Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
৩০০ বছর আগে সিল করা চিঠির অর্থোদ্ধার 

ফিচার

টিবিএস ডেস্ক
03 March, 2021, 01:15 pm
Last modified: 03 March, 2021, 01:58 pm

Related News

  • লক্ষ্মীপুরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে হুইপসহ দুই এমপির জরুরি চিঠি
  • ২০২২ সালের পর ডিজেলের দাম বেড়েছে ৬৯%: চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটরদের দর সমন্বয়ের দাবি
  • বিদ্যুৎ-জ্বালানি সংকট: সংসদের বিশেষ অধিবেশন আহ্বানে রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি
  • মজুত কমে যাওয়ায় উদ্বেগ: প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ যুক্তরাষ্ট্রের
  • এনবিআর চেয়ারম্যানকে চিঠি: শুল্কায়ন প্রক্রিয়া সহজ, ব্যবসার খরচ কমানোর দাবি চট্টগ্রাম চেম্বারের

৩০০ বছর আগে সিল করা চিঠির অর্থোদ্ধার 

সে সময় ডাকটিকিটের মত কিছু ছিল না; এবং প্রেরক নন, বরং প্রাপক চিঠি সরবরাহের ব্যয় বহন করতেন। ফলে কোন কারণে প্রাপক যদি মৃত হন বা চিঠি প্রত্যাখ্যান করে বসেন তাহলে সে চিঠি আর তার দোরগোড়ায় পৌঁছাত না।  
টিবিএস ডেস্ক
03 March, 2021, 01:15 pm
Last modified: 03 March, 2021, 01:58 pm

গোপনীয়তা রক্ষা করতে এখন আমরা কতই না কৌশল অবলম্বন করি। নিজের কোন ছবি বা বার্তা যেন অন্য কেউ দেখতে না পারে সেজন্য আমাদের মোবাইল, কম্পিউটার, লকার সব কিছুতে আজকের দিনে পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোডের ছড়াছড়ি। কিন্তু আজ থেকে তিনশ বছর আগের কথা ভাবুন! 

যোগাযোগের একমাত্র মাধ্যম তখন চিঠি। নিজের ভাবনা এবং স্বপ্নের কথাগুলো একান্ত মানুষকে জানানোর উপায়ও তাই। ফলে চিঠির ভেতরে শব্দ বন্দী করতেই তখন নেয়া হতো যত উদ্যোগ।  

পুরনো এসব চিঠির আবেদন যেন নষ্ট না হয় গবেষকেরাও তাই নানান পদ্ধতি ঝালিয়ে দেখছিলেন। 

খাম না খুলেই চিঠির অর্থ উদ্ধারের জন্য যে কৌশল বা প্রযুক্তি ব্যবহার করা হয়-তার নাম 'লেটার লকিং'। খুব সূক্ষ্ণভাবে একটি সমতলবিশিষ্ট কাগজের টুকরাকে এখানে খামে পরিণত করা হয়। 

সম্প্রতি একটি পুরনো ট্রাঙ্কের ভেতরে ১৬৮৯ থেকে ১৭০৬ সালের মধ্যে নেদারল্যান্ডের হেগে প্রেরিত ৫৭৭টি চিঠি উদ্ধারের পর গবেষকেরা এই প্রযুক্তি নিয়ে নতুন করে ভাবতে বসেন। 
 
সে চিঠিগুলো কোনদিন তাদের প্রত্যাশিত প্রাপকের কাছে পৌছায়নি; ষোড়শ শতকের রক্ষণশীল মানুষেরাও সেসব খুলে মর্ম উদ্ধারের চেষ্টা করে নি। 

এবার এক দল গবেষক চিঠির সিল বা লক অক্ষত রেখেই অর্থাৎ চিঠির ভাঁজ না খুলেই এসব চিঠি পড়ার উপায় খুঁজে বের করেছে। অত্যন্ত সংবেদনশীল এক্স-রে স্ক্যানার এবং কম্পিউটার অ্যালগরিদম ব্যবহার করে গবেষকরা ভার্চুয়ালি চিঠিগুলোর অর্থ বের করেছেন।  

এক বিবৃতিতে গবেষকদল দলটি জানায়, "এই অ্যালগরিদমটি আমাদের লক করা বর্ণগুলোর একেবারে কেন্দ্রে নিয়ে যায়"। 
 
"আমরা চাইলেই কিন্তু চিঠিগুলো কেটে খুলে নিতে পারতাম কিন্তু তা না করে আমরা সময় নিয়েছি। আমরা এসব গোপন, লুকোনো এবং প্রবেশাধিকার সংরক্ষিত লেখাগুলো বোঝার চেষ্টা করেছি।"

গবেষণায় ব্যবহৃত এক্স-রে স্ক্যানারটি মূলত এখন পর্যন্ত দাঁতের গবেষণায় অবদান রেখেছে।  
 
লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির গবেষক ডেভিড মিলস এক বিবৃতিতে জানান, স্ক্যানিং প্রযুক্তিটি মেডিকেলে ব্যবহৃত সিটি স্ক্যানারের মতোই, তবে এখানে অনেক তীব্র এক্স-রে ব্যবহার করা হয় যা আমাদের এই অক্ষরগুলি লেখার জন্য ব্যবহৃত কালির চিহ্ন বুঝতে সহায়তা করেছে। 

স্ক্যানের পর এখান থেকে নেয়া ছবিগুলো দেখে সেগুলোকে অক্ষরে রূপান্তরিত করা হয় এবং ৩০০ বছরে প্রথমবারের মত অবশেষে ভার্চুয়ালি পড়তে পারা যায়।  
 
নতুন এই কৌশলের মাধ্যমে এখন থেকে ঐতিহাসিক অনেক 'লকড' দলিল, নথি ও চিঠিপত্রের অর্থ উদ্ধার সম্ভব হবে গবেষকরা আশা প্রকাশ করেছেন।  

জানা যায়, একটি চিঠি লেখা হয়েছিল ১৬৯৭ সালের ৩১ জুলাই। দ্য হেগে অবস্থানকারী ফরাসী বণিক পিয়েরে লা পার্সের উদ্দেশ্যে চিঠিটি লিখেছিলেন তারই কাজিন জ্যাক সেনাকিউজ। ড্যানিয়েল লা পার্সের মৃত্যু নোটিশের একটি  প্রত্যয়িত (সার্টিফায়েড) কপির জন্য সে চিঠিতে বলা হয়। 
 
এই গবেষণার অংশ হিসাবে ফরাসি ভাষায় লেখা চিঠিটি ইংরেজীতে অনুবাদ করা হয়েছিল। তবু পোকায় কাটার জন্য কিছু বাক্যের অর্থ অস্পষ্টই রয়ে যায়। 
 
চিঠিগুলো ঘাঁটাঘাটির পর গতানুগতিকতার বাইরে কিছু মেলেনি; মেলেনি গোপন কোন সূত্র।  

কিন্তু গবেষকেরা বলেন এই চিঠি সে সময়ের সাধারণ মানুষের জীবনের ছাপ তুলে ধরে- সে সময়ের মানুষ কীভাবে বাণিজ্য পরিচালনা করত তার একঝলক আবহ চিঠি থেকেই জানা যায়। 

চিঠিপত্রের আলোচিত ট্রাঙ্কটি  সিমোন ডি ব্রায়েন নামক একজন পোস্টমাস্টার এবং তার স্ত্রী পোস্টমিস্ট্রেস মেরি জার্মেইনের মালিকানাভুক্ত ছিল। ১৯২৬ সালে হেগের একটি জাদুঘর এর অধিকার গ্রহণ করে। 
 
শুধু অনুদ্ঘাটিত চিঠিই নয়, ট্রাঙ্কের ভেতরে ২,৫৭১টি খোলা চিঠিও ছিল, সাথে মেলে বিভিন্ন কাগজের খন্ড খন্ড অংশ। কোন এক কারণে এগুলো কখনো গন্তব্যে পৌছায়নি! 

আসলে সে সময় ডাকটিকিটের মত কিছু ছিল না; এবং প্রেরক নন, বরং প্রাপক চিঠি সরবরাহের ব্যয় বহন করতেন। ফলে কোন কারণে প্রাপক যদি মৃত হন বা চিঠি প্রত্যাখ্যান করে বসেন তাহলে সে চিঠি আর তার দোরগোড়ায় পৌঁছাত না।  

  • সূত্র: সিএনএন

 
 

Related Topics

টপ নিউজ

চিঠি / স্ক্যানার / ষোড়শ শতক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • লক্ষ্মীপুরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে হুইপসহ দুই এমপির জরুরি চিঠি
  • ২০২২ সালের পর ডিজেলের দাম বেড়েছে ৬৯%: চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটরদের দর সমন্বয়ের দাবি
  • বিদ্যুৎ-জ্বালানি সংকট: সংসদের বিশেষ অধিবেশন আহ্বানে রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি
  • মজুত কমে যাওয়ায় উদ্বেগ: প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ যুক্তরাষ্ট্রের
  • এনবিআর চেয়ারম্যানকে চিঠি: শুল্কায়ন প্রক্রিয়া সহজ, ব্যবসার খরচ কমানোর দাবি চট্টগ্রাম চেম্বারের

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net