Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
পর্যটক টানতে ৭০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত সুবিধা দিচ্ছে চীন

আন্তর্জাতিক

এপি
08 July, 2025, 11:45 am
Last modified: 08 July, 2025, 11:50 am

Related News

  • স্থবির সাজেক, সড়ক অবরোধ অব্যাহত
  • চীনকে মোকাবেলা করতে ভারতের মেগা বাঁধের পরিকল্পনা; অরুণাচলের স্থানীয়রা যে কারণে প্রতিবাদ করছেন
  • চীন থেকে আমদানি হ্রাসের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের: ২০২৭ সালের শুরুতেই কড়াকড়ির আভাস
  • চীনে স্কুল টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশ দলের, গোল দিতে পারেনি একটিও
  • সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

পর্যটক টানতে ৭০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত সুবিধা দিচ্ছে চীন

চীনে এখন ৭০টির বেশি দেশের নাগরিকরা এক মাস পর্যন্ত ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
এপি
08 July, 2025, 11:45 am
Last modified: 08 July, 2025, 11:50 am
ছবি: এপি

ভিসানীতিতে বড় ধরনের শিথিলতা আনার পর ধীরে ধীরে আবার বিদেশি পর্যটকদের আনাগোনা বাড়ছে চীনে। বর্তমানে ৭৪টি দেশের নাগরিকরা কোনো ভিসা ছাড়াই ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারছেন দেশটিতে। 

চীনের সরকার পর্যটন ও অর্থনীতিকে চাঙা করতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচক ভাবমূর্তি গড়তে ধারাবাহিকভাবে এই ভিসামুক্ত নীতির পরিধি বাড়িয়ে চলেছে। ২০২৪ সালে ২ কোটির বেশি বিদেশি পর্যটক ভিসা ছাড়াই চীন সফর করেছেন—জাতীয় অভিবাসন প্রশাসনের তথ্য অনুযায়ী, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ এবং মোট পর্যটকের প্রায় এক-তৃতীয়াংশ।

৭৪টি দেশের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার

চীনে এখন ৭০টির বেশি দেশের নাগরিকরা এক মাস পর্যন্ত ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। অস্ট্রিয়ায় বসবাসকারী জর্জিয়ার নাগরিক জর্জি শাভাদজে বেইজিংয়ের টেম্পল অব হেভেনে ঘুরতে এসে বলেন, 'ভিসার জন্য আবেদন করা, দূতাবাসে যাওয়া—সব মিলিয়ে এটা খুব ঝামেলার কাজ। এখন এসব ছাড়াই আসা যায়, অনেক সুবিধা।'

যদিও এখনো বেশিরভাগ পর্যটনস্থলে দেশীয় পর্যটকরাই বেশি, তবে পর্যটন সংস্থা ও গাইডরা বলছেন, সামনের গ্রীষ্মকালীন ছুটিতে বিদেশি পর্যটকের ঢল নামতে পারে।

২০ বছরের অভিজ্ঞ ইংরেজি ভাষাভাষী গাইড গাও জুন বলেন, 'আমি এখন এতটা ব্যস্ত যে একা আর কুলিয়ে উঠতে পারছি না।' তাই তিনি নতুন একটি উদ্যোগ শুরু করেছেন—ইংরেজি গাইড হিসেবে কাজ করতে আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়া।

২০১৯-এর তুলনায় এখনো কম, তবে আশাবাদী চীন

২০২৩ সালের শুরুর দিকে কোভিড-১৯ বিধিনিষেধ তুলে নেওয়ার পর চীন সীমান্ত খুলে দেয়। তবে সেই বছর মাত্র ১ কোটি ৩৮ লাখ বিদেশি পর্যটক দেশটিতে আসেন, যেখানে ২০১৯ সালে সেই সংখ্যা ছিল ৩ কোটির বেশি।

ডিসেম্বর ২০২৩ থেকে শুরু করে চীন ধাপে ধাপে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, মালয়েশিয়াসহ ইউরোপের প্রায় সব দেশকেই ভিসামুক্ত সুবিধা দিয়েছে। সম্প্রতি লাতিন আমেরিকার পাঁচ দেশ, উজবেকিস্তান ও মধ্যপ্রাচ্যের চারটি দেশকেও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ১৬ জুলাই আজারবাইজান যুক্ত হলে মোট দেশ হবে ৭৫টি।

চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও আফ্রিকার কোনো বড় দেশ এখনো এই ভিসামুক্ত তালিকায় নেই।

তবে এই সুবিধাগুলোর প্রায় দুই-তৃতীয়াংশই এক বছরের পরীক্ষামূলক ভিত্তিতে চালু করা হয়েছে।

ছবি: এপি

নরওয়ের ভ্রমণকারী অইস্টেইন স্পোরশেইম বলছেন, আগে ভিসার জন্য ওসলোতে চীনা দূতাবাসে দুইবার যাওয়া লাগত, যেটা দুই সন্তানের সঙ্গে অনেক কষ্টকর ছিল। 'এখন এসব আর লাগছে না।'

চীনের বিলাসবহুল ট্যুর পরিচালনাকারী সংস্থা 'ওয়াইল্ডচায়নার' ব্যবস্থাপনা পরিচালক জেনি ঝাও বলেন, 'নতুন ভিসা নীতি আমাদের জন্য শতভাগ ইতিবাচক।' প্রতিষ্ঠানটির ব্যবসা এখন কোভিড-পূর্ব সময়ের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে বলে জানান তিনি। 

তাদের মোট ক্লায়েন্টের ৩০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আসলেও ইউরোপীয় পর্যটকের সংখ্যা বেড়ে ১৫ থেকে ২০ শতাংশ হয়েছে, যেখানে ২০১৯ সালের আগে তা ছিল মাত্র ৫ শতাংশের নিচে।

অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপ ডটকম জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে তাদের ওয়েবসাইটে চীনের টিকিট ও হোটেল বুকিং দ্বিগুণ বেড়েছে। এর ৭৫ শতাংশ এসেছে ভিসামুক্ত দেশগুলো থেকে।

ট্রানজিটে ভিন্ন দেশে গেলে ১০ দিনের সুবিধা

ভিসামুক্ত তালিকায় না থাকলেও, কিছু দেশের নাগরিকরা চীন ভ্রমণের বিকল্প সুবিধা পাচ্ছেন। চীনের ন্যাশনাল ইমিগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যানুযায়ী, ১০টি দেশের যাত্রীরা ভিন্ন কোনো দেশে ট্রানজিটের সময় চীনে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। তবে এর জন্য শর্ত হলো—তাদের যাত্রা শুরু ও শেষ হবে দুটি আলাদা দেশে এবং প্রবেশ করতে হবে নির্ধারিত ৬০টি বন্দর দিয়ে।

এই ১০টি দেশ হলো: চেক প্রজাতন্ত্র, লিথুয়ানিয়া, সুইডেন, রাশিয়া, যুক্তরাজ্য, ইউক্রেন, ইন্দোনেশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

যদিও এই 'ট্রানজিট ভিজিট' নীতি ৫৫টি দেশের জন্য প্রযোজ্য, তবু অধিকাংশ দেশই ৩০ দিনের ভিসামুক্ত তালিকায় অন্তর্ভুক্ত। ফলে শুধুমাত্র ওই ১০টি দেশকেই এই সীমিত সুযোগ কাজে লাগাতে হচ্ছে।

এই তালিকায় থাকা উন্নত দেশের মধ্যে সুইডেন ও যুক্তরাজ্যই ব্যতিক্রম, যারা ৩০ দিনের সুবিধা পাননি। বিশ্লেষকদের মতে, সুইডেনের লেখক গুই মিনহাইকে ২০২০ সালে চীনে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে চীন-সুইডেন সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। গুই ২০১৫ সালে থাইল্যান্ডে নিখোঁজ হন এবং পরে চীনের মূল ভূখণ্ডে পুলিশি হেফাজতে পাওয়া যায় তাকে।

Related Topics

টপ নিউজ

চীন / পর্যটক / পর্যটন / ভিসা ছাড়া ভ্রমণ / ভিসামুক্ত প্রবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
    জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা
  • বাইন্যান্সের লোগো। ছবি: এপি
    ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো
  • বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
    ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা
  • প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
    ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত
  • বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
    তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

Related News

  • স্থবির সাজেক, সড়ক অবরোধ অব্যাহত
  • চীনকে মোকাবেলা করতে ভারতের মেগা বাঁধের পরিকল্পনা; অরুণাচলের স্থানীয়রা যে কারণে প্রতিবাদ করছেন
  • চীন থেকে আমদানি হ্রাসের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের: ২০২৭ সালের শুরুতেই কড়াকড়ির আভাস
  • চীনে স্কুল টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশ দলের, গোল দিতে পারেনি একটিও
  • সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

Most Read

1
জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
বাংলাদেশ

জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা

2
বাইন্যান্সের লোগো। ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত

3
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো

4
বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা

5
প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
বাংলাদেশ

ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত

6
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
বাংলাদেশ

তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net