Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
অতি-হিমশীতল তাপমাত্রা ছাড়াই সংরক্ষণ করা যাবে ফাইজারের টিকা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
20 February, 2021, 07:30 pm
Last modified: 20 February, 2021, 07:46 pm

Related News

  • ৬ মাস পর ফাইজারের ভ্যাকসিনের কার্যকারিতা কমতে থাকে: গবেষণা
  • আগস্টে আসবে ফাইজারের আরও ৬০ লাখ টিকা
  • ফাইজারের টিকাগ্রহীতাদের দেহে সিনোভ্যাকের চেয়ে অ্যান্টিবডির মাত্রা বেশি: গবেষণা
  • ২ জুন ফাইজার টিকার লক্ষাধিক ডোজ পাবে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী 
  • ভ্যাকসিন নেয়ার পরেও সংক্রমণ ঠেকাতে কোভিড-১৯ ‘বুস্টার শটের’ প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র  

অতি-হিমশীতল তাপমাত্রা ছাড়াই সংরক্ষণ করা যাবে ফাইজারের টিকা 

এতে করে অনুন্নত অবকাঠামোর স্বল্প আয়ের দেশেও টিকাটির চালান সফলভাবে পৌঁছে দেওয়ার সম্ভাবনা দেখা দিল
টিবিএস ডেস্ক 
20 February, 2021, 07:30 pm
Last modified: 20 February, 2021, 07:46 pm
অতি-শীতল তাপামাত্রায় রাখা ফাইজার ভ্যাকসিনের ডোজ সুরক্ষা দস্তানা পরে ধরে দেখাচ্ছেন একজন ফার্মাসিস্ট। ছবি: জিন ফান্সোঁয়া মনির/ গেটি ইমেজেস

শেষ ট্রায়ালে উচ্চ সফলতা নিয়ে উত্তীর্ণ হয় যুক্তরাষ্ট্রের ফাইজার ইঙ্ক ও জার্মান সংস্থা বায়োএনটেকের যৌথ উদ্যোগে আবিষ্কৃত কোভিড-১৯ ভ্যাকসিন। কিন্তু, এটি অতি- হিমশীতল তাপমাত্রায় সংরক্ষণ করতে হতো, সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, বলে গত শুক্রবার জানিয়েছে ফাইজার ইঙ্ক। 

টিকাটি এখন সাধারণ ফ্রিজারের তাপমাত্রাতেই সংরক্ষণ করা যাবে বলে জানায় কোম্পানিটি। ফলে টিকাটি পরিবহন ও বিতরণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দূর হলো। এতে করে অনুন্নত অবকাঠামোর স্বল্প আয়ের দেশেও টিকাটির চালান সফলভাবে পৌঁছে দেওয়ার সম্ভাবনা দেখা দিল। 

ফাইজার এবং তাদের জার্মান জৈব-প্রযুক্তি বিষয়ক সহযোগী সংস্থা বায়োএনটেক আবিষ্কার করেছে যে, টিকাটি ৫ থেকে মাইনাস ১৩ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় কার্যকর থাকতে পারে। ভ্যাকসিনটি সক্রিয় থাকার জন্যে ন্যূনতম মাইনাস ১১২ ডিগ্রি থেকে সর্বোচ্চ মাইনাস ৭৬০ ডিগ্রি ফারেনহাইট তাপাঙ্ক দরকার বলে ইতোপূর্বে ধারণা করা হয়েছিল। উভয় কোম্পানির গবেষকদের সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। 

বায়োএনটেকের মুখ্য নির্বাহী উগুর সাহিন গণমাধ্যমটিকে বলেন, "আমাদের আবিষ্কৃত প্রতিষেধকটি পূর্ব ধারণার চাইতে বেশি তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে, ফলে এটি প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলের টিকাকেন্দ্রে সহজে পরিবহন ও বিতরণ করা যাবে। তাই টিকাদানের বৈশ্বিক উদ্যোগ নতুন গতি পাবে।"

অধিক তাপমাত্রায় টিকাটির স্থিতিশীলতার নতুন তথ্যাবলী ইতোমধ্যেই মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে জমা দিয়েছে কোম্পানি দুটি। এরপরেই সে সম্পর্কে ফিন্যান্সিয়াল টাইমসকে জানানো হয়। 

কোভিড-১৯ প্রতিরোধে ৯৫ শতাংশ সফলতা পায় ফাইজারের টিকা। এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে প্রথম অনুমোদিত টিকার স্বীকৃতি লাভ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও প্রথম স্বীকৃতি লাভ করে এটি। তবে এর ডোজগুলো হিমাঙ্কের অনেক নিচে সংরক্ষণ করার প্রয়োজন থাকায়, এর বিতরণ এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে গেল নভেম্বরের দিকে আশঙ্কা প্রকাশ করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তখন তাপমাত্রা সহনশীল করে টিকাটি তৈরির গবেষণা শুরুর কথা জানিয়েছিল ফাইজার ও বায়োএনটেক। 

উন্নত দেশে অনুমোদন মেলার পর, সরবরাহের দায়িত্বে নিয়োজিত পরিবহন কোম্পানিগুলো বিভিন্ন দূরতম কেন্দ্রে চালান পৌঁছানোর ক্ষেত্রে সরকারের পূর্ব-বিবেচনার অভাব নিয়ে অভিযোগ করে আসছে। নতুন আবিষ্কারটি তাদের কার্যক্রমে যোগ করতে পারে স্বস্তির সুবাতাস।   

উগুর সাহিন বলেন, অতি-শীতল তাপমাত্রার কারণে এতদিন টিকাটির পরিবহন ও বিতরণের কাজ জটিল হয়ে পড়েছিল। ফলে প্রত্যাশা অনুসারে টিকাদানে গতি আসছিল না। এখন দুর্গম অঞ্চলে উন্নত হিমচক্র ব্যবস্থা ছাড়াই এর চালান পৌঁছে দেওয়া যাবে। 

  • সূত্র: নিউইয়র্ক পোস্ট 
     

Related Topics

টপ নিউজ

ফাইজার- বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • ৬ মাস পর ফাইজারের ভ্যাকসিনের কার্যকারিতা কমতে থাকে: গবেষণা
  • আগস্টে আসবে ফাইজারের আরও ৬০ লাখ টিকা
  • ফাইজারের টিকাগ্রহীতাদের দেহে সিনোভ্যাকের চেয়ে অ্যান্টিবডির মাত্রা বেশি: গবেষণা
  • ২ জুন ফাইজার টিকার লক্ষাধিক ডোজ পাবে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী 
  • ভ্যাকসিন নেয়ার পরেও সংক্রমণ ঠেকাতে কোভিড-১৯ ‘বুস্টার শটের’ প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র  

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net