Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
মবোক্রেসির রাজনীতি বিএনপি সমর্থন করে না: আমীর খসরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 December, 2025, 02:55 pm
Last modified: 13 December, 2025, 02:59 pm

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

মবোক্রেসির রাজনীতি বিএনপি সমর্থন করে না: আমীর খসরু

আমীর খসরু বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনকে বিবেচনায় রেখে একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি রাজনীতি করছে।'
টিবিএস রিপোর্ট
13 December, 2025, 02:55 pm
Last modified: 13 December, 2025, 02:59 pm
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত

পাঁচ আগস্টের পটপরিবর্তনের পর মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, তার সঙ্গে তাল মিলিয়ে বিএনপি রাজনীতি করছে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি 'মবোক্রেসি'র [উচ্ছৃঙ্খল জনতা বা সংঘবদ্ধ চক্রের শাসন] রাজনীতি সমর্থন করে না।

তিনি অভিযোগ করেন, বর্তমানে বিএনপির রাজনীতির বিপরীতে একধরনের 'মবোক্রেসি'র রাজনীতি দেখা যাচ্ছে।

শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক এই কর্মসূচির সমাপনী দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলের নেতাকর্মীরা যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনকে বিবেচনায় রেখে একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি রাজনীতি করছে। কিন্তু এখন তার বিপরীত রাজনীতি পরিলক্ষিত হচ্ছে, যাকে তিনি 'মবোক্রেসি'র রাজনীতি বলে অভিহিত করেন।'

চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, 'চট্টগ্রামে বিএনপি নেতা এরশাদউল্লাহ ও ঢাকায় ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে। নির্বাচন বানচালের কোনো "মাস্টারপ্ল্যান" বা নীলনকশা আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।'
হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের ওপর সংঘটিত 'মব' বা হামলার ঘটনারও তীব্র প্রতিবাদ জানান আমীর খসরু। তিনি বলেন, 'বিএনপি মবোক্রেসির রাজনীতি সমর্থন করে না।'

এ সময় তিনি দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, যারা মবোক্রেসি করছে, তাদের মতো আচরণ যেন বিএনপির নেতাকর্মীরা না করেন। তিনি সবাইকে মব কালচার বা উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
 
Related Topics

টপ নিউজ

আমীর খসরু / বিএনপি / ওসমান হাদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net