Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
দুপুরে সমালোচনা করলেও রাতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 November, 2025, 10:15 am
Last modified: 14 November, 2025, 10:23 am

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুপুরে সমালোচনা করলেও রাতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির

টিবিএস রিপোর্ট
14 November, 2025, 10:15 am
Last modified: 14 November, 2025, 10:23 am
ছবি: স্ক্রিনগ্র্যাব

জাতীয় সংসদ নির্বাচনের এবং গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা দেওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।

ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পূণর্ব্যাক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়।

স্থায়ী কমিটির সভা শেষে বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের এ অবস্থান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে গত ১৭ অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠান এবং শিগগির জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে প্রধান উপদেষ্টার ভাষণের পর দুপুরে এক প্রতিক্রিয়ায় নিজ বাড়িতে ডাকা এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেন, 'প্রধান উপদেষ্টা তার ভাষণের মধ্য দিয়ে নিজেই নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন।' 

তিনি বলেন, 'গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা যে জুলাই জাতীয় সনদ নিজে স্বাক্ষর করেছেন, সেটা তিনি তার ভাষণের মাধ্যমে লঙ্ঘন করেছেন। কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন।' 

প্রধান উপদেষ্টা গতকালের (১৩ নভেম্বর) ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা জাতির সামনে তুলে ধরেন। তিনি বলেন, 'জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।'

তিনি জানান, জাতীয় সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, 'জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর [সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব] জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে 'নোট অব ডিসেন্টের' মাধ্যমে মীমাংসিত। এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই।'

সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, 'এটি গঠনের সিদ্ধান্ত নতুনভাবে এখানে আরোপ করলেন প্রধান উপদেষ্টা। কারণ এটি গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না।'

সালাহউদ্দিন বলেন, 'সংবিধান বাস্তবায়ন আদেশ গেজেটের সঙ্গে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের মধ্যে বহু ক্ষেত্রে গড়মিল এবং নতুন প্রস্তাব আছে। এখানে অনেকগুলো নতুন প্রস্তাব এসেছে; সনদে যেগুলো ঐকমত্য হয়েছিল, সেগুলো পুরোপুরি নেই। সুতরাং কিসের ওপর গণভোট হচ্ছে, সেই বিষয়টি অবশ্যই বিতর্কিত।'

 

Related Topics

টপ নিউজ

বিএনপি / প্রধান উপদেষ্টা / জুলাই সনদ / গণভোট / ধন্যবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net