Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 November, 2025, 08:35 pm
Last modified: 24 November, 2025, 08:40 pm

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী

সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

লিখিত আবেদনে বলা হয়, ফয়সল আহমদ চৌধুরী ২০০৭ সাল থেকে প্রায় ১৮ বছর ধরে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনি এলাকা সিলেট-৬ আসনের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
টিবিএস রিপোর্ট
24 November, 2025, 08:35 pm
Last modified: 24 November, 2025, 08:40 pm
বিএনপির লোগো। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সিলেটে-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছে উপজেলার সিনিয়র নেতারা।

গত ২৩ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত আবেদনে প্রার্থী তালিকা পুনর্বিবেচনা করে ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

লিখিত আবেদনে বলা হয়, ফয়সল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে এলাকায় বিএনপির আদর্শ, সংগঠনের নির্দেশনা এবং নেতাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নিরলসভাবে কাজ করে আসছেন। রাজনৈতিক প্রতিকূল সময়ে তিনি জনগণের পাশে থেকেছেন।

তিনি ২০০৭ সাল থেকে প্রায় ১৮ বছর ধরে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনি এলাকা সিলেট-৬ আসনের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বন্যা, করোনাকালীন দুঃসময়ে মানুষের পুনর্বাসন, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে দান-অনুদান, শিক্ষাবৃত্তি প্রদান, শিশুদের জন্য টিফিনের খাবার বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সংগঠিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এতে আরও বলা হয়, ২০১৮ সালের নির্বাচনে সিলেট-৬ আসনে ফয়সল আহমদ চৌধুরীকে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। ওই নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনসাধারণের ভালোবাসায় সিক্ত হয়ে মাত্র ২ ঘণ্টায় ১ লাখ ৮ হাজার ৮৯ ভোট পান তিনি। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে জয় ছিনিয়ে নিয়েছিল।

এলাকার সাধারণ মানুষ মনে করে ফয়সল আহমদ চৌধুরীর জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও সুসমন্বিত নেতৃত্বের ক্ষমতা উল্লেখযোগ্য। দলের কর্মী-সমর্থকরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি নির্বাচনি মাঠে শক্ত অবস্থান, সক্রিয় যোগাযোগ এবং জনগণের বিশ্বাস অর্জন করতে সক্ষম।

এছাড়া, বিগত সময়ে দলের দুঃসময়ে তার উপস্থিতি ও ত্যাগ সাধারণ মানুষের নজর কাড়া বাস্তবতা। এই সব বিষয় বিবেচনায় নিয়ে ফয়সল আহমদ চৌধুরীকে আগামী সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে পুনরায় মূল্যায়ন করলে দলের জন্য এটি সুফল বয়ে আনবে এবং নির্বাচনি প্রতিযোগীতায় দল আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। 

আবেদনপত্রে স্বাক্ষরকারীরা হলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. নোমান উদ্দিন মুরাদ, ১ম সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, বিয়ানীবাজার উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, দুবাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নিয়াজউদ্দিন ও বিয়ানীবাজার পৌর সিনিয়র সহ-সভাপতি মো. কবির আহমদ।

প্রসঙ্গত, সিলেট-৬ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে গত ৩ নভেম্বর প্রার্থী ঘোষণা করা হয়।

Related Topics

টপ নিউজ

সিলেট-৬ / বিএনপি / মনোনয়ন / পুনর্বিবেচনার দাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

3
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net