Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
করোনার টিকাদানের অগ্রাধিকার ও সুশাসনের প্রতিফলন

মতামত

ওয়াহিদউদ্দিন মাহমুদ
06 January, 2021, 11:20 pm
Last modified: 06 January, 2021, 11:31 pm

Related News

  • বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে সময়সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের
  • নতুন জাতীয় গাইডলাইন প্রকাশ: তাপপ্রবাহে শিশুর অপরিণত জন্মের সম্ভাবনা বেড়ে যায়
  • জানুয়ারিতে বিশেষ কর্মসূচির আওতায় গ্রামের ওয়ার্ড পর্যায়ে মাসব্যাপী টিকাদান চলবে: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা সংকটে ছয় দিনের টিকা কর্মসূচি থেকে পিছিয়ে এলো বাংলাদেশ

করোনার টিকাদানের অগ্রাধিকার ও সুশাসনের প্রতিফলন

আর্থ-সামাজিক পরিবেশ এবং সংক্রমণের গতি-প্রকৃতির বিবেচনায় বিভিন্ন দেশের অগ্রাধিকার এক রকম না হবার যুক্তিসঙ্গ কারণ থাকতে পারে। এছাড়া, গাইডলাইন যাই থাকুক, তা বাস্তবায়ন করতে গিয়ে অনিয়মের মাত্রা কতটুকু সেটাও জরুরি বিষয়।
ওয়াহিদউদ্দিন মাহমুদ
06 January, 2021, 11:20 pm
Last modified: 06 January, 2021, 11:31 pm
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। অলংকরণ: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

কিছুদিন আগে (৩ ডিসেম্বর ) একটি ফেসবুকে  পোস্টে বলেছিলাম, করোনা সংক্রমণ প্রতিরোধে অচিরেই বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। তবে ভ্যাকসিনের লভ্যতা (দাম, সরবরাহ ও সংরক্ষণ ব্যবস্থা) এবং টিকাদান কর্মসূচির সক্ষমতার বিবেচনায় প্রথম ধাপে কেবল সীমিত সংখ্যক মানুষকেই এই টিকা দেয়া সম্ভব হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে এই কর্মসূচি সম্প্রসারণ করা যাবে। সেজন্য কারা আগে টিকা পাবে তার একটা গাইডলাইন তৈরি করতে হবে। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ যে গাগাইডলাইন অনুযায়ী তাদের টিকাদান কর্মসূচি শুরু করেছে, তাতে প্রত্যাশিত ভাবেই অগ্রাধিকার তালিকার শীর্ষে আছেন স্বাস্থ্যকর্মীরা। তাদের মধ্যে আবার যেসব ডাক্তার ও নার্স সরাসরি করোনা রোগীর চিকিৎসা দিচ্ছেন তারা প্রথমে আছেন। এর সঙ্গে নার্সিং হোমে থাকা বয়োবৃদ্ধরাও আছেন। এরপর আছেন ৭৫ এর বেশি বয়সের মানুষ এবং জনগণের সংস্পর্শে আসা (যেমন, ফুড মার্কেটের কর্মচারী) এবং জরুরী সেবাদানে নিয়োজিত যারা যেমন;  পুলিশ, ফায়ার ব্রিগেড, ইত্যাদি সংস্থার কর্মী। তারপরের ধাপে আছেন ৬৫ থেকে ৭৫ বয়সের মানুষেরা এবং তার কম বয়সের যারা স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। সেইসাথে জরুরি আরও কিছু কাজে নিয়োজিতরা। জনসংখ্যার অন্য সবাইকে পরবর্তী পর্যায়ে কর্মসূচীর আওতায় আনা হবে।  যুক্তরাজ্যের গাইডলাইনও প্রায় একই রকম। 

আমাদের প্রতিবেশী ভারতে আপাতত প্রথম পর্যায়ের জন্য তিনটি অগ্রাধিকার গ্রুপ নির্দিষ্ট করা হয়েছে: প্রথম, ঝুঁকিতে থাকা সব স্বাস্থ্যকর্মী; দ্বিতীয়, পুলিশসহ জরুরি সরকারি সেবাদানে নিয়োজিতরা এবং তৃতীয়, পঞ্চাশের ঊর্ধ্বের জনগোষ্ঠী এবং তার থেকে কম বয়সের যারা স্বাস্থ্যঝুঁকিতে আছে। 

বাংলাদেশেও এধরনের আগ্রাধিকারের গাইডলাইন তৈরি হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এর কিছুটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে বলে মনে হচ্ছে। বয়োবৃদ্ধদের কোনো উল্লেখই নেই। যেখানে অন্য দেশগুলোতে এরা সবচেয়ে অগ্রাধিকার পাওয়া শ্রেণীগুলোর অন্যতম। আমাদের তালিকার স্বাস্থ্যকর্মীরা প্রত্যাশিত ভাবেই অগ্রাধিকার তালিকার শীর্ষেই আছেন। তবে জনপ্রতিনিধিরাসহ ঢালাওভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তালিকার উপরের দিকেই আছেন। 

এছাড়া, অন্য দেশগুলোতে রোগ সংক্রমণ বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতেই স্বাস্থ্য কর্তৃপক্ষ অগ্রাধিকার ঠিক করেছে।  আমাদের ক্ষেত্রে প্রক্রিয়াটির বিষয়ে তেমন জানা যাচ্ছে না। নীতিমালার অগ্রাধিকার নির্ধারণের বিষয়ে অমর্ত্য সেন অর্থনীতির সামাজিক পছন্দক্রম বাছাই তত্ত্বের (social choice theory) একটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করেছেন: যাদের পছন্দের ভিত্তিতে অগ্রাধিকার নির্ণয় করা হচ্ছে তারা কি ব্যক্তিস্বার্থের  বিবেচনায় মতামত দিচ্ছেন, নাকি তিনি সমাজের যে কেউ হতে পারতেন- তা মনে করে সম্পূর্ণ নিরপেক্ষ মূল্যবোধের অবস্থান থেকে তা করছেন। 

একথা ঠিক যে, আর্থ-সামাজিক পরিবেশ এবং সংক্রমণের গতি-প্রকৃতির বিবেচনায় বিভিন্ন দেশের অগ্রাধিকার এক রকম না হবার যুক্তিসঙ্গ কারণ থাকতে পারে। এছাড়া, গাইডলাইন যাই থাকুক, তা বাস্তবায়ন করতে গিয়ে অনিয়মের মাত্রা কতটুকু সেটাও জরুরি বিষয়। টিকার ন্যায়সঙ্গত মুল্য নির্ধারণও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 

তবে সার্বিক বিবেচনায় বলা যায়, এই টিকাদান কর্মসূচির অগ্রাধিকার নির্ণয় ও বাস্তবায়নের মাপকাঠিতে একটি দেশের শাসন ব্যবস্থা কতখানি মানবিক গুনে সমৃদ্ধ- তা অনেকখানি বোঝা যাবে। বিষয়গুলোর মধ্যে আছে: জনস্বাস্থ্যের প্রতি গুরুত্ব, স্বাস্থ্যসেবা দানকারীদের সুরক্ষা, বয়োবৃদ্ধদের সুরক্ষায় সামাজিক দৃষ্টিভঙ্গি, নাগরিকদের সমানাধিকার, ক্ষমতা ও পদ বিবেচনা না করে শুধু স্বাস্থ্যের ঝুঁকির বিবেচনায় অগ্রাধিকার নির্ণয়, বা করোনার টিকাদানের মত জরুরি জনস্বাস্থ্যসেবাকে বাজার অর্থনীতির উপর ছেড়ে না দিয়ে সরকারি স্বাস্থ্য খাতের যথাযথ দায়িত্ব পালন।

এটি মানুষের বাঁচা-মারার বিষয়, এবং সেকারণেই এক্ষেত্রে কোনো ত্রুটিবিচ্যুতি হলে করোনা সংক্রমণ রোধের সাফল্য-ব্যর্থতা ছাড়াও এর ব্যাপক তাৎপর্য আছে। সুশাসনের মাত্রা নির্ধারণের ক্ষেত্রে বা উন্নয়ন-অনুন্নয়নের লক্ষণ বুঝতে গেলেও এটা একটা মাপকাঠি হতে পারে।

[লেখাটি অধ্যাপক ওয়াহিদউদ্দিনের ফেসবুক থেকে নেওয়া]

  • লেখক: অর্থনীতিবিদ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকাদান কর্মসূচি / গাইডলাইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে সময়সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের
  • নতুন জাতীয় গাইডলাইন প্রকাশ: তাপপ্রবাহে শিশুর অপরিণত জন্মের সম্ভাবনা বেড়ে যায়
  • জানুয়ারিতে বিশেষ কর্মসূচির আওতায় গ্রামের ওয়ার্ড পর্যায়ে মাসব্যাপী টিকাদান চলবে: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা সংকটে ছয় দিনের টিকা কর্মসূচি থেকে পিছিয়ে এলো বাংলাদেশ

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net