Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ১০০ আসনের পক্ষে ঐকমত্য কমিশন, বিএনপির বিরোধিতা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2025, 07:10 pm
Last modified: 31 July, 2025, 07:16 pm

Related News

  • পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • ২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব: বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি নির্বাচন শুরুর ৫ মিনিট আগে থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে: চিফ হুইপ

উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ১০০ আসনের পক্ষে ঐকমত্য কমিশন, বিএনপির বিরোধিতা

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘উচ্চকক্ষে ১০০ আসনে নির্বাচনের প্রস্তাবের আমরা তীব্র বিরোধিতা করছি। বিএনপি ও কয়েকটি দল ও জোট এই পদ্ধতি এবং প্রস্তাবিত ক্ষমতার সঙ্গে একমত নয়। আমাদের ভিন্নমত লিখিতভাবে লিপিবদ্ধ না হলে আমরা এটিকে অনুমোদন দেব না।’
টিবিএস রিপোর্ট
31 July, 2025, 07:10 pm
Last modified: 31 July, 2025, 07:16 pm
ছবি: ইউএনবি

সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপা‌ত (আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর) পদ্ধতিতে ১০০ আসনের একটি উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি ও কয়েকটি সমমনা রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের ২৩তম এবং শেষ দিনে এই সিদ্ধান্তের কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

প্রস্তাবিত উচ্চকক্ষ আইন প্রণয়নের একক ক্ষমতা পাবে না। তবে বাজেট বা অর্থ বিল ব্যতীত সব বিলই উচ্চ ও নিম্নকক্ষ—উভয় কক্ষে উত্থাপন করতে হবে।

উচ্চকক্ষ কোনো বিল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারবে না। এক মাসের বেশি সময় কোনো বিল ঝুলে থাকলে তা উচ্চকক্ষে অনুমোদিত হিসেবে গণ্য হবে। নিম্নকক্ষে পাশ হওয়া বিল উচ্চকক্ষ পর্যালোচনা ও বিশ্লেষণ করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তা অনুমোদন বা প্রত্যাখ্যান করতে হবে।

উচ্চকক্ষ অনুমোদন দিলে বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। আর প্রত্যাখ্যান করলে সংশোধনের সুপারিশসহ তা নিম্নকক্ষে ফেরত পাঠাবে। নিম্নকক্ষ চাইলে সুপারিশসমূহ আংশিক, পুরোপুরি গ্রহণ করতে কিংবা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করতে পারবে।

জাতীয় সংসদ নির্বাচনের সময়ই অন্তত ১০ শতাংশ নারী প্রার্থীসহ উচ্চকক্ষের প্রার্থীদের তালিকা প্রকাশের প্রস্তাবও রয়েছে কমিশনের।

বৃহস্পতিবারের সংলাপের প্রথমার্ধে বিএনপি, লেবার পার্টি, এনডিএম, ১২-দলীয় জোট ও ন্যাশনালিস্ট অ্যালায়েন্স—সবাই পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের বিরোধিতা করে।

বিরতির পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, 'উচ্চকক্ষে ১০০ আসনে নির্বাচনের প্রস্তাবের আমরা তীব্র বিরোধিতা করছি। বিএনপি ও কয়েকটি দল ও জোট এই পদ্ধতি এবং প্রস্তাবিত ক্ষমতার সঙ্গে একমত নয়। আমাদের ভিন্নমত লিখিতভাবে লিপিবদ্ধ না হলে আমরা এটিকে অনুমোদন দেব না।'

এছাড়া সিপিবি, বাসদ, জমিয়তে উলামায়ে ইসলাম ও সাধারণ জনতার দলসহ কয়েকটি বাম ও ইসলামপন্থি দল বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার কথা তুলে ধরে উচ্চকক্ষ গঠনের ধারণারই বিরোধিতা করে।

ঐকমত্য কমিশন জানায়, উচ্চকক্ষ গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের কারণে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত কমিশনের ওপর ন্যস্ত করা হয়। আজ কমিশন তাদের সিদ্ধান্ত জানায়।

Related Topics

টপ নিউজ

ঐকমত্য কমিশন / আলী রীয়াজ / সংস্কার / বিএনপি / জাতীয় ঐকমত্য কমিশন / সংসদীয় আসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • ২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব: বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি নির্বাচন শুরুর ৫ মিনিট আগে থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে: চিফ হুইপ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net