Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 November, 2025, 09:00 pm
Last modified: 15 November, 2025, 09:05 pm

Related News

  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। পাশাপাশি বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
15 November, 2025, 09:00 pm
Last modified: 15 November, 2025, 09:05 pm
ফাইল ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। পাশাপাশি বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর অনুষ্ঠান চলতে থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান বলেন, 'গতকাল রাত প্রায় তিনটা–চারটা পর্যন্ত ক্যাম্পাসের অভ্যন্তরে অনুষ্ঠান চলেছে। এত রাত পর্যন্ত অনুষ্ঠান চলায় অনেকেই বিরক্ত হয়েছেন। অনেক শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা চলছে। সেজন্য আজকে বিজ্ঞপ্তির মাধ্যমে নিষেধাজ্ঞার কথাটি জানানো হয়েছে।'

এর আগে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে রাত ১০টার পর যেকোনো ধরনের অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

তৎকালীন বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শীতকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অ্যালামনাই ও বিভিন্ন ব্যাচের রিইউনিয়নের অনুষ্ঠান প্রায় মধ্যরাত পর্যন্ত মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়, যা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রাকৃতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এবং সামগ্রিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্বে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নতুন করে বিজ্ঞপ্তি জারির বিষয়ে রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান বলেন, 'ক্যাম্পাসে রাত ১০ টার পরে সকল ধরনের অনুষ্ঠান আয়োজনের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপনটি আগের নিয়মই আছে। বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হলো।'

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / নিষেধাজ্ঞা / নিরাপত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net