Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না: কাদের সিদ্দিকী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 September, 2025, 02:40 pm
Last modified: 07 September, 2025, 02:42 pm

Related News

  • এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা ও ভাঙচুর, আটক একাধিক
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • হাদির মৃত্যুতে উত্তাল রাজশাহী: বুলডোজার দিয়ে আ.লীগ অফিস গুঁড়িয়ে দিল ক্ষুব্ধ বিক্ষোভকারীরা
  • লক্ষ্মীপুরে বিএনপি-জেএসডির মধ্যে হামলা-পাল্টা হামলার অভিযোগ, গুলিবিদ্ধ ২
  • বর্তমান সরকার দেশকে বিভক্ত করে ফেলেছে: কাদের সিদ্দিকী

আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না: কাদের সিদ্দিকী

শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে তার রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। তবে শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসেন এবং সম্মান করেন।
টিবিএস রিপোর্ট
07 September, 2025, 02:40 pm
Last modified: 07 September, 2025, 02:42 pm
ছবি: টিবিএস

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, তিনি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছেন না। প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ থেকে বের হয়ে তিনি নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছেন। 

শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে তার রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। তবে শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসেন এবং সম্মান করেন।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের নিজ বাসভবন সোনার বাংলায় আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী আরও বলেন, "রাজধানীর ৩২ নম্বরের মতো আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে, তবে আমি তার সমর্থন করি। এ ঘটনায় আমি কোনো দল বা নেতাকর্মীকে দোষারোপ করছি না। তবে মামলা করা হবে।" 

তিনি জানান, বিকেলে তিনি বাসাইল উপজেলার পূর্বঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার রাত একটার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কে অবস্থিত কাদের সিদ্দিকীর বাসভবন সোনার বাংলায় হামলা চালায় ১০-১৫ জন দুর্বৃত্ত। তারা ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাঁচ ভাঙচুর করে এবং মই বেয়ে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করে।

বাড়ির কেয়ারটেকার রাজু মিয়া জানান, তখন কাদের সিদ্দিকী দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা হামলা চালালে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

এদিকে, বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম এ আদেশ জারি করেন। রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

কাদের সিদ্দিকীর বাড়িতে হামলার ঘটনায় টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, "পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"
 
Related Topics

টপ নিউজ

বঙ্গবীর কাদের সিদ্দিকী / হামলা-ভাঙচুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা ও ভাঙচুর, আটক একাধিক
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • হাদির মৃত্যুতে উত্তাল রাজশাহী: বুলডোজার দিয়ে আ.লীগ অফিস গুঁড়িয়ে দিল ক্ষুব্ধ বিক্ষোভকারীরা
  • লক্ষ্মীপুরে বিএনপি-জেএসডির মধ্যে হামলা-পাল্টা হামলার অভিযোগ, গুলিবিদ্ধ ২
  • বর্তমান সরকার দেশকে বিভক্ত করে ফেলেছে: কাদের সিদ্দিকী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net