Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
দুর্গাপূজায় নাশকতা রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান ফখরুলের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 September, 2025, 08:20 pm
Last modified: 17 September, 2025, 08:52 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির

দুর্গাপূজায় নাশকতা রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান ফখরুলের

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল ঐতিহ্য বহন করে এসেছে। আমাদের সেই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন চক্রান্ত, ষড়যন্ত্র বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য বিএনপি নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠন, সমমনা দল ও জনগণকে সজাগ থাকতে আহ্বান জানাচ্ছি।’
টিবিএস রিপোর্ট
17 September, 2025, 08:20 pm
Last modified: 17 September, 2025, 08:52 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: টিবিএস

দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে চক্রান্ত, ষড়যন্ত্র বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমমনা দল এবং সাধারণ জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

ফখরুল বলেন, 'আর কয়েকদিনের মধ্যেই হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে দুর্গাপূজা সফলভাবে উদযাপনের জন্য হিন্দু জনগোষ্ঠীর মানুষরা প্রস্তুতি সম্পন্ন করছেন। একটি জাতিগোষ্ঠীর যেকোনো ধর্মীয় উৎসব অন্য সম্প্রদায়ের মধ্যেও আনন্দ ও শুভেচ্ছাবোধ জাগ্রত করে।'

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে যুগ যুগ ধরে মহিমান্বিত মর্যাদায় দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। তবে কখনো কখনো স্বার্থান্বেষী মহল হীন স্বার্থে সমাজে বিভাজন সৃষ্টি করতে চক্রান্ত চালায়। এ ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে সাম্প্রদায়িক বিভাজন ঘটিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা হয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সতর্ক থেকে এসব হীন উদ্দেশ্য ব্যর্থ করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, 'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল ঐতিহ্য বহন করে এসেছে। আমাদের সেই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন চক্রান্ত, ষড়যন্ত্র বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য বিএনপি নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠন, সমমনা দল ও জনগণকে সজাগ থাকতে আহ্বান জানাচ্ছি। যাতে শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে।'

তিনি আরও আহ্বান জানান, সারাদেশের পুজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীদের 'অতন্দ্র প্রহরীর' মতো কাজ করতে। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে সমান স্বচ্ছন্দে, উৎসাহে ও নিরাপত্তায় পূজার আনন্দ ভাগ করে নিতে পারেন, সেজন্য অন্যান্য ধর্মীয় সম্প্রদায়কেও সহযোগিতার আহ্বান জানান ফখরুল।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / বিএনপি / শারদীয় দুর্গাপূজা / সতর্ক অবস্থান / চক্রান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net