Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
সংস্কারের সবচেয়ে বড় অন্তরায় আমলাতন্ত্র, তারা যতটুকু চায় সংস্কার ততটুকুই হবে: ইফতেখারুজ্জামান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 December, 2025, 02:45 pm
Last modified: 09 December, 2025, 02:50 pm

Related News

  • ‘ক্রসফায়ার পেশাগত দেউলিয়াত্বের দৃষ্টান্ত’: ড. ইফতেখারুজ্জামান
  • ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার করে আইজিপিকে অপসারণের দাবি টিআইবির
  • আমাদের হাত বাঁধবেন না, আমাদের কাছে আবার আসতে হবে: মতিউর রহমান চৌধুরী
  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রান্তে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
  • আমলাতন্ত্র সংস্কারবিরোধী ও রাজনৈতিক প্রভুদের তাঁবেদার: আলী রীয়াজ

সংস্কারের সবচেয়ে বড় অন্তরায় আমলাতন্ত্র, তারা যতটুকু চায় সংস্কার ততটুকুই হবে: ইফতেখারুজ্জামান

ইফতেখারুজ্জামান বলেন, জনপ্রশাসন সংস্কারে শতাধিক প্রস্তাবনা এসেছে। এর মধ্যে মাত্র ১৮ টি প্রস্তাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে যার প্রথমেই আনা হয়েছে টয়লেট পরিষ্কার। 
টিবিএস রিপোর্ট
09 December, 2025, 02:45 pm
Last modified: 09 December, 2025, 02:50 pm
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ছবি: সংগৃহীত

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশে সংস্কার ততটুকুই হবে, যতটুকু আমলাতন্ত্র চায়।

মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষ্যে "কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি" শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, আমলাতন্ত্র হচ্ছে বাংলাদেশের সংস্কারের সবচেয়ে বড় অন্তরায়। জনপ্রশাসন সংস্কারে শতাধিক প্রস্তাবনা এসেছে। এর মধ্যে মাত্র ১৮ টি প্রস্তাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে যার প্রথমেই আনা হয়েছে টয়লেট পরিষ্কার। 

তিনি বলেন, দুদক সংস্কার কমিশনের প্রায় সবগুলো প্রস্তাবনায় সব রাজনৈতিক দল একমত হয়েছে। কিন্তু সেগুলোর কোনও অগ্রগতি নেই। 

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও প্রতিটি আইন প্রণয়নের ক্ষেত্রে গোপনীয়তার আশ্রয় নিচ্ছে। 

তিনি বলেন, যখনই রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতান্ত্রিক সংস্কৃতি দূর না হবে ততদিনে পরিবর্তন আসবে না।

গণমাধ্যম সংস্কার নিয়ে তিনি বলেন, যতদিন না পর্যন্ত সরকার পাবলিক গুড (গণমাধ্যমের) সুরক্ষা দিতে পারবে ততদিন পর্যন্ত গণমাধ্যমে পরিবর্তন আসবে না। গণমাধ্যম কমিশনের প্রতিবেদন ধুলা সংগ্রহ শুরু হয়ে গেছে। গণমাধ্যম সংস্কার কমিশনের তেমন কিছুই বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, আমাদের কর্তৃত্ববাদের যে বিকাশ হয়েছিল তার অন্যতম সহযোগী হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছে, বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

তিনি বলেন, চব্বিশের ৫ আগস্টের বিকাল থেকে দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ্য হয়েছে। যেখানে গণমাধ্যমও সাথে ছিলো। বাংলাদেশে কর্তৃত্ববাদের প্রতিষ্ঠা হয়েছে ধীরে ধীরে। যা গত ১৫ বছরে চরমে পৌঁছে গেছে।

তিনি বলেন, প্রতিটি সংস্কার কমিশন থেকেই আশু করণীয় বিষয়গুলো এই সরকারের সময়ে করার কথা থাকলেও অনেক সংস্কারই হয়নি।

Related Topics

টপ নিউজ

টিআইবি / নির্বাহী পরিচালক / ইফতেখারুজ্জামান / আমলাতন্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
    জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা
  • ছবি: সংগৃহীত
    বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা?
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো
  • চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
    চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

Related News

  • ‘ক্রসফায়ার পেশাগত দেউলিয়াত্বের দৃষ্টান্ত’: ড. ইফতেখারুজ্জামান
  • ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার করে আইজিপিকে অপসারণের দাবি টিআইবির
  • আমাদের হাত বাঁধবেন না, আমাদের কাছে আবার আসতে হবে: মতিউর রহমান চৌধুরী
  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রান্তে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
  • আমলাতন্ত্র সংস্কারবিরোধী ও রাজনৈতিক প্রভুদের তাঁবেদার: আলী রীয়াজ

Most Read

1
জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
বাংলাদেশ

জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা?

3
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো

4
চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক

চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net