Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
সরকারের ৯,০১০ কোটি টাকা ক্ষতি: বিটিআরসির সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 December, 2025, 07:05 pm
Last modified: 03 December, 2025, 07:07 pm

Related News

  • পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি
  • ২০২৯ সালের মধ্যে টু-জি সেবা বন্ধের পরিকল্পনা বিটিআরসির; এখনও ২জি হ্যান্ডসেট ব্যবহারকারী সাড়ে ৬ কোটি
  • সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা
  • বাংলাদেশ বেতারে ম্যুরাল নির্মাণে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: ইনু, হাছান মাহমুদসহ ৮ জনের নামে মামলা
  • কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধানকে দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে দুদক

সরকারের ৯,০১০ কোটি টাকা ক্ষতি: বিটিআরসির সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দুদক জানায়, সরকারের অনুমোদন ছাড়া এবং সংশ্লিষ্ট আইন ও নীতিমালা লঙ্ঘন করে আইজিডব্লিউ অপারেটরদের অবৈধ সুবিধা দিয়ে রাষ্ট্রের বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতিগ্রস্ত হওয়ায় এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে। 
টিবিএস রিপোর্ট
03 December, 2025, 07:05 pm
Last modified: 03 December, 2025, 07:07 pm
ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও কমিশনারসহ মোট ছয়জনের বিরুদ্ধে সরকারের ৯ হাজার ১০ কোটি টাকার আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলার আসামিরা হলেন- বিটিআরসির প্রাক্তন চেয়ারম্যান সুনীল কান্তি বোস, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), প্রাক্তন চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, প্রাক্তন কমিশনার/চেয়ারম্যান মো. জহুরুল হক, প্রাক্তন কমিশনার মো. রেজাউল কাদের এবং প্রাক্তন কমিশনার মো. আমিনুল হাসান।

দুদক জানায়, সরকারের অনুমোদন ছাড়া এবং সংশ্লিষ্ট আইন ও নীতিমালা লঙ্ঘন করে আইজিডব্লিউ অপারেটরদের অবৈধ সুবিধা দিয়ে রাষ্ট্রের বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতিগ্রস্ত হওয়ায় এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে। 

দুদক সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে নির্ধারিত প্রতি মিনিট আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ছিল ০.০৩ মার্কিন ডলার।

কিন্তু অভিযুক্তরা বেআইনিভাবে এই হার কমিয়ে ০.০১৫ ডলার করে এবং সরকারের রেভিনিউ শেয়ার ৫১.৭৫% থেকে ৪০%- এ নামিয়ে আনেন। একইভাবে আইজিডব্লিউ অপারেটরদের শেয়ার ১৩.২৫% থেকে বাড়িয়ে ২০% করা হয় এবং এই সুবিধা পরীক্ষামূলক সময় শেষ হওয়ার পরও আরও ২৮ মাস অবৈধভাবে বহাল রাখা হয়।

এর ফলে সরকারের মোট আর্থিক ক্ষতি দাঁড়ায় ৯ হাজার ১০ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে রেভিনিউ শেয়ার কম নেওয়ায় ৩৮৩ কোটি ৭৩ লাখ টাকা, কম রেটে কল আনয়নে ২ হাজার ৯৪১ কোটি ৯৯ লাখ টাকা এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বঞ্চিত হওয়া ৫ হাজার ৬৮৫ কোটি ০১ লাখ টাকা সরকারের ক্ষতি হয়।

এই অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪১৮ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

দুদক / মামরা / বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) / সাবেক চেয়ারম্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি
  • ২০২৯ সালের মধ্যে টু-জি সেবা বন্ধের পরিকল্পনা বিটিআরসির; এখনও ২জি হ্যান্ডসেট ব্যবহারকারী সাড়ে ৬ কোটি
  • সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা
  • বাংলাদেশ বেতারে ম্যুরাল নির্মাণে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: ইনু, হাছান মাহমুদসহ ৮ জনের নামে মামলা
  • কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধানকে দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে দুদক

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net