Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2025, 12:40 pm
Last modified: 13 July, 2025, 12:50 pm

Related News

  • বিদ্যুৎ অবকাঠামোতে হামলা স্থগিতের ঘোষণার পরদিনই ইরানের গ্যাস স্থাপনা ও পাইপলাইনে হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের; তবুও কীভাবে হামলা চালাচ্ছে তেহরান?
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি

চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ 

গুরুতর আহত খতিব মাওলানা নূরুর রহমান মাদানী শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা। তিনি নিয়মিত বিভিন্ন মসজিদে জুমার খুতবা দিয়ে থাকেন।
টিবিএস রিপোর্ট
13 July, 2025, 12:40 pm
Last modified: 13 July, 2025, 12:50 pm
ছবি: ইউএনবি

চাঁদপুর শহরের একটি মসজিদে খতিব মাওলানা আ ন ম নূরুর রহমান মাদানীর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেনকে জেল হাজতে পাঠিয়েছে সদর মডেল থানা পুলিশ। 

শনিবার (১২ জুলাই) বিকেলে তাকে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে হাজির করা হলে, তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

সরকারপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি আব্দুল কাদের খান এবং জেলা জজ আদালতের এপিপি ইয়াসিন আরাফাত ইকরাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর কোর্ট পুলিশের পরিদর্শক শহীদুল্লাহ জানান, বিকেল ৩টায় আসামিকে আদালতে হাজির করা হয় এবং বিচারকের সামনে তিনি জবানবন্দি দেন। মামলাটির তদন্ত করছেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।

এর আগে, শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নূরুর রহমান মাদানীকে তার দেওয়া ধর্মীয় বক্তব্যে ক্ষুব্ধ হয়ে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন মুসল্লি বিল্লাল হোসেন। ঘটনার পর রাতেই আহত খতিবের ছেলে আফনান তাকি বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় বিল্লাল হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আফনান তাকি জানান, তার বাবা প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হলি কেয়ার হসপিটালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত।

গুরুতর আহত খতিব মাওলানা নূরুর রহমান মাদানী শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা। তিনি নিয়মিত বিভিন্ন মসজিদে জুমার খুতবা দিয়ে থাকেন। অভিযুক্ত বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে এবং শহরের বকুলতলায় বসবাস করেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ শেষে, শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে। নামাজ শেষে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্ত বিল্লাল চাপাতি দিয়ে খতিবের ওপর হামলা চালান। এতে খতিবের মাথা ও কানে গুরুতর জখম হয়। মুসুল্লিরা তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠান এবং হামলাকারী বিল্লালকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এদিকে ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকেল ৩টায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতাদের নিয়ে জরুরি বৈঠক হয়।

বিকেল ৫টায় চাঁদপুর শহর জামায়াতে ইসলামী রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।

এছাড়া শনিবার দুপুর থেকে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় যে, খতিব নূরুর রহমান মাদানী মারা গেছেন। তবে তার ছেলে নিশ্চিত করেছেন, তার বাবা জীবিত আছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন।

Related Topics

টপ নিউজ

খতিবের ওপর হামলা / হামলা / চাঁদপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • বিদ্যুৎ অবকাঠামোতে হামলা স্থগিতের ঘোষণার পরদিনই ইরানের গ্যাস স্থাপনা ও পাইপলাইনে হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের; তবুও কীভাবে হামলা চালাচ্ছে তেহরান?
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net