Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
মূল্যস্ফীতি সহনীয়, আগামীতে আরও কমবে: গভর্নর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 July, 2025, 09:55 pm
Last modified: 03 July, 2025, 09:58 pm

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

মূল্যস্ফীতি সহনীয়, আগামীতে আরও কমবে: গভর্নর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে গভর্নর বলেন, ‘যেখানে ২.৫ বিলিয়ন ডলার ব্যয় হওয়ার কথা, সেখানে খরচ হয়েছে ১৩ বিলিয়ন ডলার। অতিরিক্ত খরচের কারণে প্রকল্পটিকে লাভজনক করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।’
টিবিএস রিপোর্ট
03 July, 2025, 09:55 pm
Last modified: 03 July, 2025, 09:58 pm
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: বাসস

মূল্যস্ফীতি কমিয়ে আনতে সরকার মুদ্রানীতিতে কাজ করছে এবং ইতিমধ্যে তা সহনীয় পর্যায়ে চলে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, 'আগামী মাসে মূল্যস্ফীতি আরও কমবে।'

তিনি আরও বলেন, 'রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে স্বাভাবিকভাবেই বিনিয়োগ বাড়বে।'

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে রাজশাহীর কাজীহাটায় এক হোটেলে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ষান্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে আয়োজিত আলোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আলোচনায় রাজশাহী অঞ্চলের ব্যবসায়ী, ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের পরিচালক মেজবাউল হক দেশের বর্তমান অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। পরে উন্মুক্ত আলোচনায় সবাই অংশ নেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার আলোচনায় ব্যাংক ঋণ, কৃষকের ফসলের দাম ও ঋণখেলাপিসহ বিভিন্ন অসংগতির বিষয় তুলে ধরেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে গভর্নর বলেন, 'যেখানে ২.৫ বিলিয়ন ডলার ব্যয় হওয়ার কথা, সেখানে খরচ হয়েছে ১৩ বিলিয়ন ডলার। অতিরিক্ত খরচের কারণে প্রকল্পটিকে লাভজনক করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত ব্যয় নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।'

তিনি বলেন, 'ব্যাংকগুলোকে সচল রাখতে তারল্য না দিলে ব্যাংক খাত ধ্বংস হয়ে যেত। ইতিমধ্যে অনেক ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে। যেসব ব্যাংক সক্ষমতা দেখাতে পারছে না, তাদের একীভূত করা হবে।'

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে সরকারের উদ্যোগ প্রসঙ্গে গভর্নর বলেন, 'ইতোমধ্যে অনেকের স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে।'

সভায় রাজশাহীর ব্যবসায়ীরা স্থানীয় ব্যবসা, উদ্যোগ ও রপ্তানি খাতের বিকাশে ব্যাংকিং সুবিধা, অবকাঠামো উন্নয়ন ও ঋণ প্রাপ্তির সুযোগ বৃদ্ধির দাবি জানান।

জবাবে গভর্নর জানান, মৎস্য খাতে ঋণ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বরাদ্দে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম সুবিধা চালু করা হয়েছে।

আলোচনায় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা চালের দাম, উৎপাদন, মজুতসহ কৃষিভিত্তিক অঞ্চলের নানা সমস্যার কথাও তুলে ধরেন।
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / গভর্নর / আহসান এইচ মনসুর / মুদ্রাস্ফীতি / মুদ্রানীতি / অর্থনৈতিক স্থিতিশীলতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net