Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 22, 2026
চাকরির সংকট: বেকারত্ব লুকাতে নিজ পকেটের টাকা ঢেলেই অফিসে কাজের ভান করছেন চীনা তরুণরা

আন্তর্জাতিক

বিবিসি
16 August, 2025, 01:30 pm
Last modified: 16 August, 2025, 01:36 pm

Related News

  • প্রথমবারের মতো সাগরের ১০ মিটার গভীরে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন করল চীন
  • দেশের চাকরির বাজারে প্রবেশ করা প্রতি ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ
  • কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
  • সীমান্ত চুক্তি করল চীন-পাকিস্তান, ক্ষুব্ধ হয়ে প্রবল আপত্তি জানাল ভারত—কারণ কী?
  • বিশ্বের প্রথম ড্রোন সাবমেরিনের ‘মাদারশিপ’ বানাচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইট চিত্রে

চাকরির সংকট: বেকারত্ব লুকাতে নিজ পকেটের টাকা ঢেলেই অফিসে কাজের ভান করছেন চীনা তরুণরা

চীনের চাকরির বাজার ক্রমশই কঠিন হয়ে ওঠায়, কিছু তরুণ নিজের বাড়িতে বসে থাকার পরিবর্তে অফিসে গিয়ে ‘চাকরি করার অভিনয়ে' টাকা ঢালতে উদ্যোগী হচ্ছে। 
বিবিসি
16 August, 2025, 01:30 pm
Last modified: 16 August, 2025, 01:36 pm
অফিসে কেউ চাইলে শুধু বসে থাকতে পারে, কিংবা কম্পিউটার ব্যবহার করে চাকরি খুঁজতে পারে। ছবি: বিবিসি

এমন এক চাকরি যেখানে আপনি কোনও বেতন পাবেন না। কোনও পদ নেই, নেই কোনও পদোন্নতির সুযোগ। শুধু খালি ডেস্ক, একটি ল্যাপটপ আর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে বসে থাকার জন্য উল্টো আপনাকেই নিজের পকেট থেকে টাকা ঢালতে হবে! 

রসিকতা মনে হলেও চীনের কিছু শহরে এটি এখন বাস্তবের সঙ্গে খাপ খাওয়ানোর এক কৌশল। চীনের শহরাঞ্চলে যুবকদের বেকারত্বের হার এখনও ১৪ শতাংশেরও বেশি। আর চাকরির বাজার ক্রমশই কঠিন হয়ে উঠছে।

সমাজে সম্মান বজায় রাখা, আত্মমর্যাদা রক্ষা এবং পরিবার বা পরিচিতদের কাছে 'ব্যর্থ' না দেখানোর জন্য বেকার অনেক যুবকই এমন অভিনব উপায়ে নিজেদের ব্যস্ত রাখছে। বাস্তব চাকরি পাওয়া কঠিন হওয়ায়, কিছু তরুণ নিজের বাড়িতে বসে থাকার পরিবর্তে অফিসে গিয়ে 'চাকরি করার অভিনয়' করতে টাকা দিতে রাজি হচ্ছে। 

৩০ বছর বয়সি শুই ঝোউ প্রতিদিন প্রায় ৪.২০ ডলার খরচ করে অফিস করেন। ছবি: বিবিসি

৩০ বছর বয়সি শুই ঝোউ আগে একজন উদ্যোক্তা ছিলেন। ২০২৪ সালে তার খাবারের ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার পর নতুন করে পথ খুঁজতে তিনি চলতি বছরের এপ্রিল থেকে তিনি চীনের ডংগুয়ান শহরে 'প্রেটেন্ড টু ওয়ার্ক কোম্পানি' নামে এক অফিসে যেতে শুরু করেন। এর জন্য তিনি দিনে প্রায় ৪ ডলার ২০ সেন্ট খরচ করছেন।

সেখানে তিনি আরও পাঁচজন 'সহকর্মী'-এর সঙ্গে যোগ দেন, যারা একই রকমভাবে অফিসে বসে 'চাকরির অভিনয় করছেন। 

এ ধরনের অফিস এখন চীনের শেনজেন, সাংহাই, নানজিং, উহান, চেংদু এবং কুনমিং-এর মতো বড় বড় শহরগুলোতে দেখা যাচ্ছে। এই অফিসগুলো দেখতে পুরোপুরি আসল বাস্তব অফিসের মতোই, যেখানে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, মিটিং রুম এবং চায়ের ব্যবস্থাও আছে। 

শুধু বসে না থেকে অনেক সময় তারা কম্পিউটার ব্যবহার করে চাকরি খুঁজতে পারেন বা নিজেদের ব্যবসা শুরুর চেষ্টা চালাতে পারেন। এছাড়াও ৩০ থেকে ৫০ ইউয়ানের মধ্যে দুপুরের খাবার, এবং পানীয়র ব্যবস্থা থাকে নকল অফিসগুলোতে। 

শুই ঝোউ অফিসে কাজ করার ছবি তার বাবা-মাকে পাঠান। তিনি বলেন, এতে তার বাবা-মা তার বেকারত্ব নিয়ে অনেকটাই স্বস্তি অনুভব করেন।

এই নকল অফিসগুলোতে যে কোনো সময় যাওয়া-আসা করা যায়। কিন্তু শুই ঝোউ সাধারণত সকাল ৮–৯টার মধ্যে অফিসে পৌঁছান। কখনও কখনও রাত ১১টা পর্যন্ত থাকেন।

তিনি বলেন, ওখানকার মানুষ এখন তার বন্ধুদের মতো। কেউ ব্যস্ত থাকলে, যেমন চাকরি খোঁজা, তখন সবাই কঠোর পরিশ্রম করে, কিন্তু অবসর সময়ে আড্ডা দেয়, মজা করে, খেলাধুলা করে। প্রায়ই কাজ শেষে একসাথে রাতের খাবারও খান।

জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর সোশ্যাল অ্যানথ্রোপোলজির পরিচালক ড. বিআও শিয়াং বলেন, চীনের এই 'চাকরি করার অভিনয়' মূলত চাকরির অভাবে যুবকদের হতাশা ও অসহায়তার অনুভূতি থেকে জন্মেছে। 

‘প্রেটেন্ড টু ওয়ার্ক' কোম্পানির মালিক ফেইউ। ছবি: বিবিসি

ডংগুয়ান শহরের 'প্রেটেন্ড টু ওয়ার্ক কোম্পানি'-র মালিক ৩০ বছর বয়সী ফেইউ (ছদ্মনাম)। অতীতে তিনি নিজেও বেকার ছিলেন; করোনার মহামারির সময় তার খুচরা ব্যবসা বন্ধ হয়ে যায়।

চলতি বছরের এপ্রিল থেকে ফেইউ 'প্রেটেন্ড টু ওয়ার্ক' প্রচার শুরু করেন, আর এক মাসের মধ্যে সব ওয়ার্কস্টেশন পূর্ণ হয়ে যায়। নতুন যোগদানের ইচ্ছুকদের আবেদন করতে হয়।

ফেইউ বলেন, গ্রাহকদের ৪০ শতাংশ সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় স্নাতকপাশ, যারা ইন্টার্নশিপের প্রমাণ হিসেবে ছবি তুলতে আসে। এর মধ্যে কিছু আসে আবার পরিবারের চাকরির চাপ সামলাতে।

অন্য ৬০ শতাংশ ফ্রিল্যান্সার—অনেকে বড় ই-কমার্স প্রতিষ্ঠান বা অনলাইন লেখালেখিতে যুক্ত। তাদের গড় বয়স প্রায় ৩০ বছর, সর্বনিম্ন বয়স ২৫।

সরকারিভাবে এই ধরনের কর্মীদের 'ফ্লেক্সিবল এমপ্লয়মেন্ট প্রফেশনাল' বলা হয়।

দীর্ঘমেয়াদে ব্যবসা লাভজনক হবে কি না তা নিয়ে ফেইউর সংশয় আছে। বরং তিনি এটিকে সামাজিক পরীক্ষা হিসেবে দেখেন। তিনি বলেন, 'সম্মান বজায় রাখার জন্য মিথ্যা বললে এটি কিছু লোককে সত্য খুঁজে পেতে সাহায্য করে।'

Related Topics

টপ নিউজ

চীন / বেকারত্ব / চাকরি সংকট / নকল অফিস / চাকরি করার অভিনয় / প্রেটেন্ড টু ওয়ার্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: এআই
    পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের
  • কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
    কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
  • প্রতীকী। ছবি: টিবিএস
    জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
    মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
    সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
  • ছবি: রয়টার্স
    ‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

Related News

  • প্রথমবারের মতো সাগরের ১০ মিটার গভীরে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন করল চীন
  • দেশের চাকরির বাজারে প্রবেশ করা প্রতি ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ
  • কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
  • সীমান্ত চুক্তি করল চীন-পাকিস্তান, ক্ষুব্ধ হয়ে প্রবল আপত্তি জানাল ভারত—কারণ কী?
  • বিশ্বের প্রথম ড্রোন সাবমেরিনের ‘মাদারশিপ’ বানাচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইট চিত্রে

Most Read

1
প্রতীকী ছবি: এআই
অর্থনীতি

পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের

2
কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
বাংলাদেশ

কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার

3
প্রতীকী। ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

4
ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

5
সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net