Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
খালেদা জিয়ার অসুস্থতা: গুজবে বিভ্রান্ত না হয়ে নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করার আহ্বান যুবদল সভাপতির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 November, 2025, 04:15 pm
Last modified: 29 November, 2025, 04:17 pm

Related News

  • সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
  • পহেলা বৈশাখে ২২ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার অসুস্থতা: গুজবে বিভ্রান্ত না হয়ে নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করার আহ্বান যুবদল সভাপতির

তিনি বলেন, ‘আমি নিজে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে সবাইকে ভিড় না করার অনুরোধ জানিয়েছি। হাসপাতালের সামনে অযথা ভিড় করলে রোগী ও অন্যদের কষ্ট হয়- এটা আমাদের কারোরই কাম্য নয়।’
টিবিএস রিপোর্ট
29 November, 2025, 04:15 pm
Last modified: 29 November, 2025, 04:17 pm
ছবি: টিবিএস

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ছড়িয়ে পড়া কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। একইসঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে অযথা ভিড় না করে নিজ নিজ এলাকায় অবস্থান করার নির্দেশ দিয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে যুবদল সভাপতি বলেন, 'দেশনেত্রীর শারীরিক অবস্থার ব্যাপারে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। কোনো গুজব বা ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করবেন না।'

সাবেক এ প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর উদ্বেগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, 'আমরা সবাই অত্যন্ত উদ্বিগ্ন। সারাদেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি অতি দ্রুত দেশনেত্রীকে সুস্থ করে জনগণের মাঝে ফিরিয়ে দিন।'

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোনায়েম মুন্না বলেন, 'এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে চিকিৎসকদের মূল্যায়নের ওপর নির্ভর করবে। তার শারীরিক পরিস্থিতি উপযোগী হলে এমন সিদ্ধান্ত আসতে পারে।'

এ সময় তিনি হাসপাতালের পরিবেশ রক্ষায় নেতাকর্মীদের প্রতি দলীয় নির্দেশনা পুনর্ব্যক্ত করে বলেন, 'আমি নিজেও কিছুক্ষণ পর্যবেক্ষণ করে সবাইকে ভিড় না করার অনুরোধ জানিয়েছি। হাসপাতালের সামনে অযথা ভিড় করলে রোগী ও অন্যদের কষ্ট হয়- এটা আমাদের কারোরই কাম্য নয়।'

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে যুবদল সভাপতি জানান, 'এ বিষয়ে দল ইতোমধ্যেই আনুষ্ঠানিক ব্রিফিং দিয়েছে। আমরা বর্তমানে দেশনেত্রীর সুস্থতার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।'

সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, 'সোশ্যাল মিডিয়াসহ সর্বত্র খালেদা জিয়ার সুস্থতা নিয়ে জনগণের দোয়া ও ভালোবাসা স্পষ্ট। গৃহবধু থেকে শুরু করে সাধারণ মানুষ- সবার আলোচনার কেন্দ্র আজ খালেদা জিয়া।'
 
Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / যুবদল / তারেক রহমান / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
  • পহেলা বৈশাখে ২২ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net