Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
পাচার হওয়া অর্থ ফেরত ও চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 September, 2025, 06:50 pm
Last modified: 24 September, 2025, 07:11 pm

Related News

  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম, থাকবে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে
  • নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা

পাচার হওয়া অর্থ ফেরত ও চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম বন্দরই এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। আসুন, একসঙ্গে উন্নয়ন করি।’ এ সময়  তিনি আরও উল্লেখ করেন, ‘ভূমিবেষ্টিত নেপাল ও ভুটানসহ ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আধুনিক চট্টগ্রাম বন্দর থেকে ব্যাপকভাবে উপকৃত হবে।’
টিবিএস রিপোর্ট
24 September, 2025, 06:50 pm
Last modified: 24 September, 2025, 07:11 pm
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর, রাজস্ব ও ব্যাংক খাতের সংস্কার, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন, আঞ্চলিক অর্থনৈতিক সংহতি এবং এশিয়ার তরুণদের ক্রমবর্ধমান রাজনৈতিক সম্পৃক্ততাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

একই সঙ্গে পাচার হওয়া কয়েক শ' কোটি ডলার পুনরুদ্ধার নিয়েও কথা বলেন তারা।

অজয় বাঙ্গা গত ১৪ মাসে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন। তিনি বলেন, 'বাংলাদেশের এই অগ্রযাত্রায় ইউনূসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশের ইতিহাসের সবচেয়ে সংকটময় সময়ে বিশ্বব্যাংকের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ সময় ড. ইউনূস বিশ্বব্যাংকের পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সহায়তা এবং চট্টগ্রাম বন্দরের সংস্কার ও আধুনিকায়নে সহযোগিতা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বন্দর আধুনিক হলে শিল্প খাতে লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আঞ্চলিক সহযোগিতা বাড়বে।

তিনি আরও বলেন, 'চট্টগ্রাম বন্দরই এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। আসুন, একসঙ্গে উন্নয়ন করি।' এ সময়  তিনি আরও উল্লেখ করেন, 'ভূমিবেষ্টিত নেপাল ও ভুটানসহ ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আধুনিক চট্টগ্রাম বন্দর থেকে ব্যাপকভাবে উপকৃত হবে।'

অজয় বাঙ্গা ব্যাংকিং ও রাজস্ব খাতে শক্তিশালী সংস্কারের ওপর গুরুত্বারোপ করে বলেন, 'দীর্ঘমেয়াদি ও টেকসই উচ্চ প্রবৃদ্ধির জন্য এ সংস্কার অপরিহার্য।'

বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস / বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম, থাকবে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে
  • নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net