Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
মেক্সিকোর প্রেসিডেন্টকে জনসমক্ষে হেনস্তা ও চুমু দেওয়ার চেষ্টা; অভিযুক্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক

বিবিসি, দ্য গার্ডিয়ান
06 November, 2025, 12:35 pm
Last modified: 06 November, 2025, 12:35 pm

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 

মেক্সিকোর প্রেসিডেন্টকে জনসমক্ষে হেনস্তা ও চুমু দেওয়ার চেষ্টা; অভিযুক্ত গ্রেপ্তার

ওই ব্যক্তি অন্যান্য আরও নারীকে হয়রানি করেছে, এমনটা জানতে পারার পর প্রেসিডেন্ট শেনবাউম তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে।
বিবিসি, দ্য গার্ডিয়ান
06 November, 2025, 12:35 pm
Last modified: 06 November, 2025, 12:35 pm

মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম রাজধানী মেক্সিকো সিটিতে জনসমক্ষে হয়রানির শিকার হয়েছেন।

মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতার সময় এক ব্যক্তি তাকে চুমু দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সড়কে সাধারণ মানুষজনের সঙ্গে হাত মেলাচ্ছিলেন এবং ছবি তুলছিলেন শেনবাউম। এমন সময় এক মদ্যপ ব্যক্তি পেছন থেকে এক ব্যক্তি এসে তাঁর কাঁধে এক হাত রাখেন। আর অন্য হাত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। শেনবাউমের ঘাড়ে চুমু দেওয়ার চেষ্টাও করেন তিনি।

ঘটনাটির সময় প্রেসিডেন্ট দ্রুত তাকে সরিয়ে দেন, এরপর নিরাপত্তারক্ষী এসে পরিস্থিতি সামাল দেন। 

পুরো ঘটনা শেষে শেনবাউমকে কষ্ট করে হেসে বলতে শোনা যায়: 'চিন্তা করবেন না।' তবে এই ঘটনার পর বুধবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট শেনবাউম জানান, ওই ব্যক্তি অন্যান্য আরও নারীকে হয়রানি করেছেন—এমনটা জানতে পারার পর তিনি তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'একজন নারী হিসেবে আমি যা অনুভব করেছি, আমাদের দেশের সব নারীদের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। যদি আমি অভিযোগ দায়ের না করি, তাহলে মেক্সিকোর অন্য নারীদের কী হবে? তারা যদি প্রেসিডেন্টের সঙ্গে এমন করতে পারে, তাহলে আমাদের দেশের অন্য নারীদের কী অবস্থা হবে?' 

এই ঘটনাটি শেনবাউমের সড়ক নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়িয়েছে, কারণ ভিডিওতে তার নিরাপত্তা দলকে দ্রুত হস্তক্ষেপ করতে দেখা যায়নি। 

প্রেসিডেন্ট বলেন, তার সরকার পর্যালোচনা করে দেখবে যে, অভিযুক্ত ব্যক্তির এমন আচরণ 'ফৌজদারি অপরাধ' হিসেবে গণ্য হয় কি না। মেক্সিকোয় মোট ৩২টি ফেডারেল এলাকার সব এলাকাতে এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয় না।

গত বছর মেক্সিকোর ২৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন ক্লদিয়া শেনবাউম। 

Related Topics

টপ নিউজ

মেক্সিকো / প্রেসিডেন্ট / ক্লদিয়া শেনবাউম / যৌন হয়রানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net