Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
সিটি, ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে সংঘাত এড়াতে ৯ সদস্যের কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 November, 2025, 04:20 pm
Last modified: 16 November, 2025, 04:23 pm

Related News

  • বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  • উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুর হাট অপসারণ, ইজারাদারকে পুলিশের সতর্কবার্তা  
  • ঈদযাত্রায় বাড়তি সতর্কতা, চালকদের জন্য ডিএমপির কঠোর নির্দেশনা 
  • জাল টাকা ছাপাতে নিয়োগ দেওয়া হয় ছাপাখানার কর্মী, মজুদ ছিল ৩৪ লাখ টাকা: ডিএমপি
  • বিআরটিএর নম্বরপ্লেট ও আরএফআইডি ছাড়া চললে আইনি ব্যবস্থা: ডিএমপি  

সিটি, ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে সংঘাত এড়াতে ৯ সদস্যের কমিটি গঠন

সিদ্ধান্ত অনুযায়ী, ৯ সদস্যের কমিটিতে থাকবেন তিন কলেজের একজন করে মোট তিনজন শিক্ষক প্রতিনিধি, তিনজন শিক্ষার্থী প্রতিনিধি এবং ধানমন্ডি, কলাবাগান ও নিউমার্কেট থানার তিনজন প্রতিনিধি।
টিবিএস রিপোর্ট
16 November, 2025, 04:20 pm
Last modified: 16 November, 2025, 04:23 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় অবস্থিত ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত এড়াতে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা কলেজের আ.ন.ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে তিন কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক মিলনমেলায় এ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট থানা এ মিলনমেলার আয়োজন করে।

সিদ্ধান্ত অনুযায়ী, ৯ সদস্যের কমিটিতে থাকবেন তিন কলেজের একজন করে মোট তিনজন শিক্ষক প্রতিনিধি, তিনজন শিক্ষার্থী প্রতিনিধি এবং ধানমন্ডি, কলাবাগান ও নিউমার্কেট থানার তিনজন প্রতিনিধি।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–কে বলেন, 'আমরা আশা করছি আর সংঘাত হবে না। সংঘাত হলেও যেন আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি, সেজন্যই এ উদ্যোগ। আমরা শিক্ষার্থীদেরও কমিটিতে রেখেছি। শিক্ষার্থীরাও এ উদ্যোগে আনন্দিত, তারাও চায় শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে।'

এর আগে অনুষ্ঠানের শুরুতে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা আইডিয়াল ও সিটি কলেজের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজি নেয়ামুল হক এবং আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেযওয়ানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

অনুষ্ঠানে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, 'ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে এ তিনটা কলেজ অবস্থিত। তিনটা কলেজই স্ব স্ব মহিমায় উদ্ভাসিত। কিন্তু একজনের ইউনিফর্ম দেখছি- ছেলেটা ঢাকা কলেজের, গিয়ে তাকে মারলাম বা ছেলেটা সিটি কলেজের তাকে গিয়ে মারলাম; কোনো কিছু যাচাই বাছাই না করে, সে কে তাও জানি না, হয়তো কী ঘটনা ঘটেছে ছেলেটা জানেও না কিন্তু তাকে ইচ্ছেমতো মার দেওয়া হলো- এসব বিষয় থেকে আমাদের দূরে সরে আসতে হবে। অতীতে যা হয়েছে ভুলে গিয়ে এখন থেকে ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।'
 
Related Topics

টপ নিউজ

ঢাকা কলেজ / সিটি কলেজ / আইডিয়াল কলেজ / ডিএমপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  • উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুর হাট অপসারণ, ইজারাদারকে পুলিশের সতর্কবার্তা  
  • ঈদযাত্রায় বাড়তি সতর্কতা, চালকদের জন্য ডিএমপির কঠোর নির্দেশনা 
  • জাল টাকা ছাপাতে নিয়োগ দেওয়া হয় ছাপাখানার কর্মী, মজুদ ছিল ৩৪ লাখ টাকা: ডিএমপি
  • বিআরটিএর নম্বরপ্লেট ও আরএফআইডি ছাড়া চললে আইনি ব্যবস্থা: ডিএমপি  

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net