Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
কেজিডিসিএল এবং কাফকো’র মধ্যে গ্যাস বিক্রির চুক্তি সই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 July, 2025, 07:00 pm
Last modified: 30 July, 2025, 07:32 pm

Related News

  • জ্বালানি আমদানিতে শুল্ক বকেয়া ৩৪ হাজার কোটি টাকা: বিপিসি, পেট্রোবাংলার দায়ের চাপ কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রায়
  • দুই রাজধানীকে যুক্ত করতে উচ্চ গতির রেল চুক্তি সই সৌদি আরব ও কাতারের
  • ভূমিকম্পের ঝুঁকি: ৪৮ ঘণ্টার জন্য পেট্রোবাংলার সব কূপ খনন ও জরিপ কাজ স্থগিত
  • দেশের গ্যাসক্ষেত্রে ফুরিয়ে আসছে মজুত, বাড়ছে এলএনজি আমদানি 
  • কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি সই

কেজিডিসিএল এবং কাফকো’র মধ্যে গ্যাস বিক্রির চুক্তি সই

এই চুক্তির মাধ্যমে কাফকোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে, যা দেশের কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধিতে সরাসরি অবদান রাখবে।
টিবিএস রিপোর্ট
30 July, 2025, 07:00 pm
Last modified: 30 July, 2025, 07:32 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জ্বালানি খাতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আজ (৩০ জুলাই) ঢাকার পেট্রোবাংলায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-এর মধ্যে একটি গ্যাস বিক্রির চুক্তি সই হয়েছে।

এই চুক্তির মাধ্যমে কাফকোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে, যা দেশের কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধিতে সরাসরি অবদান রাখবে।

এই চুক্তি অনুযায়ী, কেজিডিসিএল কাফকোকে গড়ে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) হারে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে। এই বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ কাফকোর সার উৎপাদন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কেজিডিসিএলের পক্ষে কোম্পানির সচিব কবির উদ্দিন আহম্মদ এবং কাফকো'র পক্ষে সিসিও ও কোম্পানি সচিব খাজা সাইদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সম্মানিত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় সরকারি ও শিল্প খাতের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, কেজিডিসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম মঈন উদ্দীন আহম্মেদ, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বিসিআইসি চেয়ারম্যান মো. ফজলুর রহমান এবং কেজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালকসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, কাফকো এবং পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, চুক্তি সই শেষে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফেকা)- এর পক্ষে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান কেজিডিসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম মঈন উদ্দীন আহম্মেদ এর নিকট বকেয়া গ্যাস বিল বাবদ ৯২৩ কোটি ৮১ লাখ ১৮ হাজার ৬১৬ টাকা এবং ডিমান্ড চার্জ বাবদ ৩৪ কোটি ৩৭ লাখ ৩৫ হাজার ৮৪৮ টাকার দুটি চেক হস্থান্তর করন।

এ পর্যায়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. সালাহউদ্দিন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান এর নিকট বকেয়া বাবদ ৬৩৪ কোটি ১ লাখ ৭৭ হাজার ২৬৫ টাকার চেক হস্থান্তর করবেন।

এই চুক্তি স্বাক্ষর দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায়, বিশেষ করে কৃষিভিত্তিক শিল্পে জ্বালানি নিরাপত্তা সুদৃঢ় করার সরকারের অঙ্গীকারেরই প্রতিফলন। এটি কাফকোর মতো বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং স্থানীয়ভাবে সার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমদানি নির্ভরতা কমাতেও অবদান রাখবে। এই অংশীদারিত্ব বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

পেট্রোবাংলা / কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড / কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড / কাফকো / চুক্তি সই / কেজিডিসিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • জ্বালানি আমদানিতে শুল্ক বকেয়া ৩৪ হাজার কোটি টাকা: বিপিসি, পেট্রোবাংলার দায়ের চাপ কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রায়
  • দুই রাজধানীকে যুক্ত করতে উচ্চ গতির রেল চুক্তি সই সৌদি আরব ও কাতারের
  • ভূমিকম্পের ঝুঁকি: ৪৮ ঘণ্টার জন্য পেট্রোবাংলার সব কূপ খনন ও জরিপ কাজ স্থগিত
  • দেশের গ্যাসক্ষেত্রে ফুরিয়ে আসছে মজুত, বাড়ছে এলএনজি আমদানি 
  • কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি সই

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net