Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
সিলেটে উদয়ন এক্সপ্রেসের চার বগি লাইনচ্যুত হয়ে আহত অন্তত ২০, প্রায় ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 October, 2025, 10:05 am
Last modified: 07 October, 2025, 01:11 pm

Related News

  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • সিলেটে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ চার বছরের শিশু হত্যা
  • সিলেটের পাথর কোয়ারি ইজারা দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন  

সিলেটে উদয়ন এক্সপ্রেসের চার বগি লাইনচ্যুত হয়ে আহত অন্তত ২০, প্রায় ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি মোগলাবাজার এলাকায় এ দুর্ঘটনার শিকার হয়।
টিবিএস রিপোর্ট
07 October, 2025, 10:05 am
Last modified: 07 October, 2025, 01:11 pm
ছবি: সংগৃহীত

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুতির প্রায় ৩ ঘণ্টা পর জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এর আগে, দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন এবং একইসঙ্গে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস মোগলাবাজার এলাকায় ওই দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসক মো সারওয়ার আলম ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। 

এদিকে, রেল যোগাযোগ স্বাভাবিক হলেও লাইনচ্যুত বগি এখনও উদ্ধার হয়নি। উদ্ধারকারী ট্রেন এখনও আসেনি। বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। 

দুর্ঘটনার বিষয়ে সিলেট রেলওয়ে থানার ওসি আবুল কুদ্দুস বলেন, "উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।"

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে, শিগগিরই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস কর্মী এবং ট্রেনের অন্যান্য বগির যাত্রীরা উদ্ধার তৎপরতায় অংশ নেন।

Related Topics

টপ নিউজ

সিলেট / রেল দুর্ঘটনা / রেল যোগাযোগ বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • সিলেটে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ চার বছরের শিশু হত্যা
  • সিলেটের পাথর কোয়ারি ইজারা দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন  

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net