Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
জ্বালানি আমদানির বকেয়া কমিয়ে ৭০০-৮০০ মিলিয়নে আনা হয়েছে: জ্বালানি উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 June, 2025, 07:10 pm
Last modified: 21 June, 2025, 07:16 pm

Related News

  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা

জ্বালানি আমদানির বকেয়া কমিয়ে ৭০০-৮০০ মিলিয়নে আনা হয়েছে: জ্বালানি উপদেষ্টা

তিনি বলেন, ‘আমরা আগে এলএনজি কিনতাম ১৬-১৭ ডলারে। বকেয়া পরিশোধের কারণে সেটি এখন ১২-১৩ ডলারে নেমেছে।’
টিবিএস রিপোর্ট
21 June, 2025, 07:10 pm
Last modified: 21 June, 2025, 07:16 pm
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। ফাইল ছবি: সংগৃহীত

জ্বালানি আমদানির বকেয়া ৩.২ বিলিয়ন ডলার থেকে কমিয়ে ৭০০-৮০০ মিলিয়ন ডলারে আনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এতে জ্বালানির দামও কমে এসেছে।

শুক্রবার (২১ জুন) সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত 'ডিবেটিং বাজেট অ্যান্ড বিয়ন্ড' শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'আমরা আগে এলএনজি কিনতাম ১৬-১৭ ডলারে। বকেয়া পরিশোধের কারণে সেটি এখন ১২-১৩ ডলারে নেমেছে।'

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'নিজস্ব গ্যাসের মজুত কমে আসায় আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে। এতে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে সব সরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা যায়।'

ছাদে সৌর প্যানেল বসিয়ে বেসরকারি খাত থেকেও অন্তত ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অপচয়, দুর্নীতি ও অদক্ষতাকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায় উল্লেখ করে উপদেষ্টা বলেন, 'পানির উৎস থেকে ছয় কিলোমিটার দূরে কেবল একজন মন্ত্রীর সুবিধার জন্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। অপ্রয়োজনে রাস্তা করা হয়েছে, অব্যবস্থাপনায় রাষ্ট্রীয় অর্থ নষ্ট হয়েছে।'

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬৬ হাজার কোটি টাকার ভর্তুকি রয়েছে জানিয়ে তিনি বলেন, 'এটা চলতে পারে না। আমরা জনগণের কাছ থেকে যে দাম নিচ্ছি, তার চেয়ে অনেক বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে।'

মাল্টিমডেল ইন্টিগ্রেটেড প্ল্যান প্রস্তুতের কথা উল্লেখ করে ফাওজুল কবির বলেন, 'কোথায় রাস্তা করা হবে, তা এখন নির্ধারণ করা হচ্ছে। আগে বিনা প্রয়োজনেই রাস্তা বানানো হয়েছে। আমাদের নদীপথ ধ্বংস হয়ে গিয়েছিল, সেগুলো সচল করার চেষ্টা চলছে।'

অন্তর্বর্তী সরকারের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা আত্মীয়স্বজনকে নিয়োগ না দিয়ে, ব্যবসায়িক সুবিধা না দিয়ে এমন একটি দৃষ্টান্ত রেখে যেতে চাই, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক উদাহরণ হবে।'

সেমিনারে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু বলেন, 'বাজেট আসলে ভবিষ্যতের জন্য একটি নীতিবিবৃতি। গত ১০-১৫ বছরে রাজনীতিবিদ, ব্যবসায়ী গোষ্ঠী ও আমলাতন্ত্রের সমন্বয়ে দেশের সাংবিধানিকসহ সব ধরনের প্রতিষ্ঠান করায়ত্ব করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারে মনোযোগ দিচ্ছে, তাদের এ বিষয়গুলোতেও নজর দেওয়া দরকার।'

তিনি বলেন, 'ভ্যাট বাড়ানো হলেও প্রত্যক্ষ কর বাড়াতে পারছি না। তাহলে সুষম বণ্টন হবে কীভাবে? মুদ্রানীতিতে সুদের হার বাড়িয়ে প্রাইভেট সেক্টরে সংকোচন করা হচ্ছে, অথচ সরকারের খরচে কোনো সংকোচন দেখা যাচ্ছে না। ব্যাংকে যে টাকা জমা হচ্ছে, তার বড় অংশ সরকার ধার হিসেবে নিচ্ছে। তাহলে অর্থনীতি কীভাবে চলবে?'

আওয়াল মিন্টু আরও বলেন, "বিনিয়োগের একটি পূর্বশর্ত হলো সামাজিক শৃঙ্খলা ও মূলধন। টাকা-পয়সার মামলা নিষ্পত্তি হতে ২০ বছর লাগলে কেউ বিনিয়োগে আগ্রহী হবে না।"

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা / মুহাম্মদ ফাওজুল কবির খান / বিদ্যুতে ভর্তুকি / জ্বলানি / আমদানি / সিরডাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net