Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
পূজায় ডি এল রায়ের গান 

বিনোদন

টিবিএস রিপোর্ট
27 September, 2025, 05:05 pm
Last modified: 27 September, 2025, 05:35 pm

Related News

  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • বোকা বাকশোর কথকতা
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

পূজায় ডি এল রায়ের গান 

রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে সঞ্চিতা রাখি সরকারি–বেসরকারি রেডিও–টেলিভিশন ও মঞ্চে নিয়মিত বিভিন্ন সংগীত আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন।
টিবিএস রিপোর্ট
27 September, 2025, 05:05 pm
Last modified: 27 September, 2025, 05:35 pm
দুর্গাপূজা উপলক্ষে সংগীতশিল্পী সঞ্চিতা রাখির কণ্ঠে দ্রিজেন্দ্রলাল রায়ের (ডি এল রায়) 'একবার গাল ভরা মা ডাকে' গানটি জি সিরিজ থেকে প্রকাশ করা হয়েছে। ছবি: সৌজন্যে

দুর্গাপূজা উপলক্ষে জি সিরিজ থেকে প্রকাশ করা হয়েছে সংগীতশিল্পী সঞ্চিতা রাখির গাওয়া দ্রিজেন্দ্রলাল রায়ের (ডি এল রায়) 'একবার গাল ভরা মা ডাকে' গানটি। গত ২১ সেপ্টেম্বর মহালয়ার দিনে গানটি জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

সঞ্চিতা রাখির কণ্ঠে ডি এল রায়ের জনপ্রিয় এ গানের সংগীতায়োজনে ছিলেন চন্দন ঘোষ। আর চিত্রায়ণে ছিলেন জাকির হোসেন রাজু।

সঞ্চিতা রাখি জানান, দুর্গাপূজা সামনে রেখে বাংলা সাহিত্য ও সংস্কৃতির পঞ্চকবির একজন হিসেবে ডি এল রায়ের জনপ্রিয় এই গান বেছে নেওয়া হয়েছে। কারণ, হিন্দু ধর্মাবলম্বীরা দেবী দুর্গাকে মা বলে সম্বোধন করেন। গানটিতে সেই মায়ের বন্দনা করা হয়েছে।  

সঞ্চিতা রাখি মূলত রবীন্দ্র সংগীতশিল্পী। পঞ্চকবির গানের প্রতিও রয়েছে তার অনুরাগ। 

জি সিরিজ থেকে গানটি প্রকাশের পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সঞ্চিতা রাখি এটিএন বাংলা, বাংলাভিশন, চ্যানেল টোয়েন্টিফোর, যমুনা টেলিভিশনসহ একাধিক টেলিভিশন চ্যানেলে গান করেছেন। এছাড়া রাজধানীতে পূজা উদযাপন কমিটির সংগীতায়োজনেও তিনি সরাসরি গান পরিবেশন করবেন।

সঞ্চিতা রাখির সংগীতে পথচলা পারিবারিক আবহে শৈশব থেকে। নওগাঁয় জন্ম নেওয়া এই শিল্পীর বাবা রনজিৎ পাল ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বাবার আগ্রহ ও অনুপ্রেরণায় গানে হাতেখড়ি তার। গানের প্রতি ভালোবাসা ও আকর্ষণ থেকে স্কুল–কলেজের গণ্ডি পেরিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে। সেখান থেকে উচ্চাঙ্গ সংগীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। 

এরপর সঞ্চিতা রাখি ভারত সরকারের বৃত্তি নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীতের ওপর প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সেখান থেকে দেশে ফিরে সংগীতের সঙ্গেই শুরু হয় তার পেশাগত জীবন। ছায়ানট সংগীত বিদ্যায়তনে যুক্ত হন গানের শিক্ষক হিসেবে। বর্তমানে তিনি ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানিডেল স্কুলে শিক্ষকতার পাশাপাশি সংগীত চর্চায় যুক্ত রয়েছেন।

রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে সঞ্চিতা রাখি সরকারি–বেসরকারি রেডিও–টেলিভিশন ও মঞ্চে নিয়মিত বিভিন্ন সংগীত আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে শ্রোতাদের কাছে নিয়মিত থাকতে নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে নিয়মিত রবীন্দ্রসংগীতসহ পঞ্চকবির গান নতুনরূপে চিত্রায়িত করে প্রকাশ করছেন তিনি।  

সঞ্চিতা রাখি জানান, এ পর্যন্ত তার ইউটিউব চ্যানেল অর্ধশতাধিক গান প্রকাশ করা হয়েছে। এসব গানের চিত্রায়ণ করা হয়েছে দেশে–বিদেশে। ইউটিউবে গান প্রকাশের পাশাপাশি বিভিন্ন দিবসকে সামনে রেখে তিনি বিভিন্ন টেলিভিশনের আয়োজনেও গান পরিবেশন করেন। 

তিনি বলেন, সংগীতে তিনি প্রাতিষ্ঠানিক যে শিক্ষা পেয়েছেন, গানের মাধ্যমে তার রেশ ছড়িয়ে দিতে চান শ্রোতাদের মাঝে। রবীন্দ্রসংগীতকে কেন্দ্র করে তিনি তার ভবিষ্যৎ সংগীত জীবনকে আরও সমৃদ্ধ করতে চান।
 

Related Topics

টপ নিউজ

রবীন্দ্রসঙ্গীত / দুর্গাপূজা / সংগীত / রাজশাহী বিশ্ববিদ্যালয় / টেলিভিশন / রেডিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • বোকা বাকশোর কথকতা
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net