Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
২০২৫ সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা যে দেশে বাস করছেন

আন্তর্জাতিক

ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট
28 July, 2025, 11:00 am
Last modified: 28 July, 2025, 11:02 am

Related News

  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • পড়াশোনায় সেরা দেশগুলোর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?
  • কী হবে...যদি পৃথিবী থেকে সব বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা যে দেশে বাস করছেন

চীন সব ধরনের ধনীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে থেকেও যুক্তরাষ্ট্রের তুলনায় চীনে অতিমাত্রায় ধনীদের (বিশেষ করে বিলিয়নিয়ার) সংখ্যা অনেক কম।
ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট
28 July, 2025, 11:00 am
Last modified: 28 July, 2025, 11:02 am
ছবি: ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট

বৈশ্বিকভাবে সম্পদের ক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের মোট মিলিয়নিয়ারের এক-তৃতীয়াংশের বেশি এবং প্রায় ৪০ শতাংশ সেন্টি-মিলিয়নিয়ারই যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

চীন সব ধরনের ধনীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনে অতিমাত্রায় ধনীদের (বিশেষ করে বিলিয়নিয়ার) সংখ্যা অনেক কম।

বিশ্বব্যাপী সম্পদের বণ্টন এখনো অত্যন্ত কেন্দ্রীভূত এবং সীমিত কিছু দেশের মধ্যেই ধনসম্পদ জমা হয়ে রয়েছে—এমনটাই দেখা যাচ্ছে হেনলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে। ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট প্রকাশিত গ্রাফিক্স বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি ধনী ব্যক্তি বসবাস করছেন যুক্তরাষ্ট্রে।

এই তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী জনগোষ্ঠীর বসবাস করা দেশগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করে উপস্থাপন করা হয়েছে:

মিলিয়নিয়ার: যাদের ন্যূনতম এক মিলিয়ন মার্কিন ডলার (১০ লাখ ডলার) সমমূল্যের লিকুইড বিনিয়োগযোগ্য সম্পদ রয়েছে; সেন্টি-মিলিয়নিয়ার: যাদের সম্পদের পরিমাণ ১০০ মিলিয়ন ডলারের বেশি; বিলিয়নিয়ার: যাদের সম্পদ এক বিলিয়ন ডলারের (১০০ কোটি ডলার) বেশি।

যুক্তরাষ্ট্র ব্যাপক ব্যবধানে নেতৃত্ব দিচ্ছে

২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত হিসাব করা এই তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৪১ হাজার ৬০০। এছাড়া দেশটিতে সেন্টি-মিলিয়নিয়ার রয়েছেন ১০,৮৩৫ জন এবং বিলিয়নিয়ার ৮৬৭ জন। অর্থাৎ, বিশ্বের মোট মিলিয়নিয়ারের এক-তৃতীয়াংশের বেশি এবং প্রায় ৪০ শতাংশ সেন্টি-মিলিয়নিয়ারই যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

দ্বিতীয় স্থানে থেকেও পিছিয়ে চীন

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন, যেখানে মিলিয়নিয়ারের সংখ্যা ৮ লাখ ২৭ হাজার ৯০০, সেন্টি-মিলিয়নিয়ার দুই হাজার ২৫৮ এবং বিলিয়নিয়ার রয়েছেন ২৭৮ জন। 

যদিও চীন প্রতিটি স্তরে দ্বিতীয় স্থানে রয়েছে এবং চীনের জনসংখ্যা আমেরিকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, অর্থাৎ অতি-ধনী ব্যক্তিদের সংখ্যার অনুপাত আমেরিকার তুলনায় কম। এর কারণ হতে পারে মূলধন নিয়ন্ত্রণ, বৈশ্বিক সংস্থাগুলোর সংখ্যা কম এবং সম্পদ আহরণের উপর সাম্প্রতিক নীতিগত কঠোর অবস্থান এর জন্য দায়ী হতে পারে।

ইউরোপ ও এশিয়া তালিকাটি পূর্ণ করে

জার্মানি, জাপান এবং যুক্তরাজ্যে প্রায় ৫ লাখ থেকে ৮ লাখ মিলিয়নিয়ার রয়েছে। তবে সেখানকার সেন্টিমিলিয়নিয়ার ও বিলিয়নিয়ারের সংখ্যা অনেক কম।

সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়ার ধনী জনগোষ্ঠী তাদের সামগ্রিক আকারের তুলনায় উল্লেখযোগ্য বড়, যা তাদের উন্নত অর্থনীতি এবং উচ্চ জীবনমানের প্রতিফলন।

সার্বিকভাবে, ২০২৫ সালে বিশ্বজুড়ে মিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়াবে প্রায় ১ কোটি ৬৫ লাখ ৫ হাজার, সেন্টি-মিলিয়নিয়ার হবেন ৩০ হাজার ৪৫০ জন এবং বিলিয়নিয়ারের সংখ্যা থাকবে ২ হাজার ৬৫৬ জন।

বিশ্লেষকদের মতে, এই একচেটিয়া সম্পদ বিতরণ বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্যের চিত্রকেই স্পষ্ট করে তুলে ধরে।

Related Topics

টপ নিউজ

বিশ্বের সবচেয়ে ধনী / ধনীদের দেশ / তালিকা / বিলিয়নিয়ার / মিলিয়নিয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • পড়াশোনায় সেরা দেশগুলোর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?
  • কী হবে...যদি পৃথিবী থেকে সব বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net