আবেদনকারী এখনো টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পাননি। তারা বিভিন্ন ওয়ার্ড সচিবের কার্যালয়ে ঘুরেও কোনো সমাধান পাচ্ছেন না।

এ বিষয়ে টিসিবির সহকারী পরিচালক শতদল মণ্ডল বলেন, স্মার্ট কার্ড বিতরণের আগে প্রায় ৫৭ থেকে ৫৮ হাজার কার্ড বাতিল করা হয়েছিল। যাচাই-বাছাই ও ভেরিফিকেশনের কারণে কিছুটা সময় লাগছে। তবে রমজানের আগেই উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করছেন তিনি।

জানা গেছে, নতুন করে আবেদন গ্রহণ ও স্মার্ট ফ্যামিলি কার্ড বরাদ্দ কার্যক্রম শুরু হলে বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৯০ হাজার উপকারভোগীর জন্য কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে আবেদন গ্রহণ করা হয়।

টিসিবি সূত্রে জানা গেছে, নগরীর জন্য নির্ধারিত ৯০ হাজার কার্ডের মধ্যে ইতোমধ্যে ৬৪ হাজার ৬০৮টি কার্ড সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৭২ শতাংশ। এখনো কার্ড পাননি ২৫ হাজার ৩৯২ জন। এছাড়া বরিশাল জেলায় মোট ১ লাখ ২৯ হাজার ৯২১টি কার্ডের মধ্যে ৯৬ হাজার ৮৪০টি কার্ড হস্তান্তর করা হয়েছে। বর্তমানে বরিশাল সিটি করপোরেশন এলাকায় টিসিবির পণ্য বিক্রি করছেন ৯৮ জন ডিলার। পুরো জেলায় ডিলারের সংখ্যা ৭৫ জন।

আবেদন জমা দেওয়ার পর দীর্ঘ অপেক্ষার কথা জানান নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনসুর হাওলাদার। তিনি বলেন, "কতবার যে ওয়ার্ড সচিবের কাছে গিয়েছি, তার হিসাব নেই। শুধু বলা হচ্ছে—কার্ড আসলে দেওয়া হবে। কবে আসবে, কবে পাব—কিছুই জানা নেই।"

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সচিব মো. সোহেব রহমান বলেন, "আবেদন জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অনলাইনে কার্ড নম্বর দেখা যায়। তবে কার্ড প্রিন্ট হয়ে ঢাকা থেকে আসতে তিন থেকে চার মাস সময় লাগছে। ফলে প্রতিদিনই উপকারভোগীদের জবাব দিতে হচ্ছে।"

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, "মোবাইল নম্বরসহ তথ্যগত জটিলতার কারণে অনেক আবেদন সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা যায়নি। ঢাকার হেড অফিসে সংশোধনের পর পর্যায়ক্রমে কার্ড পাঠানো হচ্ছে। যারা আবেদন করেছেন, সবাই ধাপে ধাপে কার্ড পাবেন।"

Related Topics

টপ নিউজ / সারাদেশ

টিসিবির পণ্য / টিসিবি কার্ড / বরিশাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • বাস-মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্ব: মহাসড়ক অবরোধ, ফের বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ
  • বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বরিশালে বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net