Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

সিএনবিসি
06 August, 2025, 08:45 pm
Last modified: 06 August, 2025, 10:15 pm

Related News

  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভারতের তামিলনাড়ু রাজ্যে সুপারস্টারের চমক, বদলে দিয়েছেন রাজনীতির চিত্র
  • পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সংঘাত: ভাঙড়ে ব্যাপক সহিংসতা, কলকাতায় তৃণমূল কর্মীর মরদেহ উদ্ধার
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

সিএনবিসি
06 August, 2025, 08:45 pm
Last modified: 06 August, 2025, 10:15 pm
এবছরের ফ্রেব্রুয়ারিতে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি বৈঠক হয়। যেখানে ট্রাম্পের সঙ্গে নিজের সখ্যতার কথা উল্লেখ করেছিলেন মোদি। ছবি: সিএনবিসি

ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস, এতে আগের শুল্ক মিলিয়ে যুক্তরাষ্ট্রের বৃহৎ এই বাণিজ্য অংশীদারের রপ্তানির ওপর শুল্কের হার দাঁড়াল ৫০ শতাংশ।

আজ বুধবার (বাংলাদেশ সময় রাতে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে এই শুল্কভার বাড়ানো হয়েছে। রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল ক্রয় ছিল যার মূল কারণ।

ট্রাম্প ওই আদেশে উল্লেখ করেন, "আমি জানতে পেরেছি, বর্তমানে ভারত সরকার রাশিয়ান ফেডারেশন থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তেল আমদানি করছে। তাই প্রযোজ্য আইনসাপেক্ষে, যুক্তরাষ্ট্রের কাস্টমস অঞ্চলে ভারতীয় পণ্য আমদানির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ হারে শুল্ক কার্যকর করা হবে।"

এর আগে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল যে, রাশিয়া থেকে জ্বালানি তেল কিনছে এমন বাণিজ্য অংশীদারদের ওপর পরোক্ষ শুল্ক দেওয়া হবে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ভারত 'অধিক পরিমাণে' রুশ তেল কিনে তা আবার বিক্রি করে 'বড় মুনাফা' করছে। তিনি লিখেছেন, 'রাশিয়ার যুদ্ধযন্ত্র ইউক্রেনে কত মানুষ মারছে, সেটা নিয়ে ভারতের কোনো ভাবনা নেই। তাই আমি যুক্তরাষ্ট্রে ভারতের পণ্যের ওপর শুল্ক ব্যাপকভাবে বাড়াচ্ছি। বিষয়টির খেয়াল রাখায় ধন্যবাদ!!!'

তবে কতটা শুল্ক বাড়ানো হবে বা কখন থেকে তা কার্যকর হবে, সে বিষয়ে ট্রাম্প তখন কোনো মন্তব্য করেননি। 

Related Topics

টপ নিউজ

শুল্ক আরোপ / ট্রাম্প প্রশাসন / যুক্তরাষ্ট্র / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভারতের তামিলনাড়ু রাজ্যে সুপারস্টারের চমক, বদলে দিয়েছেন রাজনীতির চিত্র
  • পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সংঘাত: ভাঙড়ে ব্যাপক সহিংসতা, কলকাতায় তৃণমূল কর্মীর মরদেহ উদ্ধার
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net