Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
সত্য বলেননি পাপন: সাবের হোসেন চৌধুরী

খেলা

টিবিএস রিপোর্ট
30 October, 2019, 04:40 pm
Last modified: 30 October, 2019, 04:44 pm

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

সত্য বলেননি পাপন: সাবের হোসেন চৌধুরী

বুধবার নিজের ভেরিফাইড টুইটার পেজে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গত ২২ অক্টোবরের সংবাদ সম্মেলনের একটি ভিডিও আপলোড তাতে একটি ক্যাপশন জুড়ে দেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের
টিবিএস রিপোর্ট
30 October, 2019, 04:40 pm
Last modified: 30 October, 2019, 04:44 pm

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সবধরণের ক্রিকেট থেকে আইসিসির দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞা সম্পর্কে ‘আগে থেকে কিছু জানতেন না’ বলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যে বক্তব্য দিয়েছেন তাকে ‘অসত্য’ বলে দাবি করেছেন সংস্থাটির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। 

বুধবার নিজের ভেরিফাইড টুইটার পেজে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গত ২২ অক্টোবরের সংবাদ সম্মেলনের একটি ভিডিও আপলোড তাতে একটি ক্যাপশন জুড়ে দেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের।

সেখানে তিনি লেখেন, “আমি মনে করি বিসিবি সম্পূর্ণ বিষয়টি জানতো এবং দুঃখের সাথেই বলছি, মিস্টার পাপন সত্যটা বলেননি যখন তিনি বলেছিলেন এই বিষয়ে আগে থেকে তাঁর কাছে কোনো ইঙ্গিত ছিলো না। পোস্টে সংযুক্ত গত ২২ অক্টোবরের এই ভিডিও ক্লিপটিত দেখে মনে হচ্ছে, মিস্টার পাপন আইসিসির ঘোষণার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছেন।” 

I think @BCBtigers was fully in the know and Mr Papon is not being truthful when he says he didn’t have a clue, am sad and sorry to say. From attached video clip of 22nd Oct, looks like Mr Papon was IMPATIENTLY waiting for the @ICC announcement ... @Isam84 https://t.co/0BBYSXvkOv pic.twitter.com/dLQCU4414O— Saber H Chowdhury (@saberhc) October 30, 2019

আরেকটি পোস্টে বিসিবির অফিশিয়াল পেইজের একটি টুইট পোস্ট রি-টুইট করে ক্যাপশনে বিসিবির সাবেক সভাপতি সাবের লিখেছেন, “কপটতা এবং দ্বিচারিতার সর্বোচ্চ পর্যায় এটা। নিজেদের দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক ম্যাচ ফিক্সিং বন্ধ করার পরিবর্তে বিসিবি আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে, ক্রিকেটে দুর্নীতি রোধে একই মনোভাব দেখিয়েছে। সত্যিকার অর্থে নিজেদের ঘরোয়া ক্রিকেটে বিসিবি এটাকে প্রমোট করছে। লজ্জা!”

Hypocrisy, double standards at its best / worst - “BCB respects ICC’s decision .., shares similar sentiments against corruption in cricket.” Rather than rooting out #corruption institutionalised #matchfixing, @BCBtigers actually promotes it in domestic cricket. Shame! https://t.co/6ec7l8aREe— Saber H Chowdhury (@saberhc) October 30, 2019

ভারতীয় কিংবদন্তী রাহুল দ্রাবিড়ের একটি টুইট পোস্ট রি-টুইট করে সাবের লিখেছেন, “বিসিবির উচিত ছিলো শাস্তি কমানোর জন্য চেষ্টা করা। অথচ তারা সেটা না করে এখন মায়াকান্না কাঁদছে।”

জুয়াড়ির প্রস্তাব প্রত্যাখানের পর তা আইসিসিকে না জানানো মঙ্গলবার বাংলাদেশের ওয়ান-ডে ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরণের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দেয় আইসিসি। এরমধ্যে এক বছরের শাস্তি দোষ স্বীকার করায় স্থগিত থাকবে। 

আইসিসির এই ঘোষণার পর রাতেই সাকিবকে নিয়ে বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবং বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা। 

সেখানে পাপন বলেন, “এখানে একটা কথা আপনাদের স্পষ্টভাবে বলে দিতে চাই, সাকিবই বড় সাক্ষী, বিসিবি বা আমারা কেউ কিচ্ছু জানি না। জানুয়ারি থেকে এই যে ইনভেস্টিগেশনটা চলেছে আমরা কিচ্ছু জানি না।”

সাকিবের যখন, যে ধরণের সহায়তা লাগবে তার সবকিছুই বোর্ড থেকে দেওয়া হবে বলে জানান বিসিবি সভাপতি।

“সাকিব আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের সাথে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার যে ঘোষণা দিয়েছে, ওটা করে যাক। আমরা ওর সাথে থাকবো। এবং যখন, যেভাবে ওকে সাপোর্ট করা দরকার, বিসিবি ওর পাশে থাকবে। আমরা আশাকরি খুব শীঘ্রই সে ক্রিকেটে ফিরে আসবে এবং দেশকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবে ক্রিকেটে।” 

Related Topics

টপ নিউজ

সাবের হোসেন চৌধুরী / নাজমুল হাসান পাপন / বিসিবি / বাংলাদেশ ক্রিকেট বোর্ড / সাকিবের নিষেধাজ্ঞা / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net