Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের সঙ্গে থাকা ১২ আসামির জামিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2025, 04:55 pm
Last modified: 27 October, 2025, 05:02 pm

Related News

  • অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর 
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন স্থগিতের আবেদন রাষ্ট্রপক্ষের  
  • ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন লতিফ সিদ্দিকী, আদালতে ক্ষোভ প্রকাশ
  • বৈদেশিক মুদ্রা আইনের মামলা: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুন
  • ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে হাইকোর্টে রিট জয়া আহসানসহ তিনজনের

৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের সঙ্গে থাকা ১২ আসামির জামিন

আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে তাদের আইনজীবীদের মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।
টিবিএস রিপোর্ট
27 October, 2025, 04:55 pm
Last modified: 27 October, 2025, 05:02 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) ৫৬৮ কোটি টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় এজাহারভুক্ত ১২ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। 

সোমবার (২৭ অক্টোবর) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ২৭ জন এজাহারভুক্ত আসামি। 

রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন। 

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন, আইজিডব্লিউ অপারেটরস ফোরামের (আইওএফ) নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মঈনুল হক, (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নান, আশিক আহমেদ, গাজী মো. সালাহউদ্দিন, হাফিজুর রহমান, খালিদ ইসলাম, মো. মাহতাবুল আমিন, সোহেল শরীফ, তাজিন আলম, নাদির শাহ কোরেশী, মীর নাসির হোসেন ও মুসফিক মনজুর। 

আরও পড়ুন: সালমান, শায়ানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলা বিটিআরসির

এদিন আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে তাদের আইনজীবীদের মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন আবেদন মঞ্জুর করেন। 

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর বিটিআরসির পক্ষে সংস্থাটি সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গুলশান থানায় প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং চুক্তির শর্ত ও বিশ্বাস ভঙ্গ করাসহ প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করে। নেটওয়ার্ক উন্নয়নে আদায়কৃত মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের টাকা আত্মসাতে জড়িত ছিলেন আইওএফ কার্যনির্বাহী কমিটির এই সদস্যরা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক কল পরিচালনায় নিয়োজিত আন্তর্জাতিক গেটওয়ে খাত কুক্ষিগত করেন সালমান। তার প্রত্যক্ষ নেতৃত্বে গড়ে ওঠে আইওএফ নামের এই সিন্ডিকেট।

আরও বলা হয়, সালমান এফ রহমানের নির্দেশনায় প্রতি মাসে আইজিডব্লিউ অপারেটরদের বিপুল অঙ্কের অর্থ জমা দিতে হতো তার মালিকানাধীন বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডে। অথচ এই প্রতিষ্ঠানটির নামে আইজিডব্লিউ পরিচালনার কোনো লাইসেন্স নেই। মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের নামে অর্থ সংগ্রহ করা হলেও এর প্রকৃত ব্যবহার সম্পর্কে অবগত নন খোদ আইজিডব্লিউ অপারেটররাই।

Related Topics

টপ নিউজ

সালমান এফ রহমান / জামিন / আদালত / শুনানি / বেক্সিমকো / আত্মসাৎ / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর 
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন স্থগিতের আবেদন রাষ্ট্রপক্ষের  
  • ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন লতিফ সিদ্দিকী, আদালতে ক্ষোভ প্রকাশ
  • বৈদেশিক মুদ্রা আইনের মামলা: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুন
  • ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে হাইকোর্টে রিট জয়া আহসানসহ তিনজনের

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net