Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
সুদানে ভূমিধসে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু

আন্তর্জাতিক

বিবিসি
02 September, 2025, 02:05 pm
Last modified: 02 September, 2025, 02:05 pm

Related News

  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় এখনো নিখোঁজ প্রায় ১ হাজার, প্রাণহানি বাড়ছেই
  • ‘আমগাছটি না থাকলে মারাই যেতাম’: নেপালে ভয়াবহ বন্যা থেকে যেভাবে বাঁচলেন এক দিনমজুর
  • নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস

সুদানে ভূমিধসে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু

বিবিসি
02 September, 2025, 02:05 pm
Last modified: 02 September, 2025, 02:05 pm
ছবি: আল জাজিরা

পশ্চিম সুদানের প্রত্যন্ত মারা পর্বতমালায় ভূমিধসে অন্তত ১ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি।

গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে রোববার এই ভূমিধস হয়। এতে তারাসিন গ্রামের বেশিরভাগ অংশই 'মাটির সঙ্গে মিশে গেছে', প্রাণে বেঁচেছেন মাত্র একজন। দলটি জাতিসংঘসহ অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে।

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস-এর (আরএসএফ) মধ্যে যুদ্ধের কারণে উত্তর দারফুর রাজ্য থেকে বহু বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে মারা পার্বত্য অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন।

দারফুরের সেনাপন্থী গভর্নর মিনি মিন্নাউয়ি এই ভূমিধসকে 'মানবিক বিপর্যয়' বলে অভিহিত করেছেন। সংবাদ সংস্থা এএফপির উদ্ধৃতি দিয়ে তিনি এক বিবৃতিতে বলেন, 'আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এই সংকটময় মুহূর্তে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করে সহায়তা ও সমর্থন অনুরোধ জানাচ্ছি। কারণ এই বিপর্যয় একা মোকাবিলা করার সক্ষমতা আমাদের জনগণের নেই।' 

প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি পর্বতের পাশ থেকে দুটি গিরিখাত নিচের দিকে নেমে এসে এক জায়গায় মিলিত হয়েছে। ওই জায়গাতেই ছিল তারাসিন গ্রাম।

২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে শুরু হওয়া গৃহযুদ্ধ দেশটিকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। পশ্চিম দারফুর অঞ্চলে গণহত্যার অভিযোগও উঠেছে।

গৃহযুদ্ধে মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন পরিসংখ্যান রয়েছে। তবে গত বছর একজন মার্কিন কর্মকর্তা ধারণা করেছিলেন, ২০২৩ সালে সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছে। প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

ভূমিধসের এলাকা নিয়ন্ত্রণকারী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মির বিভিন্ন গোষ্ঠী আরএসএফের বিরুদ্ধে সুদানের সেনাবাহিনীকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। অনেক দারফুরবাসী মনে করে, আরএসএফ ও তাদের সহযোগী মিলিশিয়ারা জাতিগতভাবে মিশ্র এই অঞ্চলটিকে আরব-শাসিত এলাকায় পরিণত করার লক্ষ্যে যুদ্ধ চালাচ্ছে।

Related Topics

টপ নিউজ

সুদান / ভূমিধস / ভূমিধসে নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় এখনো নিখোঁজ প্রায় ১ হাজার, প্রাণহানি বাড়ছেই
  • ‘আমগাছটি না থাকলে মারাই যেতাম’: নেপালে ভয়াবহ বন্যা থেকে যেভাবে বাঁচলেন এক দিনমজুর
  • নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net