Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
ট্রাম্পকে ইমপিচ করতে ভোটের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 January, 2021, 10:45 am
Last modified: 11 January, 2021, 10:49 am

Related News

  • ট্রাম্পের অভিশংসন: সমর্থকরা ‘স্বেচ্ছায়’ হামলা চালিয়েছিল
  • পিউ সমীক্ষা: ক্যাপিটলে হামলার পর সমর্থন বেড়েছে বাইডেনের, নেতিবাচক রেটিং নিয়েই বিদায় নিচ্ছেন ট্রাম্প
  • অভিষেকের আগে সিনেটে ট্রায়ালের সম্ভাবনা কম, শেষ দিনগুলো হোয়াইট হাউজেই কাটাতে পারেন ট্রাম্প
  • বাইডেনের শপথগ্রহণের দিনও হামলা হতে পারে, সতর্কতা এফবিআইয়ের
  • ট্রাম্প অভিশংসিত : আমেরিকার ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট 

ট্রাম্পকে ইমপিচ করতে ভোটের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

সোমবার এ বিষয়ে ভোটগ্রহণ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ। এই মুহূর্তে হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ ডেমোক্র্যাটরাই সংখ্যাগরিষ্ঠ। তাই সেখানে তাদের বাধার মুখে পড়তে হবে না বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
টিবিএস ডেস্ক
11 January, 2021, 10:45 am
Last modified: 11 January, 2021, 10:49 am
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ আর মাত্র ১০ দিন। তার আগে দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করতে তোড়জোড় শুরু হয়েছে ডোমোক্র্যাট শিবিরে। 

সোমবার এ বিষয়ে ভোটগ্রহণ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ। এই মুহূর্তে হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ ডেমোক্র্যাটরাই সংখ্যাগরিষ্ঠ। তাই সেখানে তাদের বাধার মুখে পড়তে হবে না বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

তবে ২০ জানুয়ারি জো বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তরিত না হওয়া পর্যন্ত সিনেটে রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠ। ক্যাপিটল ভবনে হামলার পর প্রকাশ্যে বহু রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেও, তাকে ইমপিচ করার প্রস্তাবে তারা সায় দেবেন কিনা, তার নিশ্চয়তা নেই একেবারেই। ১০০ সদস্যের সিনেটে বিদায়ী প্রেসিডেন্টকে ইমপিচট করার জন্য অন্তত দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।

ভোটাভুটির কথা জানিয়ে রোববার বিকেলে হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর সব সদস্যের কাছে স্পিকার ন্যান্সি পেলোসির চিঠি পৌছেছে। তাতে বলা হয়েছে, সংবিধানের ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, ট্রাম্প প্রেসিডেন্ট পদের যোগ্য নন, এই দাবি তুলে তাকে ইমপিচ করার প্রক্রিয়া শুরু করবেন তারা। এ ব্যাপারে প্রথমে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তিনি রাজি না হলে, মন্ত্রিসভায় প্রস্তাব এনে ভোটাভুটির মাধ্যমে আগানো হবে।

যদি অভিশংসন প্রক্রিয়া পরিকল্পনা মাফিক এগোয় তাহলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুইবার অভিশংসন হওয়া একমাত্র প্রেসিডেন্ট।

বিবিসি'র এক খবরে বলা হয়, রিপাবলিকান সিনেটর প্যাট টুমি ট্রাম্পের পদত্যাগ দাবি করেছেন।

তিনি বলেন, "আমার মনে হয় দেশের জন্য এখন সবচেয়ে ভাল হবে যদি ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করে দ্রুত বিদায় নেন। আমি জানি তা হয়ত হবে না। কিন্তু এটা হলেই ভাল হতো।"

এর আগে আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মারকাউস্কি প্রথম মি. ট্রাম্পের পদত্যাগ দাবি করেছিলেন। নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর বেন স্যাসেও ট্রাম্পের অভিশংসন নিয়ে কথা বলেছেন। আরও এক রিপাবলিকান, ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড সোয়ার্জিনেগার ডোনাল্ড ট্রাম্পকে 'সবচেয়ে জঘন্য প্রেসিডেন্ট' হিসেবে উল্লেখ করেছেন।

তবে রিপাবলিকানদের কেউ তার বিরুদ্ধে ভোট দেবেন এমন ইঙ্গিত দেননি। 
 
Related Topics

টপ নিউজ

ট্রাম্পের ইমপিচমেন্ট / ট্রাম্প ইমপিচমেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • ট্রাম্পের অভিশংসন: সমর্থকরা ‘স্বেচ্ছায়’ হামলা চালিয়েছিল
  • পিউ সমীক্ষা: ক্যাপিটলে হামলার পর সমর্থন বেড়েছে বাইডেনের, নেতিবাচক রেটিং নিয়েই বিদায় নিচ্ছেন ট্রাম্প
  • অভিষেকের আগে সিনেটে ট্রায়ালের সম্ভাবনা কম, শেষ দিনগুলো হোয়াইট হাউজেই কাটাতে পারেন ট্রাম্প
  • বাইডেনের শপথগ্রহণের দিনও হামলা হতে পারে, সতর্কতা এফবিআইয়ের
  • ট্রাম্প অভিশংসিত : আমেরিকার ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট 

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net