Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
মেট্রোরেলে সহজ হবে টিকিটিং ব্যবস্থা, ডেবিট ও ক্রেডিট কার্ড পাঞ্চ করে দেয়া যাবে ভাড়া

বাংলাদেশ

বাসস
24 June, 2025, 08:30 pm
Last modified: 24 June, 2025, 08:30 pm

Related News

  • মেট্রোরেল ও ট্রেনে ২৫% ভাড়া ছাড় পাবেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা
  • ২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরি বিধিমালা প্রণয়নের দাবি, নাহলে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি
  • আজসহ আরও যে ২ দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন
  • ‘মেট্রোরেলে আগুন না দিলে, কিংবা পুলিশদেরকে না মারা হলে বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না’: সমন্বয়ক হাসিবুল
  • এ মাসেই চালু হতে পারে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন

মেট্রোরেলে সহজ হবে টিকিটিং ব্যবস্থা, ডেবিট ও ক্রেডিট কার্ড পাঞ্চ করে দেয়া যাবে ভাড়া

"আমরা নতুন প্রবেশপথ ও বহির্গামী গেট ব্যবহার এবং সহজে টিকিট সংগ্রহের নতুন ব্যবস্থা চালু করার জন্য দরপত্র আহ্বান করেছি যা স্টেশনে যাত্রীদের চাপ কমাবে।"
বাসস
24 June, 2025, 08:30 pm
Last modified: 24 June, 2025, 08:30 pm
সহজ টিকিটিং ব্যবস্থা চালু করবে মেট্রো রেল। সূত্র : বাসস

মাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ কর্তৃপক্ষ যাত্রীদের চাপ কমাতে প্রতিটি স্টেশনে সহজ টিকিটিং ব্যবস্থা চালু করার ব্যবস্থা গ্রহণ করেছে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর পরিচালক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) নাসির উদ্দিন আহমেদ আজ মঙ্গলবার বাসসকে বলেন, 'আমরা নতুন প্রবেশপথ ও বহির্গামী গেট ব্যবহার এবং সহজে টিকিট সংগ্রহের নতুন ব্যবস্থা চালু করার জন্য দরপত্র আহ্বান করেছি যা স্টেশনে যাত্রীদের চাপ কমাবে।' 

তিনি বলেন, প্রতিটি স্টেশনে চারটি অতিরিক্ত সহজ প্রবেশপথ স্থাপন করা হবে, যার মধ্যে দুটি প্রবেশপথ এবং দুটি বহির্গামী গেট হবে।

ডিএমটিসিএল সূত্র জানায়, নতুন ব্যবস্থার অধীনে, যাত্রীরা তাদের ব্যাংক ডেবিট বা ক্রেডিট কার্ড পাঞ্চ করে সরাসরি তাদের ভাড়া পরিশোধ করতে পারবেন। একক ভ্রমণের টিকিট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও কেনা যাবে।

তিনি বলেন, এ সকল কার্যক্রম সম্পন্ন করতে সময় লাগবে। কারণ কর্তৃপক্ষ ইউটিএসের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং সফ্টওয়্যার ইনস্টল করার জন্য একটি গ্রহণযোগ্য দরদাতার সাথে চুক্তি স্বাক্ষর করবে।

মেট্রোরেল যাত্রীদের জন্য টিকিট প্রক্রিয়া সহজ এবং আরও আধুনিক করার জন্য ডিএমটিসিএল 'ইউনিভার্সাল টিকিটিং সিস্টেম' (ইউটিএস) চালু করার প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, বিদ্যমান সকল গেট চালু থাকবে এবং নতুন সিস্টেম চালু করার জন্য অতিরিক্ত গেট প্রয়োজন হবে। তিনি আরও বলেন, "এটি এমআরটি লাইন-৬ এর একটি পৃথক ব্যবস্থা হবে।"

সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) গত ২৮ এপ্রিল নতুন সিস্টেম চালু করার জন্য দরপত্র আহ্বান করার পর প্রায় ৩০টি দেশি-বিদেশি কোম্পানি এতে আগ্রহ প্রকাশ করেছিল।

কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে প্রযুক্তিগত এবং আর্থিক প্রস্তাব চেয়েছিল।

ডিএমটিসিএল সূত্র আরও জানিয়েছে, কোম্পানিটি প্রকল্পের জন্য বিনিয়োগ করবে না। তবে নির্বাচিত ঠিকাদার নিজস্ব খরচে লেনদেন পরিচালনার পাশাপাশি সরঞ্জাম এবং সফ্টওয়্যার ইনস্টল করার দায়িত্ব নেবে।

সূত্র জানিয়েছে, টিকিট বিক্রয় থেকে আয়ের একটি অংশ দরের ভিত্তিতে ঠিকাদারকে পরিশোধ করা হবে।

Related Topics

টপ নিউজ

মেট্রো রেল / মেট্রো টিকেট / মেট্রো ভাড়া / ম্যাস র‌্যাপিড ট্রানজিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • মেট্রোরেল ও ট্রেনে ২৫% ভাড়া ছাড় পাবেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা
  • ২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরি বিধিমালা প্রণয়নের দাবি, নাহলে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি
  • আজসহ আরও যে ২ দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন
  • ‘মেট্রোরেলে আগুন না দিলে, কিংবা পুলিশদেরকে না মারা হলে বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না’: সমন্বয়ক হাসিবুল
  • এ মাসেই চালু হতে পারে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net