Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টার সফর হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

বাংলাদেশ

ইউএনবি
10 August, 2025, 05:45 pm
Last modified: 10 August, 2025, 05:50 pm

Related News

  • প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বড় সুযোগ তৈরি হবে: প্রতিমন্ত্রী
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টার সফর হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

এ সফরে কর্মী নিয়োগ ও ভিসা সম্পর্কিত বিষয়গুলো আলোচনায় আসবে বলেও নিশ্চিত করেন প্রেস সচিব।
ইউএনবি
10 August, 2025, 05:45 pm
Last modified: 10 August, 2025, 05:50 pm
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: ইউএনবি

মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন তিন দিনের সরকারি সফরটি ঢাকা ও কুয়ালালামপুরের সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিতে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর' হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, 'সফরটি কর্মব্যস্তময় হবে। আমরা এই সফরের সফলতার প্রত্যাশা করছি। এতে সব বিষয়ে গভীর ও বিস্তৃত আলোচনা হবে।'

মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য,  এ সফরে কর্মী নিয়োগ ও ভিসা সম্পর্কিত বিষয়গুলো আলোচনায় আসবে বলে নিশ্চিত করেন তিনি।

'সফরে মাইগ্রেশন ও বিনিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হবে,' শফিকুল আলম বলেন।

গভীর সাগরের মাছ ধরা ও বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের জন্য যৌথ উদ্যোগের বিষয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা চাইবে বলে জানান তিনি।

এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের মহাপরিচালক শাহ আসিফ রহমান জানান, প্রতিরক্ষা ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) ও তিনটি অতিরিক্ত নোট সইয়ের সম্ভাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করা ও বাণিজ্য, বিনিয়োগ এবং শ্রম সহযোগিতাসহ একাধিক ক্ষেত্রে ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ এই আলোচনার প্রধান লক্ষ্য।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস সোমবার (১১ আগস্ট) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি এ সফর করবেন। আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র ও একনিষ্ঠ সমর্থক।

সফরে বাংলাদেশি কর্মীদের স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ, শক্তি, বাণিজ্য, উচ্চশিক্ষা, হালাল খাদ্য উৎপাদন, ব্লু ইকোনমি এবং রোহিঙ্গা সংকট সমাধানসহ নানা বিষয় আলোচনা করা হবে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে থাকার সম্ভাবনা রয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত অক্টোবর মাসে প্রথম সরকার প্রধান হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায় সরকারি সফর করেছিলেন।

মঙ্গলবার পুত্রাজায়ার পারদানাপুত্রায় সরকারি অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানাবেন। অভ্যর্থনা অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন ও গার্ড অব অনার দেওয়া হবে।

আনোয়ার ইব্রাহিম এরপর মালয়েশিয়ান প্রতিনিধি দলকে পরিচয় করিয়ে দেবেন এবং প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রতিনিধি দলকে পরিচয় করিয়ে দেবেন, এরপর অতিথি বইয়ে স্বাক্ষর করবেন তিনি।

সোমবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুংগা রায়া ভিভিআইপি কমপ্লেক্সে পৌঁছানোর পর অধ্যাপক ইউনুসকে বোর্ডিং ব্রিজে মালয়েশিয়ার প্রধান প্রোটোকল কর্মকর্তা গ্রহণ করবেন।

এরপর তাকে ভিভিআইপি কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে, যেখানে মালয়েশিয়ার গৃহমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ান বিন ইসমাইল তাকে স্বাগত জানাবেন এবং একটি গার্ড অব অনার প্রদান করা হবে।

দ্বিপক্ষীয় আলোচনা ও সমঝোতা স্মারক বিনিময়ের পর একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর প্রধান উপদেষ্টার সম্মানে সরকারি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

সফর শেষে বুধবার (১৪ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টা ঢাকায় ফিরবেন।

 

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / মালয়েশিয়া সফর / প্রেস সচিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বড় সুযোগ তৈরি হবে: প্রতিমন্ত্রী
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net